Stock Market Update: ২৩,৩৫০-এর উপরে পৌঁছে গেল নিফটি, সর্বোচ্চ লাভের মুখ দেখল HUL এবং অ্যাক্সিস ব্যাঙ্ক

Published : Jun 10, 2026, 01:11 PM ISTUpdated : Jun 10, 2026, 01:28 PM IST
Stock Market Update: ২৩,৩৫০-এর উপরে পৌঁছে গেল নিফটি, সর্বোচ্চ লাভের মুখ দেখল HUL এবং অ্যাক্সিস ব্যাঙ্ক

সংক্ষিপ্ত

Stock Market Update:  বুধবার, সতর্কতার সঙ্গেই ঊর্ধ্বমুখী প্রবণতা দেখাচ্ছে সূচকগুলি। নিফটি ১০০ পয়েন্টেরও বেশি বৃদ্ধি পেয়ে ২৩,৩০০ লেভেলের দিকে এগিয়ে চলেছে। অন্যদিকে, সেনসেক্স সূচকটিও ৩০০ পয়েন্টের বেশি বেড়ে ৭৪,২০০-এর স্তর অতিক্রম করে ফেলেছে। 

Stock Market Update: কিছুটা ঘুরে দাঁড়ানোর চেষ্টায় রয়েছে ভারতীয় শেয়ার বাজার। বুধবার, সতর্কতার সঙ্গেই ঊর্ধ্বমুখী প্রবণতা দেখাচ্ছে সূচকগুলি (share market live)। নিফটি ১০০ পয়েন্টেরও বেশি বৃদ্ধি পেয়ে ২৩,৩০০ লেভেলের দিকে এগিয়ে চলেছে। অন্যদিকে, সেনসেক্স সূচকটিও ৩০০ পয়েন্টের বেশি বেড়ে ৭৪,২০০-এর স্তর অতিক্রম করে ফেলেছে (stock market news india)।

২৩,৩৫০-এর উপরে পৌঁছে গেল নিফটি

নিফটি ব্যাঙ্কও ঊর্ধ্বমুখী রয়েছে এবং এটির সাম্প্রতিক লাভের ধারা অব্যাহত রেখেছে। তবে নিফটি যেখানে একটি নির্দিষ্ট সীমার মধ্যেই ওঠানামা করছে, সেখানে মঙ্গলবার, ১,৫০০ পয়েন্টের পরিসর ভেঙে বেরিয়ে আসার পর নিফটি ব্যাঙ্কও সূচকটি এখন বিশেষ নজর কাড়ছে।

বিশ্লেষকদের মতে, সূচকটি যদি ৫৫,৭০০-৫৫,৮০০-এর স্বল্পমেয়াদী বাধা অতিক্রম করতে সক্ষম হয়, তাহলে এটি ৫৬,২০০-এর স্তরের দিকে আরও উপরে উঠতে পারে। ২৩,০৭০-এর সর্বনিম্ন স্তরটি বুলদের জন্য একটি গুরুত্বপূর্ণ সীমা বা 'লাইন ইন দ্য স্যান্ড' হিসেবে কাজ করছে। অপরদিকে, ২৩,৩০০-২৩,৫০০-এর স্তরটি বাধা বা 'রেজিস্ট্যান্স' হিসেবে কাজ করবে। 

তাৎপর্যপূর্ণভাবে সাম্প্রতিক ভূ-রাজনৈতিক উত্তেজনার পরিবেশ সত্ত্বেও তেলের দামের ক্ষেত্রে খুব একটা বড় ধরনের পরিবর্তন দেখা যায়নি। নিফটি এফএমসিজি (Nifty FMCG) সূচকটি ৬৫০ পয়েন্ট বৃদ্ধি পেয়েছে। অপরদিকে, ‘স্মার্টপেজেস’ (SmartPages) নামে একটি এআই-চালিত (AI-powered) পেমেন্ট পেজ ডিজাইন টুলের ঘোষণা করেছে ফোনপে (PhonePe)। বুধবার, সংস্থার তরফ থেকে এই কথা জানানো হয়েছে। যা তাদের ফোনপে পেমেন্ট গেটওয়ে (PG) ড্যাশবোর্ডে যুক্ত করা হয়েছে। 

সর্বোচ্চ লাভের মুখ দেখল HUL এবং অ্যাক্সিস ব্যাঙ্ক

এই ফিচারটির লক্ষ্য হল, খুচরা বিক্রেতাদের আরেকটু বেশি সহায়তা করা। যাতে তারা যে কোনও ধরনের ম্যানুয়াল ডিজাইনের চেষ্টা, কারিগরি জ্ঞান বা কোডিং দক্ষতা ছাড়াই ডিজিটাল পেমেন্ট পেজ তৈরি করতে পারেন। ওদিকে আবার হিন্দুস্তান জিঙ্ক তাদের প্রধান উদ্যোগ ‘জিঙ্ক পার্ক’-এর আওতায় সালফোজাইম অ্যাগ্রো-র সঙ্গে একটি মৌ (MoU) চুক্তি স্বাক্ষর করেছে।

কারট্রেড টেকের শেয়ারের দর ৮ শতাংশেরও বেশি বেড়েছে এবং তার জেরেই নিফটির অন্তর্ভুক্ত শেয়ারগুলির মধ্যে অন্যতম সর্বোচ্চ লাভজনক স্টকে পরিণত হয়েছে এটি। ক্লিন ম্যাক্স এনভিরো এনার্জি সলিউশনস-এর শেয়ারের দাম ১০%-এরও বেশি বৃদ্ধি পেয়েছে।  ইয়েস ব্যাঙ্ক তাদের ৩-৫ বছর মেয়াদী FCNR(B) আমানতের সুদের হার ৩০০-৩৩৫ বেসিস পয়েন্ট বাড়িয়েছে। সর্বোচ্চ লাভের মুখ দেখল HUL এবং অ্যাক্সিস ব্যাঙ্ক। 

Disclaimer: এশিয়ানেট নিউজ বাংলা কখনও কোথাও বিনিয়োগের পরামর্শ দেয় না। বাজারে বিনিয়োগ একটি ঝুঁকিসাপেক্ষ বিষয়। তাই বিনিয়োগ করার আগে অবশ্যই বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ করে নিন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Business News in Bengali (ব্যবসার খবর): Get latest Business news highlights and live updates about stock market news & Updates, Personal finance tips, Indian economy & Budget News Updates at Asianet News Bangla.
Read more Articles on
click me!

Recommended Stories

Gold Price Rate: দারুণ খবর! ফের পতন সোনার দামে, দেখে নিন গতকালের তুলনার কতটা কমে গেল দাম
PF Withdrawal Rules: এবার কোনও কারণ ছাড়াই তুলতে পারবেন ১০০% পিএফ-এর টাকা? EPFO-র বড় ঘোষণা