Stock Market Closing: সেনসেক্সের উত্থান ১৭০০ পয়েন্ট! ২৩,৬০০-র উপর শেষ করল নিফটির, নেপথ্যে কি আমেরিকা-ইরান শান্তি চুক্তি?

Published : Jun 12, 2026, 05:02 PM IST
Stock Market Closing: সেনসেক্সের উত্থান ১৭০০ পয়েন্ট! ২৩,৬০০-র উপর শেষ করল নিফটির, নেপথ্যে কি আমেরিকা-ইরান শান্তি চুক্তি?

সংক্ষিপ্ত

Stock Market Closing: নিফটি-র অন্তর্ভুক্ত কোম্পানিগুলির মধ্যে শ্রীরাম ফিন্যান্স, এলঅ্যান্ডটি (L&T), ইন্টারগ্লোব অ্যাভিয়েশন, বাজাজ ফিন্যান্স এবং এইচডিএফসি ব্যাঙ্ক সর্বোচ্চ মুনাফা অর্জনকারী হিসেবে উঠে এসেছে। অন্যদিকে, নেসলে ইন্ডিয়া, ওএনজিসি, টেক মাহিন্দ্রা, পাওয়ার গ্রিড কর্পোরেশন এবং এসবিআই লাইফ ইন্স্যুরেন্স ছিল পিছিয়ে থাকা কোম্পানিগুলির তালিকায়। 

Stock Market Closing: সপ্তাহের শেষে কিছুটা হলেও আশার আলো দেখাল বাজার। ১২ জুন তথা শুক্রবার, স্টক মার্কেটের প্রধান শেয়ার সূচকগুলি উল্লেখযোগ্যভাবে ঊর্ধ্বমুখী হয়ে দিনের লেনদেন শেষ করেছে (stock market news india)। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে সম্ভাব্য শান্তি চুক্তির আশায় বিনিয়োগকারীদের মনোভাব বেশ ইতিবাচক ছিল। তাই বিভিন্ন খাতে ব্যাপক শেয়ার কেনার আগ্রহ দেখা গেছে। তার জেরেই এই উত্থান। নিফটি (Nifty) সূচক ২৩,৬০০-এর গণ্ডি পেরিয়ে বন্ধ হয়েছে এবং সেনসেক্সে (Sensex) প্রায় ১,৭০০ পয়েন্টের উত্থান দেখা গেছে (stock market closing bell today)।

নিফটি-র অন্তর্ভুক্ত কোম্পানিগুলির মধ্যে শ্রীরাম ফিন্যান্স, এলঅ্যান্ডটি (L&T), ইন্টারগ্লোব অ্যাভিয়েশন, বাজাজ ফিন্যান্স এবং এইচডিএফসি ব্যাঙ্ক সর্বোচ্চ মুনাফা অর্জনকারী হিসেবে উঠে এসেছে। অন্যদিকে, নেসলে ইন্ডিয়া, ওএনজিসি (ONGC), টেক মাহিন্দ্রা, পাওয়ার গ্রিড কর্পোরেশন এবং এসবিআই লাইফ ইন্স্যুরেন্স ছিল পিছিয়ে থাকা কোম্পানিগুলির তালিকায়।

 

সেনসেক্সের উত্থান ১৭০০ পয়েন্ট!

 

খাতভিত্তিক হিসেবে, আইটি (IT) ছাড়া অন্য সব সূচকই ইতিবাচক অবস্থানে থেকে দিনের লেনদেন শেষ করেছে। কনজিউমার ডিউরেবলস, রিয়্যালটি, টেলিকম, ব্যাঙ্কিং, অটো, মিডিয়া, অয়েল অ্যান্ড গ্যাস এবং মেটাল খাতের শেয়ারগুলির দর ১-২% পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। যা পুরো বাজারজুড়ে ব্যাপক প্রতিফলন তৈরি করেছে।

প্রধান সূচকগুলির তুলনায় সামগ্রিক বাজার (ব্রডার মার্কেট) উল্লেখযোগ্যভাবে ভালো পারফরম্যান্স দেখিয়েছে। নিফটি মিডক্যাপ ১০০ এবং নিফটি স্মলক্যাপ ১০০—উভয় সূচকই ২%-এর বেশি বৃদ্ধি পেয়েছে। এটি মিড-ক্যাপ ও স্মল-ক্যাপ শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের প্রবল আগ্রহ এবং বাজারে ঝুঁকি নেওয়ার মানসিকতা (রিস্ক-অন সেন্টিমেন্ট) শক্তিশালী হওয়ার ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন মার্কেট অ্যানালিস্টরা। 

অন্যদিকে, ব্লুমবার্গের তথ্য অনুযায়ী, আগামী সপ্তাহে অনুষ্ঠিত হতে চলা জি-৭ সম্মেলনের ঠিক আগে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরান একটি শান্তি চুক্তির কাছাকাছি জায়গায় পৌঁছে গেছে। এমএমটিসি-র শেয়ারের দাম ১১ শতাংশেরও বেশি বৃদ্ধি পেয়েছে। তবে ব্রেন্ট ক্রুড তেলের দাম আরও কমেছে এবং তা এখন ব্যারেলপ্রতি ৮৭ ডলারের নিচে নেমে এসেছে।

 

২৩,৬০০-র উপর শেষ করল নিফটি

 

আইএফসিআই (IFCI)-এর শেয়ারের দর প্রায় ২০% বেড়েছে। শেয়ার বাজারে ভোডাফোন আইডিয়া যথেষ্ট ভালো পারফর্ম করেছে। এই স্টকের দাম ৫ শতাংশেরও বেশি বেড়ে গেছে। অথাম ইনভেস্টমেন্টের শেয়ারের দর ১২ শতাংশেরও বেশি বেড়েছে। আভাস ফাইন্যান্সিয়ার্সের শেয়ারের দামও ৮ শতাংশের বেশি বৃদ্ধি পেয়েছে। নেটওয়েব টেকের শেয়ার ৭ শতাংশেরও বেশি বৃদ্ধি পেয়েছে।

বাণিজ্যিক যানবাহন নির্মাতা সংস্থা, অর্থলগ্নিকারী প্রতিষ্ঠান এবং সংশ্লিষ্ট খাতের কোম্পানিগুলির শেয়ারে শুক্রবার, ৫% পর্যন্ত উত্থান দেখা গেছে।

Disclaimer: এশিয়ানেট নিউজ বাংলা কখনও কোথাও বিনিয়োগের পরামর্শ দেয় না। বাজারে বিনিয়োগ একটি ঝুঁকিসাপেক্ষ বিষয়। তাই বিনিয়োগ করার আগে অবশ্যই বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ করে নিন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Business News in Bengali (ব্যবসার খবর): Get latest Business news highlights and live updates about stock market news & Updates, Personal finance tips, Indian economy & Budget News Updates at Asianet News Bangla.
Read more Articles on
click me!

Recommended Stories

Gold Price: খারাপ খবর! শুক্রবারে ফের বেড়ে গেল সোনার দাম, এক ক্লিকে জেনে নিন কোন শহরে রেট কত
Petrol Pump: এবার থেকে এদের আর বিক্রি করা হবে না ডিজেল! কড়া নির্দেশিকা মোদী সরকারের