VDA Hike: VDA বাড়াল কেন্দ্রীয় সরকার, পুজোর আগেই কর্মচারীদের জন্য বিরাট সুখবর

Published : Oct 08, 2026, 01:33 PM IST

দীপাবলির আগে দেশের লক্ষ লক্ষ শ্রমিকের জন্য বড় সুখবর। কেন্দ্রীয় সরকার পরিবর্তনশীল মহার্ঘ ভাতা (Variable Dearness Allowance) বা VDA বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।

PREV
16

দীপাবলির আগে দেশের লক্ষ লক্ষ শ্রমিকের জন্য বড় সুখবর। কেন্দ্রীয় সরকার পরিবর্তনশীল মহার্ঘ ভাতা (Variable Dearness Allowance) বা VDA বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে কেন্দ্রীয় সরকারের নির্ধারিত ন্যূনতম মজুরির আওতায় থাকা বিভিন্ন ক্ষেত্রের শ্রমিকদের দৈনিক মজুরি বাড়বে। নতুন VDA ১ অক্টোবর ২০২৬ থেকে কার্যকর হয়েছে।

26

মূলত মূল্যবৃদ্ধির প্রভাব সামাল দিতেই VDA সংশোধন করা হয়। এবারের সংশোধনের ভিত্তি হল Consumer Price Index for Industrial Workers (CPI-IW)। ৩০ জুন ২০২৬ পর্যন্ত ছয় মাসের গড় সূচক ৪২৪.৮০ থেকে বেড়ে ৪৩১.৪২ হয়েছে। অর্থাৎ সূচক বেড়েছে ৬.৬২ পয়েন্ট। এই হিসাবের ভিত্তিতেই নতুন VDA নির্ধারণ করেছে শ্রম মন্ত্রকের অধীন Labour Bureau।

36

কেন্দ্রীয় সরকারের ন্যূনতম মজুরি কাঠামোর আওতায় থাকা একাধিক ক্ষেত্রের শ্রমিকরা এই সুবিধা পাবেন। এর মধ্যে রয়েছে কৃষি, নির্মাণ ও রক্ষণাবেক্ষণ, রাস্তা ও ভবন নির্মাণ, লোডিং-আনলোডিং, ঝাড়ুদার ও পরিচ্ছন্নতাকর্মী, নিরাপত্তারক্ষী এবং বিভিন্ন খনির শ্রমিক।

46

নতুন হারে কৃষিক্ষেত্রে অদক্ষ শ্রমিকদের দৈনিক ন্যূনতম মজুরি Area A-তে ৫৩৭ টাকা, Area B-তে ৪৯১ টাকা এবং Area C-তে ৪৮৬ টাকা হয়েছে। অন্যদিকে, অত্যন্ত দক্ষ বা Highly Skilled শ্রমিকদের দৈনিক মজুরি যথাক্রমে ৭০৫ টাকা, ৬৫৫ টাকা এবং ৫৮৭ টাকা হয়েছে।

56

নির্মাণ ও রক্ষণাবেক্ষণ ক্ষেত্রে Area A-তে অদক্ষ শ্রমিকদের দৈনিক ন্যূনতম মজুরি হয়েছে ৮৪০ টাকা। আধা-দক্ষ শ্রমিকদের জন্য তা ৯৩৩ টাকা, দক্ষ শ্রমিকদের জন্য ১,০২৪ টাকা এবং অত্যন্ত দক্ষ শ্রমিকদের জন্য ১,১১১ টাকা নির্ধারণ করা হয়েছে। Area B এবং Area C-তেও দক্ষতা অনুযায়ী সংশোধিত ন্যূনতম মজুরি কার্যকর হয়েছে।

66

Labour Bureau-এর সংশোধিত নির্দেশ অনুযায়ী নতুন VDA এবং তার ভিত্তিতে সংশোধিত ন্যূনতম মজুরি ১ অক্টোবর ২০২৬ থেকেই কার্যকর। অর্থাৎ সংশ্লিষ্ট শ্রমিকদের ক্ষেত্রে অক্টোবর মাসের মজুরি থেকেই নতুন হারের প্রভাব পড়বে।

Business News in Bengali (ব্যবসার খবর): Get latest Business news highlights and live updates about stock market news & Updates, Personal finance tips, Indian economy & Budget News Updates at Asianet News Bangla.
Read more Photos on
click me!

Recommended Stories