Share Market Today: চড়চড়িয়ে উঠছে শেয়ার বাজার! সেনসেক্স বাড়ল ১,৪১৫.১৯ পয়েন্ট এবং নিফটি পৌঁছল ২৫,৯০২.৯৫ পয়েন্টে

Published : Nov 25, 2026, 01:27 PM IST
Share Market Today

সংক্ষিপ্ত

Share Market Today: সোমবারের দরপতনের ধাক্কা অনেকটাই সামলে ফের ঊর্ধ্বমুখী হয়েছে সেনসেক্স এবং নিফটি। এখনও পর্যন্ত, ইতিবাচক প্রবণতা দেখা যাচ্ছে। সকাল ১০.৩০ মিনিটে, সেনসেক্সের সূচক ৮৪,০০০-এ গিয়ে পৌঁছয়। প্রায় ১৭০০ পয়েন্ট বৃদ্ধি পেয়েছে বিএসই সূচক।

Share Market Today: চড়চড়িয়ে উঠছে শেয়ার বাজার। মঙ্গলবার বন্ধ থাকার পর বুধবার, স্টক মার্কেট খুলতেই ঊর্ধ্বগতিতে ছুটছে সেনসেক্স। যদিও বিশ্বব্যাপী ভূ-রাজনৈতিক সঙ্কট এবং দুর্বলতার কবলে পড়েছে শেয়ার বাজার। কিন্তু ঠিক তার বিপরীত প্রবণতা দেখা যাচ্ছে মুম্বইয়ের দালাল স্ট্রিটে (Share Market Today)। সোমবার, ২৩ নভেম্বর দিনের শেষে প্রায় ১৫০০ পয়েন্ট পড়ে যায় সূচক। তবে সেই অবস্থা থেকে ২৫ নভেম্বর, বাজার খোলার সঙ্গে সঙ্গেই ঘুরে দাঁড়ায় বোম্বে স্টক এক্সচেঞ্জ (Stock Market News Today)। সম্ভাব্য মার্কিন শুল্ক আরোপ করা নিয়ে নতুন করে কিছুটা উদ্বেগ তৈরি হলেও, বিদেশি বিনিয়োগকারীরা ক্রমাগত শেয়ার কিনে গেছেন এবং অপরিশোধিত তেলের দামও অনেকটা হ্রাস পেয়েছে। সেই কারণেই, চাঙ্গা হয়ে উঠেছে ভারতীয় শেয়ার বাজার।

চড়চড়িয়ে উঠছে শেয়ার বাজার

ফলে, সোমবারের দরপতনের ধাক্কা অনেকটাই সামলে ফের ঊর্ধ্বমুখী হয়েছে সেনসেক্স এবং নিফটি। এখনও পর্যন্ত, ইতিবাচক প্রবণতা দেখা যাচ্ছে। সকাল ১০.৩০ মিনিটে, সেনসেক্সের সূচক ৮৪,০০০-এ গিয়ে পৌঁছয়। প্রায় ১৭০০ পয়েন্ট বৃদ্ধি পেয়েছে বিএসই সূচক। এআই-ট্রেডকে কেন্দ্র করে বাজারে চলা অস্থিরতা কিছুটা প্রশমিত হওয়ার আবহ দেখা গেছে। কিন্তু বিশ্বজুড়ে শেয়ারবাজারে লোকসানের চাপ বেড়েছে। তবে তার মধ্যেও উল্লেখযোগ্যভাবে ঊর্ধ্বমুখী ভারতীয় শেয়ার বাজারের দুটি প্রধান সূচক সেনসেক্স এবং নিফটি ৫০।

বুধবার শুরু থেকেই এই দুটি সূচকে উল্লেখযোগ্য উত্থান দেখা গেছে। সকাল ৯টা ১৮ মিনিটের পরিসংখ্যান বলছে, সেনসেক্স ১,৪১৫.১৯ পয়েন্ট বৃদ্ধি পেয়ে ৮৩,৮৫১.১৮ পয়েন্টে পৌঁছে গেছে। অন্যদিকে, নিফটি ৫০ বৃদ্ধি পেয়েছে ৫৫৩.৩০ পয়েন্ট। অর্থাৎ, সূচকটি দাঁড়িয়ে আছে ২৫,৯০২.৯৫ পয়েন্টে। নিফটি ৫০-তে শীর্ষ লাভজনক সংস্থাগুলির তালিকায় রয়েছে এইচডিএফসি ব্যাঙ্ক, আইসিআইসিআই ব্যাঙ্ক এবং ইনফোসিস। বৃহত্তর বাজারের ক্ষেত্রেও বেশ ইতিবাচক প্রবণতা দেখা যাচ্ছে। নিফটি মিডক্যাপ ০.৯২% এবং নিফটি স্মলক্যাপ ০.৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

সেনসেক্স বাড়ল ১,৪১৫.১৯ পয়েন্ট এবং নিফটি পৌঁছল ২৫,৯০২.৯৫ পয়েন্টে

পাশাপাশি নিফটি আইটি, নিফটি ফিনান্সিয়াল সার্ভিসেস, নিফটি ব্যাঙ্ক এবং নিফটি প্রাইভেট ব্যাঙ্কও বেশ ভালো ফল করেছে। তবে নিফটি মিডিয়া এবং নিফটি মেটাল সূচকে বেশ খানিকটা দুর্বলতা দেখা গেছে। স্বাভাবিকভাবেই, সামগ্রিক বাজারের ছবিটা স্পষ্ট। শেয়ার কেনার প্রবণতা থাকলেও, কয়েকটি খাতে অবশ্য চাপ বজায় আছে। তবে বাজারের এই ঊর্ধ্বগতির ক্ষেত্রে প্রধান ভূমিকা নিয়েছে বেসরকারি ব্যাঙ্ক, আর্থিক পরিষেবা, তথ্যপ্রযুক্তি এবং রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলির শেয়ার। পাশাপাশি এফএমসিজি এবং আবাসন খাতের শেয়ারেও বৃদ্ধি দেখা গেছে বুধবার।

স্বাস্থ্য পরিষেবা এবং ভোগ্যপণ্য খাতেও সামান্য লাভ পরিলক্ষিত হয়েছে। তবে মিডিয়া ও ধাতু খাতের শেয়ার সবচেয়ে বেশি পিছিয়ে আছে। যদিও অটোমোবাইল সেক্টরে বিশাল কোনও পরিবর্তন ঘটেনি। সবমিলিয়ে, বাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যাচ্ছে।

Disclaimer: এশিয়ানেট নিউজ বাংলা কখনও কোথাও বিনিয়োগের পরামর্শ দেয় না। বাজারে বিনিয়োগ একটি ঝুঁকিসাপেক্ষ বিষয়। তাই বিনিয়োগ করার আগে অবশ্যই বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ করে নিন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Business News in Bengali (ব্যবসার খবর): Get latest Business news highlights and live updates about stock market news & Updates, Personal finance tips, Indian economy & Budget News Updates at Asianet News Bangla.
Read more Articles on
click me!

Recommended Stories

Flipkart E-Commerce: লাস্ট-মাইল ডেলিভারির ক্ষেত্রে বড় পদক্ষেপ ফ্লিপকার্টের, ইভি স্কুটির সংখ্যা বাড়াল ই-কমার্স জায়ান্ট
Gold Silver: সোনা-রুপোর দাম কমছে হু হু করে, এখনই কি কেনার সবচেয়ে সেরা সময়? জানুন