WhatsApp New Feature: অচেনা নম্বরের কল থেকে মুক্তি! জেনে নিন হোয়াটসঅ্যাপের নতুন ফিচারের ব্যবহার

Published : Jul 22, 2026, 10:01 AM IST
WhatsApp New Feature: অচেনা নম্বরের কল থেকে মুক্তি! জেনে নিন হোয়াটসঅ্যাপের নতুন ফিচারের ব্যবহার

সংক্ষিপ্ত

WhatsApp New Feature: হোয়াটসঅ্যাপে অচেনা নম্বর থেকে আসা কলের সমস্যায় ভুগছেন? এর সমাধান হিসেবে একটি নতুন ফিচার এসেছে। 'সাইলেন্স আননোন কলারস' নামের এই ফিচারের মাধ্যমে, আপনার ফোনে সেভ না থাকা নম্বর থেকে আসা কলগুলি নিজে থেকেই সাইলেন্ট হয়ে যাবে। ফিচারটি হোয়াটসঅ্যাপের প্রাইভেসি সেটিংসে গিয়ে চালু করা যায়। বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন।।

WhatsApp New Feature: সারা বিশ্বে কোটি কোটি মানুষ হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন। ছবি পাঠানো থেকে শুরু করে টাকা পয়সার লেনদেন, সবেতেই এখন এর ব্যবহার। কিন্তু এর মধ্যেই একটা বড় সমস্যা হলো অচেনা নম্বর থেকে আসা বিরক্তিকর কল। এই ঝামেলার হাত থেকে এবার মুক্তি পাওয়ার সময় এসেছে।

এসে গেল নতুন ফিচার

হোয়াটসঅ্যাপে একটি নতুন ফিচার এসেছে যা এই সমস্যার সমাধান করবে। এই ফিচারের নাম 'সাইলেন্স আননোন কলারস' (Silence Unknown Callers)। এটি চালু করলে, অচেনা নম্বর থেকে কল এলে ফোন বাজবে না, মানে সাইলেন্ট হয়ে যাবে। তবে, কলটি আপনার কল হিস্ট্রিতে দেখাবে, যাতে আপনি পরে চেক করতে পারেন কার ফোন ছিল।

ফিচারটি কীভাবে চালু করবেন?

কীভাবে এই ফিচারটি চালু করবেন? পদ্ধতিটা খুব সহজ। প্রথমে আপনার হোয়াটসঅ্যাপ খুলুন। স্ক্রিনের ওপরের ডানদিকে তিনটি ডটে ক্লিক করুন। এরপর 'সেটিংস'-এ যান এবং 'প্রাইভেসি' অপশনটি বেছে নিন। সেখানে 'কলস' (Calls) অপশনে ক্লিক করলেই 'সাইলেন্স আননোন কলারস' (Silence Unknown Callers) অপশনটি দেখতে পাবেন। এটি অন করে দিলেই আপনার কাজ শেষ। এরপর থেকে সেভ না করা নম্বর থেকে আসা কল আপনাকে আর বিরক্ত করবে না।

 

 

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।WhatsApp New Feature

PREV
Business News in Bengali (ব্যবসার খবর): Get latest Business news highlights and live updates about stock market news & Updates, Personal finance tips, Indian economy & Budget News Updates at Asianet News Bangla.
Read more Articles on
click me!

Recommended Stories

SBI IPO: প্রত্যাশার চেয়ে কম লাভ, ৭% প্রিমিয়ামে লিস্টিং! লগ্নিকারীরা কি হতাশ এসবিআই আইপিও নিয়ে?
Insurance Policy: পরিবারকে সুরক্ষিত রাখতে অপরিহার্য এই পাঁচটি জরুরি বিমা কভার, জেনে নিন বিস্তারিত