
Stock Market Update: বুধবারেও শেয়ার বাজার বেশ অস্থির। নিফটি ২৫,৭৫০ এর কাছাকাছি চলে এসেছে। অপরদিকে, সেনসেক্স সূচক বর্তমানে ৮০ পয়েন্ট কমে গিয়ে ৮৩,৪০০ এর নিচে নেমে গেছে (stock market news update)।
এই মুহূর্তে ব্যবসায়ীরা এবং বিনিয়োগকারীরা কার্যত, বাজারের 'মোমেন্টাম' খুঁজে পেতে চাইছেন। কারণ, ঊর্ধ্বমুখী স্তরে ওঠাটা খুবই জরুরি বিষয় (sensex today live)। নিফটি ৫০০ স্টকের মধ্যে সবচেয়ে বড় ক্ষতিগ্রস্থদের মধ্যে রয়েছে OIL, ONGC, Waaree Energies, Persistent Systems, Natco Pharma, Kirloskar, Infosys Tech Mahindra এবং অন্যান্য টেক স্টক।
নিফটির ক্ষেত্রে যদিও ২৬,০০০ ফোকাসের পরবর্তী প্রধান স্তর হিসেবে রয়ে গেছে। সূচকটি নিম্ন স্তরে ২৫,৬০০ কে রক্ষা করার চেষ্টা করবে অবশ্যই। যেসব স্টকের দিকে নজর রাখতে হবে তার মধ্যে রয়েছে Eternal, Hexaware, Dilip Buildcon, Dabur, Infosys, HAL, Bhel, Vedanta, Hindalco, JSW ইত্যাদি।
অন্যদিকে, এআই আসার পর ব্যাপকভাবে প্রভাব পড়তে শুরু করেছে বিজনেস প্রসেস (BPO) এবং ইনফরমেশন টেকনোলজি এনএবেলড সার্ভিস (ITES) সেক্টরে। বিশেষজ্ঞরা মনে করছেন, এই ব্যবসাটি একটি রূপান্তরের মধ্য দিয়ে যাচ্ছে, এবং অনেক বেশিমাত্রায় AI এজেন্টদের ব্যবহার করা হচ্ছে।
আইটি স্টকগুলি বেশ চাপের মুখে আছে। বেশিরভাগ শেয়ারের দাম প্রায় ২% কমে গেছে। পাশাপাশি ভারতে এআই ভিসি ফান্ডের জন্য কোয়ালকম ১৫০ মিলিয়ন ডলার পর্যন্ত, প্রতিশ্রুতি দিয়েছে। সেইসঙ্গে, আদানি পোর্টস ইতিমধ্যেই মার্সেই ফোসের সঙ্গে কৌশলগত IMEC পার্টনারশিপ স্বাক্ষর করেছে। ব্রেন্টের দাম ৬৮ ডলার/ব্যারেল নিচে নেমে যাওয়ায় ওএমসির দাম কমেছে, অয়েল ইন্ডিয়া এবং ওএনজিসি ৩% এরও বেশি হ্রাস পেয়েছে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।