Stock Market Update: সেনসেক্স ২৯০০ পয়েন্ট এবং নিফটির ৮০০ পয়েন্ট বৃদ্ধি! যুদ্ধবিরতির পর চাঙ্গা বাজার

Published : Apr 08, 2026, 11:38 AM ISTUpdated : Apr 08, 2026, 12:37 PM IST
Stock Market Update: সেনসেক্স ২৯০০ পয়েন্ট এবং নিফটির ৮০০ পয়েন্ট বৃদ্ধি! যুদ্ধবিরতির পর চাঙ্গা বাজার

সংক্ষিপ্ত

Stock Market Update: বুধবার সকালে, নিফটি প্রায় ৮০০ পয়েন্ট বৃদ্ধি পেয়ে ২৪,০০০-এর দিকে লাফ দিয়েছে। অন্যদিকে, সেনসেক্স ২,৯০০ পয়েন্টের বেশি বেড়ে ৭৭,০০০-এ গিয়ে পৌঁছেছে। চাঙ্গা ভারতীয় শেয়ার বাজার ব্রেন্ট ক্রুড অয়েলের দাম ব্যারেলপ্রতি ৯৪ ডলারের নিচে নেমে গেছে। নিফটি ব্যাঙ্ক ২,২০০ পয়েন্টের বেশি বৃদ্ধি পেয়ে ৫৪,০০০ পয়েন্টের দিকে এগিয়ে গেছে। 

Stock Market Update: ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণার পর, ভারতীয় শেয়ার বাজার আবারও ঘুরে দাঁড়াতে শুরু করেছে (sensex today live)। বুধবার সকালে, নিফটি প্রায় ৮০০ পয়েন্ট বৃদ্ধি পেয়ে ২৪,০০০-এর দিকে লাফ দিয়েছে। অন্যদিকে, সেনসেক্স ২,৯০০ পয়েন্টের বেশি বেড়ে ৭৭,০০০-এ গিয়ে পৌঁছেছে (stock market news)।

চাঙ্গা ভারতীয় শেয়ার বাজার

ব্রেন্ট ক্রুড অয়েলের দাম ব্যারেলপ্রতি ৯৪ ডলারের নিচে নেমে গেছে। নিফটি ব্যাঙ্ক ২,২০০ পয়েন্টের বেশি বৃদ্ধি পেয়ে ৫৪,০০০ পয়েন্টের দিকে এগিয়ে গেছে। নিফটি ৫০০-এর অন্তর্ভুক্ত স্টকগুলির মধ্যে সবচেয়ে বেশি লাভের মুখ দেখা কয়েকটি শেয়ার হল আদিত্য বিড়লা রিয়েল এস্টেট, অশোক লেল্যান্ড, টাটা মোটরস সিভি, চোলামন্ডলম হোল্ডিংস, জে কে টায়ার এবং প্রেস্টেজ।

ইটার্নালের শেয়ারগুলি তাদের লাভ আরও বাড়িয়ে নিয়েছে। যা গত এক বছরের লেনদেনে অর্জিত লাভের পরিমাণকে আরও বৃদ্ধি করেছে। যদিও বুধবার, এইচডিএফসি ব্যাঙ্কের শেয়ার ৪%-এর বেশি বৃদ্ধি পেয়েছে। তবে চলতি বছরের লেনদেনে স্টকটির দর ৮.৫০% কমে গেছে।

এশিয়ার বাজারগুলো বেশ ভালোভাবেই শুরু করে

বাজারের ঊর্ধ্বগতির কারণে নিফটি অটো সূচকটি সেরা পারফর্মিং সূচকে পরিণত হয়েছে। গত ২০২৪ সালের জুন মাসের পর থেকে সর্বোচ্চ একদিনের লাভের পথে নিফটি ব্যাঙ্ক। পাশাপাশি ২০২৭ অর্থবর্ষে মুদ্রাস্ফীতির হার ৪.৬% হবে বলে পূর্বাভাস দিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।

এমএসএফ ও এসডিএফ-এর হার যথাক্রমে ৫.৫০% ও ৫% অপরিবর্তিত রাখা হয়েছে। ৫০০টি স্টকের মধ্যে ২০০টিরও বেশি ৩%-এর বেশি লাভে লেনদেন করছে। অন্যদিকে, বুধবার সকালে এশিয়ার বাজারগুলো বেশ ভালোভাবেই শুরু করে। দক্ষিণ কোরিয়ার কোস্পি ৪.৯৭% এবং জাপানের নিক্কেই ২২৫ ৫.৬৯% বৃদ্ধি পায়।

ঘুরে দাঁড়াচ্ছে ভারতীয় শেয়ার বাজার 

তবে ওয়াল স্ট্রিটে গত রাতে, মার্কিন সূচকগুলি সামান্য ঊর্ধ্বমুখী ছিল। এসঅ্যান্ডপি ৫০০ এবং নাসডাক কম্পোজিট যথাক্রমে ০.০৮% ও ০.১০% বৃদ্ধি পেয়েছে। ডাও জোন্স ইন্ডাস্ট্রিয়াল অ্যাভারেজ ০.১৮% বেড়েছে। এলঅ্যান্ডটি-র শেয়ারের দাম ৮.১১% বৃদ্ধি পেয়ে দিনের সর্বোচ্চ ৪,০২৫ টাকায় পৌঁছে গেছে। 

আদানি গ্রিন এবং আদানি টোটাল গ্যাস ১৩% করে বৃদ্ধি পেয়ে শীর্ষে ছিল। আদানি পাওয়ার এবং এসিসি ৬-৮% লাভ করেছে। মিডিয়া স্টক এনডিটিভি ১২% লাভের মুখ দেখেছে। লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়ার শেয়ারের দর ছিল ৭৯৮.২৫ টাকা, যা ৫৪.৯০ টাকা বা ৭.৩৯ শতাংশ বেশি। 

এটি দিনের সর্বোচ্চ ৮০৩.৪০ টাকা এবং সর্বনিম্ন ৭৭৪.০৫ টাকায় পৌঁছেছে। শেয়ারটি ২,৫৫,৪০১টি ভলিউমে লেনদেন হচ্ছিল, যা এর পাঁচ দিনের গড় ১,০৯,৫২৮টি শেয়ারের তুলনায় ১৩৩.১৮ শতাংশ বেশি। ইন্ডিগোর শেয়ার বিএসইতে ১০% পর্যন্ত বৃদ্ধি পেয়ে প্রতিটি ৪২৬.৮০ টাকায় পৌঁছেছে। ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড (বিপিসিএল) এবং হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড (এইচপিসিএল)-এর শেয়ার যথাক্রমে ৬.১৫%, ৭.৬৫% এবং ৭.৭৭% বৃদ্ধি পেয়েছে। 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Business News in Bengali (ব্যবসার খবর): Get latest Business news highlights and live updates about stock market news & Updates, Personal finance tips, Indian economy & Budget News Updates at Asianet News Bangla.
Read more Articles on
click me!

Recommended Stories

Repo Rate Unchanged: রেপো রেট কমেনি? চিন্তা নেই, এই ৫ উপায়ে কমান লোনের EMI
Gold Price: ফের বেড়ে গেল সোনার দাম, দেখে নিন কোন শহরে আজ কত টাকায় বিকোচ্ছে সোনা