বুধবার সপ্তাহের তৃতীয় দিনে কী ব্যাঙ্কে গেলে মিলবে না পরিষেবা? আপনার ব্রাঞ্চ কী বন্ধ? কারণ, আরবিআই-এর হলিডে তালিকা অনুযায়ী দেশের বিভিন্ন রাজ্যে আজকে ব্যাঙ্ক বন্ধ থাকছে। ফলে বুধবার ব্যাঙ্কে গিয়েও মিলবে না পরিষেবা। তবে অনলাইন বা এটিএম থেকে আপনার জরুরী কাজ সারতে পারেন।
26
কী বলছে আরবিআই-এর গাইউলাইন?
RBI এর ছুটির নির্দেশিকা অনুযায়ী, দেশজুড়ে জাতীয় ছুটি ছাডা়ও রাজ্যভেদে ও অঞ্চল ভেদে আলাদা আলাদা দিনেও ছুটি থাকে। কোনও রাজ্যের বিশেষ অনুষ্ঠান বা আঞ্চলিক উৎসবেও সেই রাজ্যের সমস্ত সরকারি ও বেসরকারি ব্যাঙ্কিং পরিষেবা বন্ধ থাকে। ফলে এই দিনগুলিতে মেলে না পরিষেবা। তেমনই মাসের দ্বিতীয় ও চতুর্থ শনিবার দেশের সমস্ত সেক্টরের ব্যাঙ্ক বন্ধ থাকে।
36
আজকে কী ব্যাঙ্ক বন্ধ?
জানা গিয়েছে, বিভিন্ন রাজ্যের ক্ষেত্রে ভিন্নতা অনুযায়ী, অগাস্ট মাসে কের পূজা, টেন্ডং লহো রুম ফাট, প্যাট্রিয়টস ডে, স্বাধীনতা দিবস/পার্সি নববর্ষ (শাহেনশাহি), মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের জন্মবার্ষিকী, মিলাদ-উন-নবী/প্রথম ওনাম/মিলাদ-ই-শরিফ (হজরত মুহম্মদের জন্মবার্ষিকী) এবং ঈদ-এ-মিলাদ/বারাওয়াফাত/মিলাদ-উন-নবী (হজরত মুহম্মদের জন্মবার্ষিকী)/তিরুভোণম-এর মতো উৎসবগুলোর জন্য ব্যাংক বন্ধ থাকবে।
মহারাষ্ট্র, কর্ণাটক, মধ্যপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, উত্তরাখণ্ড, তেলেঙ্গানা, মণিপুর, জম্মু এবং শ্রীনগর, ঝাড়খণ্ড, ছত্তিশগড়, বিহার, নয়াদিল্লি, উত্তরপ্রদেশ এবং কেরালায় ইদ-ই-মিলাদ/বড়ভাফত/মিলাদ-উন-নবী (জন্মের জন্মদিন) এর জন্য ব্যাঙ্ক বন্ধ রয়েছে।
56
ওনাম উৎসবের জন্য ব্যাঙ্ক বন্ধ?
ওনাম উৎসব বুধবার। ওনাম হলো ফসল তোলার ঋতুভিত্তিক একটি হিন্দু সাংস্কৃতিক উৎসব। যা মূলত কেরলের মানুষ উদযাপন করে থাকেন। ঐতিহ্যগতভাবে এই উৎসবটি দয়ালু অসুর রাজা মহাবলীর কিংবদন্তির সঙ্গে জড়িত। কথিত আছে, একসময় কেরলম শাসন করা এই রাজা প্রতি বছর তাঁর প্রজাদের সঙ্গে দেখা করতে ফিরে আসেন। ফলে কেরলমে আজ সমস্ত সরকারি-বেসরকারি ব্যাঙ্ক বন্ধ থাকছে।
66
ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ব্যাঙ্ক বন্ধ
বুধবার অর্থাৎ ২৬ অগাস্ট বেশ কিছু রাজ্য়ে চলছে ঈদ-এ-মিলাদ উদযাপন। হজরত মুহাম্মদ (সা.)-এর জন্মবার্ষিকী স্মরণে ঈদ-এ-মিলাদ (যা 'মাওলিদ' নামেও পরিচিত) উদযাপন করা হয়। আর এই উপলক্ষে দেশের বেশকিছু রাজ্যে আজ ব্যাঙ্ক বন্ধ। তবে কলকাতায় আজকে কোনও ব্যাঙ্ক বন্ধ নেই।
Business News in Bengali (ব্যবসার খবর): Get latest Business news highlights and live updates about stock market news & Updates, Personal finance tips, Indian economy & Budget News Updates at Asianet News Bangla.