Share Market Update: শেয়ার বাজারে ফের পতন। দিনের লেনদেনের অর্ধেক সময় পেরিয়ে গেছে ইতিমধ্যেই। সপ্তাহের শেষদিন তথা শুক্রবার, বাজার বড় ধরনের ধসের কবলে পড়েছে। চলতি সপ্তাহটি সামগ্রিকভাবে লোকসানের দিকেই যাচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা (Share Market Update)। নিফটি সূচকে (Nifty) ২৫০ পয়েন্টের বিশাল পতন লক্ষ্য করা যাচ্ছে। আপাতত এটি ২২,৪০০-এর ঘরে নেমে এসেছে। সেনসেক্সও (Sensex) ৬০০ পয়েন্ট হ্রাস পেয়েছে। ৭২,৬৫০-এর স্তরে চলে এসেছে নেমে।
নিফটির ক্ষেত্রে বুধবার এবং বৃহস্পতিবারের সর্বনিম্ন স্তর হল যথাক্রমে ২২,৬৪৯ ও ২২,৫৫৪। অন্যদিকে, বাজার যদি ২২,৮০০ থেকে ২২,৯০০-এর জোনের দিকে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে, তবে সেখানে বিক্রির চাপ (supply) দেখা দিতে পারে। নিফটি ব্যাঙ্ক (Nifty Bank) ৫৪,৫০০ থেকে ৫৫,৫০০—এই ১,০০০ পয়েন্টের পরিসরের মধ্যেই সীমাবদ্ধ রয়েছে। বাজার ঘুরে দাঁড়ানোর পথে একটি বড় বাধা হল, অপরিশোধিত তেলের দাম। বর্তমানে ব্রেন্ট ক্রুড অয়েলের দাম ব্যারেল প্রতি ১১৩ ডলার ছাড়িয়ে গেছে। শুক্রবার নিফটি ৫০-এর অন্তর্ভুক্ত বেশ কয়েকটি কোম্পানি এবং বৃহত্তর বাজারের অন্যান্য অনেক কোম্পানি তাদের আর্থিক ফলাফল প্রকাশ করছে। এছাড়া আজই জিও প্ল্যাটফর্মস (Jio Platforms)-এর আইপিও (IPO)-তে সাবস্ক্রাইব করার শেষ দিন; এই আইপিও-তে ইতিমধ্যে ১ লাখ কোটি টাকারও বেশি মূল্যের বিড জমা পড়েছে।
নিফটি স্মলক্যাপ ১০০ সূচকটিও চাপের মুখে রয়েছে এবং ৩ শতাংশেরও বেশি কমে গেছে। ABB India-র শেয়ার ৫%, Hitachi Energy India-র শেয়ার ৫%, GE Vernova T&D-র শেয়ারের দাম ১০% এবং Netweb Tech-এর শেয়ার ৪.৪% হ্রাস পেয়েছে। পাশাপাশি খারাপ ফলাফল দেখা যাচ্ছে জে অ্যান্ড কে ব্যাঙ্ক, নিপ্পন লাইফ এএমসি এবং কোলগেট-পামোলিভের স্টকেও।
Disclaimer: এশিয়ানেট নিউজ বাংলা কখনও কোথাও বিনিয়োগের পরামর্শ দেয় না। বাজারে বিনিয়োগ একটি ঝুঁকিসাপেক্ষ বিষয়। তাই বিনিয়োগ করার আগে অবশ্যই বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ করে নিন।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।