Stock Market Closing: নিফটি শেষ করল ২৩,৬০০-এর নিচে, সেনসেক্সের পতন ১,০৯২ পয়েন্ট! একাধিক শেয়ারের দাম পড়ল

Published : May 29, 2026, 05:10 PM ISTUpdated : May 29, 2026, 05:17 PM IST
Stock Market Closing: নিফটি শেষ করল ২৩,৬০০-এর নিচে, সেনসেক্সের পতন ১,০৯২ পয়েন্ট! একাধিক শেয়ারের দাম পড়ল

সংক্ষিপ্ত

Stock Market Closing: প্রসঙ্গত, নিফটির মাত্র পাঁচটি শেয়ার ইতিবাচকভাবে দিন শেষ করেছে। যার মধ্যে তিনটি আইটি স্টক, যেমন টেক মাহিন্দ্রা, এইচসিএলটেক এবং উইপ্রো। বেঞ্চমার্কে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত শেয়ারগুলির মধ্যে রয়েছে পাওয়ার গ্রিড কর্পোরেশন অফ ইন্ডিয়া, ইন্টারগ্লোব অ্যাভিয়েশন, বাজাজ অটো, আইশার মোটরস এবং অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন।

Stock Market Closing: ভারতীয় বেঞ্চমার্ক সূচকগুলি শুক্রবার, তীব্রভাবে নিম্নমুখী হয়েই দিন শেষ করেছে (stock market closing)। বিভিন্ন খাতে ব্যাপক দুর্বলতার জেরে লেনদেনের শেষ ঘণ্টায় বিক্রির চাপ আরও তীব্র হয়। বিএসই সেনসেক্স ১,০৯২ পয়েন্ট তথা ১.৫% হ্রাস পেয়ে ৭৪,৭৭৬-এ শেষ হয়েছে। অন্যদিকে, নিফটি ৫০, ৩৫৯ পয়েন্ট কমে গিয়ে ২৩,৬০০-এর নিচে ২৩,৫৪৮-এ এসে দাঁড়িয়েছে (share market news live)। 

নিফটি শেষ করল ২৩,৬০০-এর নিচে

প্রসঙ্গত, নিফটির মাত্র পাঁচটি শেয়ার ইতিবাচকভাবে দিন শেষ করেছে। যার মধ্যে তিনটি আইটি স্টক, যেমন টেক মাহিন্দ্রা, এইচসিএলটেক এবং উইপ্রো। বেঞ্চমার্কে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত শেয়ারগুলির মধ্যে রয়েছে পাওয়ার গ্রিড কর্পোরেশন অফ ইন্ডিয়া, ইন্টারগ্লোব অ্যাভিয়েশন, বাজাজ অটো, আইশার মোটরস এবং অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন।

সপ্তাহ শেষে সেনসেক্স ও নিফটি প্রায় ১% করে কমলেও, নিফটি ব্যাঙ্ক এবং মিডক্যাপ সূচক ০.৩-০.৪% সাপ্তাহিক লাভ তুলে নিতে সক্ষম হয়েছে। টাটা মোটরস, আদানি এন্টারপ্রাইজেস, লারসেন অ্যান্ড টুব্রো এবং টেক মাহিন্দ্রার মতো স্টকগুলি চলতি সপ্তাহে নিফটির শীর্ষ লাভজনক স্টকগুলির মধ্যে উঠে এসেছে। অপরদিকে, আইটিসি, এইচডিএফসি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি এবং ওএনজিসি ছিল শীর্ষ লোকসানকারীদের মধ্যে রয়েছে।

সেনসেক্সের পতন ১,০৯২ পয়েন্ট! একাধিক শেয়ারের দাম পড়ল

চতুর্থ ত্রৈমাসিকের ফলাফল প্রকাশের পর, টেগা ইন্ডাস্ট্রিজের শেয়ারের দাম ১০ শতাংশের বেশি বেড়েছে। তবে বিইএমএল-এর শেয়ারের দাম ৪ শতাংশের বেশি কমেছে। এইচএফসিএল-এর লাভ আরও বেড়েছে, বছর শুরু থেকে এখন পর্যন্ত এর শেয়ারের দাম ১৭০%-এর বেশি বৃদ্ধি পেয়েছে। নেটওয়েবের শেয়ারও ৮ শতাংশের বেশি বেড়েছে। নিফটি আইটি ঊর্ধ্বমুখী হওয়ায় শুক্রবারের লেনদেনে এটি সেরা পারফর্মিং সেক্টরাল সূচকে পরিণত হয়েছে। 

অন্যদিকে, আদিত্য ইনফোটেকের শেয়ারের দাম ১০ শতাংশের বেশি বেড়েছে। চতুর্থ ত্রৈমাসিকে অসাধারণ ঘুরে দাঁড়ানোর পর এক সপ্তাহে কফি ডে-র শেয়ার ১৯.৫% বৃদ্ধি পেয়েছে।

Disclaimer: এশিয়ানেট নিউজ বাংলা কখনও কোথাও বিনিয়োগের পরামর্শ দেয় না। বাজারে বিনিয়োগ একটি ঝুঁকিসাপেক্ষ বিষয়। তাই বিনিয়োগ করার আগে অবশ্যই বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ করে নিন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Business News in Bengali (ব্যবসার খবর): Get latest Business news highlights and live updates about stock market news & Updates, Personal finance tips, Indian economy & Budget News Updates at Asianet News Bangla.
Read more Articles on
click me!

Recommended Stories

Polymer Notes: ৫০, ১০০, ৫০০... এবার কি দেশে কাগজের বদলে প্লাস্টিকের নোট আসবে? জানুন RBI-এর প্ল্যান
PF Withdrawal: UPI দিয়ে পিএফ-এর টাকা তুলবেন? এই ৫টি কাজ এখনই সেরে ফেলুন