উন্নত প্রযুক্তির সাহায্যে ভিডিও কলিং-এই কেনা যাবে গয়না, অভিনব অনলাইন শপিং চালু করল সেনকো

Published : Jul 27, 2020, 01:22 PM ISTUpdated : Jul 27, 2020, 01:39 PM IST
উন্নত প্রযুক্তির সাহায্যে ভিডিও কলিং-এই কেনা যাবে গয়না, অভিনব অনলাইন শপিং চালু করল সেনকো

সংক্ষিপ্ত

জনপ্রিয় গহনা বিক্রেতা সংস্থা অভিনব অনলাইন শপিং চালু করেছে গ্রাহকরা ভাইরাল সংক্রমণের কোনও উদ্বেগ ছাড়াই শপিং করতে পারেন বাড়ির স্বাচ্ছন্দ্যে থেকেই স্টোর থেকে গহনা কেনার সম্পূর্ণ অভিজ্ঞতা পাবেন ভিডিও কলিংয়ের মাধ্যমে স্টোরের সঙ্গে সংযোগ স্থাপন করে গহনা কিনতে পারবেন

জনপ্রিয় গহনা বিক্রেতা সংস্থা সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস বিভিন্ন ক্রেতাবান্ধব উদ্যোগ নিয়েছে,  যাতে গ্রাহকরা ভাইরাল সংক্রমণের কোনও উদ্বেগ ছাড়াই তাদের বাড়ির স্বাচ্ছন্দ্যে থেকেই স্টোর থেকে গহনা কেনার সম্পূর্ণ অভিজ্ঞতা পাবেন । বিভিন্ন প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে স্টোরগুলির সঙ্গে গ্রাহকদের যোগাযোগ গড়ে তোলা হবে। গ্রাহকরা এখন ই-ক্যাটালগ গুলির মাধ্যমে সহজেই পছন্দসই এবং দুর্দান্ত  ডিজাইনেরগহনা পছন্দ করতে এবং ভিডিও কলিংয়ের মাধ্যমে স্টোরের সঙ্গে সংযোগ স্থাপন করে গহনা কিনতে পারবেন। 

গ্রাহকগণ প্রথমে ই-ক্যাটালগ গুলি ব্যবহার করে পছন্দসই ডিজাইনের গহনা চয়ন করে তার একটি  সংক্ষিপ্ত তালিকা তৈরি করতে পারেন এবং পছন্দসই তারিখ এবং সময়ে  ভিডিও কল অ্যাপয়েন্টমেন্ট নির্দির্ষ্ট  করতে পারেন। ভিডিও কলটিতে একজন বিশেষঞ্জ স্টোর কর্মী সংক্ষিপ্ত তালিকাভুক্ত গহনাগুলির প্রদর্শন করবেন  এবং প্রয়োজনে সেটি পরিধান করে গহনাটির নকশা বুঝতে ভার্চুয়ালি গ্রাহককে সহায়তা করবেন। একবার গ্রাহকের অর্ডার দেওয়া হয়ে গেলে বিধিসম্মত  স্বাস্থ্যসুরক্ষা নিয়মাবলী বজায় রেখে দেওয়া ঠিকানায় গহনাটি  সরবরাহ করে দেওয়া হবে।

গ্রাহকরা এখন অ্যাপয়েন্টমেন্ট বুক করতে টোল ফ্রি ১৮০০১০৩০০১৭  ডায়াল করতে পারেন বা ফোনের মাধ্যমে তাদের পছন্দের যে কোনও সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস স্টোরে যোগাযোগ করতে পারেন। অথবা তাঁরা  সংস্থার ওয়েবসাইটেও গিয়ে বিশদ জানিয়েও অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারবেন। তার জন্য ক্লিক করুন এই লিঙ্কে- https://sencogoldanddiamonds.com/book-an-appointment 

সংস্থা শপিংয়ের জন্য ই-কমার্স প্ল্যাটফর্মের উপর গ্রাহকদের মনোযোগ আকর্ষণ করছে  এবং অ্যাপয়েন্টমেন্ট বুকিংয়ের আগে গ্রাহকদের ই-ক্যাটালগের সাহায্যে নির্বাচনের প্রথম রাউন্ডটি সম্পন্ন করার পরামর্শ দিচ্ছে। অনলাইনে কেনাকাটা করার সময় গ্রাহকদের ফোন মারফত সহায়তা করার সুবিধা উপলব্ধ থাকবে। সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের নির্বাহী পরিচালক শ্রী শুভঙ্কর সেন বলেন, “আমরা গ্রাহকদের কেনাকাটার অভিজ্ঞতা সমৃদ্ধ করতে বেশ কয়েকটি প্রযুক্তির ব্যবহার শুরু করেছি। গ্রাহকরা এখন সরাসরি চ্যাট করে শপিং করতে পারেন, গহনাগুলি ভার্চুয়ালি পরিধান করতে পারেন, ভিডিও কল করেও শপিং করতে পারবেন। অনলাইনে বুকিং এর উপর আমরা কিছু ছাড়ও দিচ্ছি এবং গ্রাহকদের এই নতুন উদ্যোগ সম্পর্কে অবগত করতে আমরা অনলাইনে বিভিন্ন প্রচার চালাচ্ছি। "

PREV
Business News (বাণিজ্য সংবাদ): Read latest business news highlights, Investment News, আজকের সর্বশেষ ব্যবসার খবর, Personal Finance Tips at Asianet News Bangla.
click me!

Recommended Stories

Gold Price: সুখবর! ফের পতন সোনার দামে, গতকালের তুলনার অনেকটা কমে গেল দাম, রইল বিভিন্ন শহরে সোনার দর
Stock Market Update: আস্থা ফিরে আসছে বিনিয়োগকারীদের, এই পাঁচ শেয়ারে ইনভেস্ট করলে ব্যাপক লাভ?