Senior Citizen Scheme: তিন মাস ছাড়া ২০ হাজার টাকা পাবেন সিনিয়র সিটিজেনরা! কীভাবে কী করলে পাবেন এই সুবিধা

Published : Aug 14, 2026, 11:30 AM IST

Senior Citizen Scheme: এবার প্রবিণরাও পাবেন দুর্দান্ত সুবিধা! পেনশন না পেলেও মিলবে আর্থিক সাহায্য। কারও উপর আর অবলম্বন করতে হবে না। তিন মাস ছাড়া ব্যাঙ্ক অ্যাকাউন্টে মিলবে ২০০০০ হাজার টাকা, কীভাবে পাবেন এই সুবিধা? রইল বিস্তারিত তথ্য…জেনে নিন আগেভাগে

PREV
17
৬০ বছর হলেই মিলবে ২০ হাজার টাকা সুবিধা

অবসরের পরেও মিলবে মাসিক ২০০০০ হাজার টাকা নগদ। কী এই স্কিম? সিনিয়র সিটিজেনদের জন্য দুর্দান্ত খবর।

27
২০০০০ টাকা মাসিক আয় কীভাবে?

বর্তমানে SCSS-এ বার্ষিক সুদের হার ৮.২%। এই হারে বছরে প্রায় ₹২.৪ লাখ সুদ পেতে প্রায় ২৯.৩ লাখ বিনিয়োগ করতে হবে। অর্থাৎ মাসিক হিসাবে সুদের পরিমাণ প্রায় ২০,০০০ টাকার সমান।

37
জেনে নিন সমস্ত নিয়ম

অবসর নেওয়ার পর নিয়মিত আয়ের জন্য প্রবীণ নাগরিকদের কাছে Senior Citizens Savings Scheme (SCSS) একটি জনপ্রিয় সরকারি সঞ্চয় প্রকল্প। এই স্কিমে নির্দিষ্ট হারে সুদ পাওয়া যায় এবং বিনিয়োগের মেয়াদ সাধারণত পাঁচ বছর।

47
ত্রৈমাসিকে প্রায় ৬০,০০০ টাকা পাওয়া যাবে।

তবে গুরুত্বপূর্ণ বিষয় হল, এই টাকা প্রতি মাসে হাতে আসে না। SCSS-এর সুদ প্রতি তিন মাস অন্তর দেওয়া হয়। ফলে বছরে মোট প্রায় ₹২.৪ লাখ সুদ পাওয়া গেলে প্রতি ত্রৈমাসিকে প্রায় ৬০,০০০ টাকা পাওয়া যাবে।

57
৩০ লাখ পর্যন্ত বিনিয়োগ করতে পারেন

SCSS-এ একজন ব্যক্তি সর্বোচ্চ ৩০ লাখ পর্যন্ত বিনিয়োগ করতে পারেন। পাঁচ বছরের মেয়াদ শেষ হওয়ার পর নির্দিষ্ট নিয়ম মেনে আরও তিন বছরের জন্য অ্যাকাউন্ট বাড়ানো যায়।

67
TDS-এর নিয়ম আলাদা ভাবে প্রযোজ্য হতে পারে।

SCSS-এ করা বিনিয়োগ পুরনো কর ব্যবস্থায় Income Tax Act-এর Section 80C-এর অধীনে করছাড়ের জন্য যোগ্য হতে পারে। তবে সুদের উপর প্রযোজ্য কর ও TDS-এর নিয়ম আলাদা ভাবে প্রযোজ্য হতে পারে।

77
২০,০০০ টাকা আয় হতে পারে

নিয়মিত ও তুলনামূলক স্থির সুদের আয়ের জন্য প্রবীণ নাগরিকদের কাছে SCSS একটি গুরুত্বপূর্ণ বিকল্প। বর্তমান ৮.২% সুদের হারে প্রায় ২৯.৩ লাখ বিনিয়োগ করলে বছরে প্রায় ২.৪ লাখ টাকা সুদ, অর্থাৎ মাসিক হিসাবে প্রায় ২০,০০০ টাকা আয় হতে পারে। তবে সুদ মাসে নয়, ত্রৈমাসিকভাবে দেওয়া হয়।

Business News in Bengali (ব্যবসার খবর): Get latest Business news highlights and live updates about stock market news & Updates, Personal finance tips, Indian economy & Budget News Updates at Asianet News Bangla.
Read more Photos on
click me!

Recommended Stories