Silver Jewellery: সোনা নয়, বিয়েতে এবার রুপোর গয়না! দাম বাড়তেই বদলাচ্ছে কনের সাজের ট্রেন্ড

Published : Sep 15, 2026, 03:00 PM IST
Silver Jewellery

সংক্ষিপ্ত

Silver Jewellery: এই বিয়ের মরশুমে নজরকাড়া বদল! সোনার সঙ্গে পাল্লা দিয়ে কনের সাজে যুক্ত হবে রূপো, জনসাধারণের পকেটের কথা মাথায় রেখেই বদলে যাচ্ছে ট্রেন্ড..

সামনেই বিয়ের সিজন। ২৪ ক্যারেট সোনার দাম দেড় লক্ষ টাকা প্রতি ভরি। এর সঙ্গে আবার যুক্ত হবে মেকিং চার্জ। সব মিলিয়ে সাধারণের নাগালের বাইরে সোনার গয়না। এদিকে দোরগোড়ায় বিয়ের সিজন। তাই এবার বিকল্প হিসাবে পাল্লা দিচ্ছে গোল প্লেটেড ও সিলভার জুয়েলারি।

বলতে গেলে সোনার বিকল্প হিসাবে ভাল দৌড়েই দৌড়াবে রুপো। এমনিতেই রুপোর গয়না ভালই জনপ্রিয়তা পেয়েছে সোশ্যাল মিডিয়ায়। সামাজিক মাধ্যমে ট্রেন্ড সেট করার এক হিরিক উঠেছে। তাই বিয়ের মরশুমে যে যার ইচ্ছে মতো সাজছে। সোনার অতিরিক্ত দামের কারণে বাজেট কমাতে গয়নাতেও এসেছে রকমারী পরিবর্তন।

তবে এই ভাবে সোনার দাম বাড়তে থাকলে আগামী দিনে উহ্য যাবে " বিয়ে মানেই সোনার গয়না"র ট্রেন্ড। এমনিতেই শাড়িতেও কম বদল আসেনি। লালের পাশাপাশি কালো, সাদা সমস্ত বেনারসিতে সাজছেন কনেরা। সেইভাবেই সোনা নয়, বরং রুপোর জনপ্রিয়তা বাড়ছে দিনেদিনে। এমনিতেই রূপোর দাম যা বাড়ছে তাতে সোনার থেকে এই দামি অনেক কম দামি তা বলা ভুল। বিভিন্ন ডিজাইনে দেখতেও লাগে দারুণ। সাজাও হয় বাহারি রকমের তাই। এই বিয়ের মরশুমে জন সাধারণের পকেটের কথা মাথায় রেখে সোনার পাশাপাশি টেক্কা দেবে রূপোও।

PREV
Business News in Bengali (ব্যবসার খবর): Get latest Business news highlights and live updates about stock market news & Updates, Personal finance tips, Indian economy & Budget News Updates at Asianet News Bangla.
Read more Articles on
click me!

Recommended Stories

Gold Price Today Kolkata: মঙ্গলবার একলাফে কমলো সোনার দাম!২২ ২৪ ক্যারেট সোনা দেশের কোথায় কত দামে বিক্রি হচ্ছে জেনে নিন
Tata Chemicals shares: টাটা কেমিক্যালসে ২০% আপার সার্কিট! টাটা সন্সের আইপিও আসার জল্পনায় তুঙ্গে বাজার