Marie Biscuits: বিস্কুটকে কেন 'মারি' বলা হয়, এই 'মারি' শব্দের মানে কী? ৯০ শতাংশ মানুষ জানে না

Published : Jul 03, 2026, 09:22 PM IST

চায়ের সঙ্গে টা মানে বিস্কুট না হলে চলে না। আর বিস্কুট মানে মারি বিস্কুট। আজকাল অনেক ধরনের বিস্কুট বাজারে পাওয়া গেলেও মারি বিস্কুটের জনপ্রিয়তা কমেনি। কিন্তু আপনি কি জানেন বিস্কুটকে কেন মারি বলা হয়?

PREV
16

চায়ের সঙ্গে টা মানে বিস্কুট না হলে চলে না। আর বিস্কুট মানে মারি বিস্কুট। আজকাল অনেক ধরনের বিস্কুট বাজারে পাওয়া গেলেও মারি বিস্কুটের জনপ্রিয়তা কমেনি। কিন্তু আপনি কি জানেন বিস্কুটকে কেন মারি বলা হয়? এই মারি শব্দের অর্থ কী?

26

জানি, অনেকের মতো আপনিও জানেন না। চিন্তা নেই। আজকে আমরা বিস্কুটের এই রহস্যের সমাধান করে ছাড়ব। চলুন জেনে নেওয়া যাক।

36

"মারি বিস্কুট" (Marie Biscuit)-এর "মারি" শব্দটি আসলে কোনও বাংলা বা ভারতীয় শব্দ নয়। এটি এসেছে "Marie" নাম থেকে।

46

১৮৭৪ সালে ইংল্যান্ডের Peek Freans কোম্পানি প্রথম Marie Biscuit তৈরি করে। এটি তৈরি করা হয়েছিল Grand Duchess Maria Alexandrovna of Russia (যাঁকে ইংরেজিতে Marie বলা হতো)-এর সঙ্গে Prince Alfred-এর বিয়ে উপলক্ষে। তাঁর নাম Marie থেকেই বিস্কুটটির নাম রাখা হয় Marie Biscuit।

56

পরে এই বিস্কুট ইউরোপ, ভারত-সহ বিশ্বের বহু দেশে জনপ্রিয় হয়ে ওঠে। ভারতে মানুষ উচ্চারণের সুবিধার জন্য একে "মারি বিস্কুট" বলতেই অভ্যস্ত হয়ে যায়।

66

অর্থাৎ, 'মারি' কোনও বিশেষ ধরনের বিস্কুটের নাম নয়। এটি এক ঐতিহাসিক ব্যক্তির নাম থেকে আসা একটি ব্র্যান্ড-ধরনের নাম, যা পরে বিস্কুটের একটি পরিচিত শ্রেণিতে পরিণত হয়েছে।

Business News in Bengali (ব্যবসার খবর): Get latest Business news highlights and live updates about stock market news & Updates, Personal finance tips, Indian economy & Budget News Updates at Asianet News Bangla.
Read more Photos on
click me!

Recommended Stories