অনেকেই আজকাল তড়িঘড়ি করে সোনা কিনছেন। তবে যাঁরা আগে তাড়াহুড়ো করে সোনা কিনেছিলেন, তাঁরা এখন কিছুটা মুশকিলে পড়েছেন। কারণ এই মাসে সোনার দাম এক ধাক্কায় অনেকটাই কমেছে। তাই প্রশ্ন উঠছে, এখনই কি সোনা কেনার সঠিক সময়? সোনার দাম কি আরও কমবে?
এক মাসের মধ্যে সোনার দাম অনেকটাই কমেছে। প্রায় ২২,০০০ টাকার বেশি পড়ে গিয়েছে সোনার দাম। সামনেই বিয়ের মরসুম। আর ঠিক এই সময়ে সোনার দাম কমায় অনেকেই অবাক হয়েছেন। তবে এতে বেশ কিছু মানুষ হাঁফ ছেড়ে বেঁচেছেন। বর্তমানে কলকাতা শহরে সোনার দান ১ লক্ষ ২০ হাজার টাকার মধ্যে ঘোরাফেরা করছে।
26
সোনা কেনা নিয়ে প্রশ্ন
এর মধ্যেই একটা প্রশ্ন তৈরি হয়েছে— এখন কি সোনা কেনা উচিত, নাকি আরও কিছুটা অপেক্ষা করা ভালো? সোনার দাম যেভাবে কমছে, তাতে এখনই কেনা উচিত নাকি অপেক্ষা করা ঠিক হবে? আসুন জেনে নিই বিশেষজ্ঞরা কী বলছেন।
36
সোনা কেনার কি এটাই সঠিক সময়?
সোনার দাম কমার পর এখনই কি সোনা কেনা উচিত? বিশেষজ্ঞদের মতে, একবারে সোনা কেনার বদলে ধাপে ধাপে সোনা কেনা অনেক বেশি বুদ্ধিমানের কাজ হবে। কারণ, আগামী দিনেও সোনার দামে এমন ওঠানামা চলতে পারে। 'SAHI'-এর রিসার্চ হেড গৌরব আরোরা জানিয়েছেন, আমেরিকায় মূল্যবৃদ্ধি হচ্ছে। আমেরিকার কেন্দ্রীয় ব্যাঙ্ক 'ফেডারেল রিজার্ভ'-এর সুদের হারের নীতির জন্যই সোনার দাম কমছে।
'মাল্টি কমোডিটি এক্সচেঞ্জ' (MCX)-এ ১০ গ্রাম সোনার দাম ১,১৭,৯০০ টাকায় পৌঁছেছে। তিনি আরও বলেন, ১০ গ্রাম সোনার দাম ১ লাখ টাকার নীচে যাওয়ার সম্ভাবনা বেশ কম। যাঁরা বিয়ে বা অন্য কোনও ব্যক্তিগত প্রয়োজনে সোনা কিনতে চান, তাঁরা এর সুযোগ নিতে পারেন। তবে সব টাকা একবারে বিনিয়োগ না করে, নির্দিষ্ট সময়ের ব্যবধানে অল্প অল্প করে সোনা কেনা উচিত।
56
সাধারণ মানুষের কী করা উচিত?
আপনার বাড়িতে যদি বিয়ের অনুষ্ঠান থাকে, তবে আপনি সোনা কেনার কথা ভাবতে পারেন। তবে বিশেষজ্ঞদের পরামর্শ, সব বিনিয়োগ একবারে সোনায় করবেন না। বরং বিভিন্ন সময়ে অল্প অল্প করে সোনা কিনুন।
66
দাম কি আরও কমবে?
সোনার দাম নিয়ে এখনও অনিশ্চয়তা রয়েছে। দাম আরও কমবে ভেবে কেনাকাটা পিছিয়ে দেবেন না। কারণ বিশেষজ্ঞরা মনে করছেন, ২০২৭ সালের মধ্যে সোনার দাম আবার বাড়তে পারে। তাই সোনা কিনে বড় বিনিয়োগ করা এখন বেশ ঝুঁকির হতে পারে।
Business News in Bengali (ব্যবসার খবর): Get latest Business news highlights and live updates about stock market news & Updates, Personal finance tips, Indian economy & Budget News Updates at Asianet News Bangla.