Stock Market News: শেয়ার বাজারে ১০ হাজার টাকা বিনিয়োগ করলে কি লাখপতি হওয়া সম্ভব?

Published : Apr 06, 2026, 06:04 PM IST

Stock Market News: বিশেষজ্ঞরা বলছেন, এক বছরের মধ্যে ৮০-১০০% রিটার্ন পেতে গেলে একটু ঝুঁকি নিতেই হবে। শেয়ার বাজারে কোনও স্টকের দাম যখন পড়ছে, তখনও তার ভিতরের শক্তি বৃদ্ধি পাচ্ছে কিনা, সেটা বুঝতে পারলেই কেল্লাফতে।

PREV
15
শেয়ার বাজারের মন্ত্র

দিন দিন খরচ কিন্তু বাড়ছে। তবে সেই তুলনায় আয় বাড়ছে না। তাই অনেক ভারতীয়ই এখন রোজগারের বিকল্প পথ খুঁজটে চাইছেন। আর শেয়ার বাজার হয়ে উঠছে তাদের অন্যতম একটি পছন্দের জায়গা।

25
গত দশ বছরের পরিসংখ্যান কী বলছে?

তার বড় প্রমাণ হল, গত দশ বছরে ডিম্যাট অ্যাকাউন্টের সংখ্যা কয়েক লক্ষ থেকে বৃদ্ধি পেয়ে ৫ কোটির বেশি হয়ে গেছে। তবে বিশেষজ্ঞরা বলছেন, শেয়ার বাজারে না বুঝে বিনিয়োগ করার থেকে শিখে এবং বুঝে বিনিয়োগ করলে অনেক বেশি লাভ পাওয়া সম্ভব।

35
স্মার্ট ইনভেস্টিং মানে আসল কী?

সাধারণত, কোনও স্টকের দাম পড়তে শুরু করলে সবাই ভয়ে তা বিক্রি করে দিতে শুরু করে। কিন্তু স্মার্ট বিনিয়োগকারীরা ঠিক তখনই "ডাইভারজেন্স" (Divergence) লক্ষ্য করেন। অর্থাৎ, স্টকের দাম কমলেও কোম্পানির ভিতরে কেনাবেচা বাড়ছে কিনা, তা টেকনিক্যাল ইন্ডিকেটর দিয়ে বোঝা যায়। সেইজন্য মূলত RSI নামে একটি টুল ব্যবহার করা হয়।

45
কিরলোস্কার অয়েল ইঞ্জিনস - একটি কেস স্টাডি:

উদাহরণ হিসেবে 'কিরলোস্কার অয়েল ইঞ্জিনস'-এর স্টকটি দেখা যাক। গত ২০২৫ সালের ফেব্রুয়ারি মাসে, এই স্টকটির দাম ৫৭১ টাকা থেকে কমে ৫৪৪ টাকা হয়। কিন্তু সেই একই সময়ে আবার এর RSI ভ্যালু ১৩ থেকে বেড়ে ১৬ হয়ে যায়। তার মানে হল, স্টকের দাম পড়লেও, এতে "স্মার্ট মানি" ঢুকছে এবং খুব শীঘ্রই দাম বাড়বে। এরপর স্টকটির দাম বেড়ে ৭৭৬ টাকা পর্যন্ত পৌঁছে যায়। 

55
কিছু সতর্কতা

এক বছরে ৮৬ শতাংশের বেশি লাভ দিতে পারে, এমন স্টক খুঁজে বের করতে এই ধরনের টেকনিক্যাল চার্ট খুব সাহায্য করে। তবে বিশেষজ্ঞদের পরামর্শ হল যে, কারও কথায় অন্ধভাবে বিশ্বাস না করে, নিজে চার্ট দেখে বিশ্লেষণ করতে শিখুন। সঠিক জ্ঞান নিয়ে বিনিয়োগ করলে সাধারণ মানুষও কোটিপতি হতে পারেন।

Disclaimer: এশিয়ানেট নিউজ বাংলা কখনও কোথাও বিনিয়োগের পরামর্শ দেয় না। বাজারে বিনিয়োগ একটি ঝুঁকিসাপেক্ষ বিষয়। তাই বিনিয়োগ করার আগে অবশ্যই বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ করে নিন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Business News in Bengali (ব্যবসার খবর): Get latest Business news highlights and live updates about stock market news & Updates, Personal finance tips, Indian economy & Budget News Updates at Asianet News Bangla.
Read more Photos on
click me!

Recommended Stories