Stock Market Update: আস্থা ফিরে আসছে বিনিয়োগকারীদের, এই পাঁচ শেয়ারে ইনভেস্ট করলে ব্যাপক লাভ?

Published : Feb 11, 2026, 11:01 AM IST
share market

সংক্ষিপ্ত

Stock Market Update: চলতি সপ্তাহের প্রথম দুটি ট্রেডিং সেশনে অনেকটাই বৃদ্ধি পেয়েছে সেনসেক্স এবং নিফটি ৫০। অন্যদিকে, ফেব্রুয়ারি মাসের শুরু থেকে ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টরদের বিনিয়োগ বেড়েছে অনেকটাই। 

Stock Market Update: দালাল স্ট্রিটে কিছুটা সবুজ সঙ্কেত। বাজারে আস্থা ফিরে আসছে বিনিয়োগকারীদের (sensex today live)। আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তি সংক্রান্ত আপডেট সামনে আসার পর থেকেই, শেয়ার বাজারে বেশ চাঙ্গা মনোভাব দেখা যাচ্ছে (stock market news update)।

পজ়িটিভ সিগন্যালে রয়েছে নিফটি 

চলতি সপ্তাহের প্রথম দুটি ট্রেডিং সেশনে অনেকটাই বৃদ্ধি পেয়েছে সেনসেক্স এবং নিফটি ৫০। অন্যদিকে, ফেব্রুয়ারি মাসের শুরু থেকে ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টরদের বিনিয়োগ বেড়েছে অনেকটাই। টাকার দাম গত কয়েকদিন ধরেই স্থিতিশীল অবস্থায় রয়েছে। সেইসঙ্গে, ম্যাক্রো-ইকোনমিক কন্ডিশনও যথেষ্ট ভরসার জায়গা তৈরি করছে লগ্নিকারীদের জন্য।

সেই সুবাদেই বুধবার সকালে, পজ়িটিভ সিগন্যালে রয়েছে নিফটি। এই সূচকটি বৃদ্ধি পেয়েছে প্রায় ৯২ পয়েন্ট। যা বাজারে পজ়িটিভ স্টার্টের আশা অনেকটাই বাড়িয়ে তুলেছে। তবে মার্কেট অ্যানালিস্টরা মনে করছেন, স্টক মার্কেটের শুরু ইতিবাচক হলেও তা কিন্তু নির্দিষ্ট একটি রেঞ্জের মধ্যেই সীমাবদ্ধ থাকবে।

অর্থাৎ, শর্ট টার্মে বাজারের পরিস্থিতি পজ়িটিভে থাকবে বলেই আশা করছেন তারা। সেই পরিস্থিতিতে দাঁড়িয়েই, বিভিন্ন ব্রোকারেজ সংস্থার বিশ্লেষকরা বুধবার কোন কোন স্টক কিনতে পরামর্শ দিচ্ছেন? 

নজরে পাঁচ স্টক

Bharat Electronics: ধারাবাহিকভাবে বুলিশ প্যাটার্ন লক্ষ্য করা যাচ্ছিল এই স্টকে। এই স্টকটির দাম এখন ৪৩৮ টাকা। টার্গেট প্রাইস ৪৬৫ টাকা এবং স্টপ লস ৪২৬ টাকা।

Tata Steel: এই স্টকটির দাম ২০৮ টাকা। টার্গেট প্রাইস ২২৪ টাকা এবং স্টপ লস ২০০ টাকা।

Acme Solar: বুলিশ ক্যান্ডেল প্যাটার্ন তৈরি হয়েছে এই স্টকে। এই স্টকটির দাম এই মুহূর্তে ২৩৬ টাকা। টার্গেট প্রাইস ২৫০ টাকা এবং স্টপ লস ২৩১ টাকা।

Bharat Forge: এই স্টকটির দাম এই মুহূর্তে ১৬১৪ টাকা। টার্গেট প্রাইস ১৭৩২ টাকা এবং স্টপ লস ১৫৫৫ টাকা।

Gabriel India Ltd: এই সংস্থাটি মূলত অটোমোবাইলের যন্ত্রাংশ তৈরি করে থাকে। এই স্টকটি নিয়েও যথেষ্ট আশাবাদী বিশেষজ্ঞরা। এই মুহূর্তে এই স্টকটির দাম ৯৯৮ টাকা। টার্গেট প্রাইস ১০৫০ টাকা এবং স্টপ লস ৯৭৭ টাকা।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Business News in Bengali (ব্যবসার খবর): Get latest Business news highlights and live updates about stock market news & Updates, Personal finance tips, Indian economy & Budget News Updates at Asianet News Bangla.
Read more Articles on
click me!

Recommended Stories

India Steel Export Strategy: এশিয়ায় ভারতীয় ইস্পাত একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে গড়ে উঠতে চলেছে
Post Office Investment Plan: পোস্ট অফিসের এই স্কিমে মিলবে প্রতি মাসে ৯০০০ টাকা! জেনে নিন বিস্তারিত