Stock Market Tips: লোকসানে চলা পোর্টফোলিওকে লাভের দিকে ফেরাবেন কীভাবে? জেনে নিন সহজ উপায়

Published : May 01, 2026, 01:53 PM IST

Stock Market Tips: শেয়ার বাজারের সূচক দৌড়চ্ছে, কিন্তু আপনার পোর্টফোলিও কি লাল কালিতেই আটকে আছে? বাজার যখন পড়ে, তখন ভয় লাগে। আবার উঠলে নিজের শেয়ার সেই জায়গা থেকে নড়ে না। কিন্তু তার সমাধানই বা কী?

PREV
15
Stock Market Tips

নিফটি বাড়লেই যে সব শেয়ার বাড়বে, এমন কোনও কথা নেই। সূচক সবুজ থাকলেও আপনার পোর্টফোলিও লাল থাকতে পারে। কারণ, আপনি হয়ত এমন স্টক বেছে নিয়েছেন, যার সঙ্গে সূচকের কোনও সম্পর্ক নেই। সূচকে বেশি ওয়েটেজ থাকা কোম্পানিগুলি বাড়লে ইনডেক্স উপরে যায়। কিন্তু আপনার কাছে গ্রোথ নেই এমন স্টক থাকলে পোর্টফোলিও এগোবে না। তাই বাজারের ট্রেন্ড দেখে স্টক রিভিউ করা জরুরি।

25
পোর্টফোলিও বাজারের থেকেও দ্রুত বাড়বে?

যেকোনও কোম্পানির শেয়ার বৃদ্ধি পাওয়ার ক্ষেত্রে প্রধান বিষয়টি হল 'রেভিনিউ গ্রোথ'। যে সমস্ত সংস্থা প্রতি বছর অন্তত ২০-৩০% আয় বাড়াতে পারে, তারাই লগ্নিকারীদের ভালো লাভ দেয়। পুরনো বা ম্যাচিওরড কোম্পানির গ্রোথ সিঙ্গল ডিজিটেই আটকে থাকে। সেখানে টাকা ঢাললে সম্পদ তৈরি করা কঠিন। তাই পাওয়ার সেক্টরের মতো নতুন এবং দ্রুত বাড়তে থাকা সেক্টর খুঁজে বিনিয়োগ করলে আপনার পোর্টফোলিও বাজারের থেকেও দ্রুত বাড়বে।

35
স্পষ্ট ধারণা থাকা দরকার

ঝুঁকি কমাতে গিয়ে ৫০-৬০টা স্টক কিনলে লাভ কমে যায়। কারণ, একটি শেয়ার লাভের মুখ দেখালেও, বাকি লোকসানে থাকা শেয়ারগুলি তা টেনে নামিয়ে দেয়। তাই ১০-১৫টা ভালো মানের স্টক বাছাই করাই বুদ্ধিমানের কাজ। আবার যারা মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করে থাকেন, তারা ৪-৫টি ফান্ড কিনলেও দেখেন হয়ত সবগুলোর মধ্যেই একই স্টক রয়েছে। এতে ঝুঁকি তো কমেই না, উল্টে বিভ্রান্তি বাড়ে। আপনার পোর্টফোলিওতে কী আছে, সে সম্পর্কে স্পষ্ট ধারণা থাকা দরকার।

45
ভালো রিটার্ন পাওয়া যায় কীভাবে?

বাজার কখন পড়বে বা উঠবে, সেই টাইমিংয়ের জন্য অপেক্ষা করার চেয়েও জরুরি হল বাজারে টিকে থাকা। গবেষণা বলছে, যে ব্যক্তি ৩৫ বছর ধরে নিয়মিত বিনিয়োগ করেছেন, আর যে ভাগ্যবান ব্যক্তি একেবারে বাজারের পতনের সময় বিনিয়োগ করেছেন, তাদের রিটার্নের মধ্যে ফারাক মাত্র ২ শতাংশের। অর্থাৎ, লম্বা সময় বাজারে থাকলে ওঠানামা সত্ত্বেও ভালো রিটার্ন পাওয়া যায়। নতুনরা বাজার চড়া দামে আছে ভেবে ভয় না পেয়ে অল্প দিয়ে শুরু করতে পারেন।

55
ঝুঁকি ভাগ করে নিলে দীর্ঘমেয়াদে বিনিয়োগ

শেয়ার বাজারের জটিলতা বুঝতে না পারলে সরাসরি স্টকে না গিয়ে মিউচুয়াল ফান্ড বা ETF-এর মাধ্যমে বিনিয়োগ করাই ভাল। এটাই সবচেয়ে সহজ এবং নিরাপদ রাস্তা। বিশেষজ্ঞরা আপনার পোর্টফোলিও ম্যানেজ করেন বলে ঝুঁকি অনেক কমে যায়। নিজের আর্থিক লক্ষ্য অনুযায়ী, ঝুঁকি ভাগ করে নিলে দীর্ঘমেয়াদে আপনার স্বপ্নপূরণ হতে পারে। মনে রাখবেন, শুধু আয় করলেই হবে না, সম্পদকে ঠিকভাবে পরিচালনা করা তার চেয়েও বেশি জরুরি।

Disclaimer: এশিয়ানেট নিউজ বাংলা কখনও কোথাও বিনিয়োগের পরামর্শ দেয় না। বাজারে বিনিয়োগ একটি ঝুঁকিসাপেক্ষ বিষয়। তাই বিনিয়োগ করার আগে অবশ্যই বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ করে নিন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Business News in Bengali (ব্যবসার খবর): Get latest Business news highlights and live updates about stock market news & Updates, Personal finance tips, Indian economy & Budget News Updates at Asianet News Bangla.
Read more Photos on
click me!

Recommended Stories