উচ্চ মাধ্যমিক পাস করলেই চাকরির সুযোগ, কর্মী নিয়োগ করবে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড

Published : Mar 04, 2026, 09:29 AM ISTUpdated : Mar 04, 2026, 09:37 AM IST
Indian oil quarter results

সংক্ষিপ্ত

ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড (IOCL) অ্যাপ্রেন্টিস পদে ১৪৪ জনকে নিয়োগ করছে। টেকনিশিয়ান, ট্রেড, এবং স্নাতক অ্যাপ্রেন্টিস সহ বিভিন্ন পদের জন্য আবেদন গ্রহণ করা হচ্ছে। আবেদন প্রক্রিয়া ২ মার্চ থেকে শুরু হয়ে ৯ মার্চ পর্যন্ত চলবে।

চাকরি প্রার্থীদের জন্য দারুণ খবর। এবার নিয়োগ হবে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেডে। সদ্য প্রকাশ্যে এল বিজ্ঞপ্তি। নিয়োগ হবে অ্যাপ্রেন্টিস পদে। ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড বা আইওসিএল-র তরফ থেকে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। জেনে নিন কারা করবেন আবেদন।

নিয়োগ

ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেডে হবে নিয়োগ। নিয়োগ হবে অ্যাপ্রেন্টিস পদে। টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস, ট্রেড অ্যাপ্রেন্টিস, স্নাতক অ্যাপ্রেন্টিস পদে হবে নিয়োগ। মোট শূন্যপদের সংখ্যা ১৪৪টি।

শিক্ষাগত যোগ্যতা

ভিন্ন ভিন্ন পদের জন্য আলাদা আলাদা যোগ্যতার কথা উল্লেখ করা আছে। ট্রেড অ্যাপ্রেন্টিস পদে আবেদন করতে আইটিআই লাগবে। টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিসদের জন্য তিন বছরের ডিপ্লোমা দরকার। স্নাতক অ্যাপ্রেন্টিস পদের জন্য স্নাতক ডিগ্রি থাকতে হবে। তেমনই ডেটা এন্ট্রি অপারেটরদের জন্য দ্বাদশ শ্রেণী পাশ করতে হবে। তাই এই সকল পদে কাজে আগ্রহী হলে দেরি না করে আবেদন করুন। 

বয়সের সীমা

এই সকল পদে আবেদন করতে হলে সর্বনিম্ন ১৮ বছর এবং সর্বোচ্চ ২৪ বছর বয়স হতে হবে। সরকারি নিয়ম অনুসারে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের বয়সের উর্ধ্বসীমায় ছাড় দেওয়া হয়েছে। বিস্তারিত জানতে হবে প্রকাশ্যে আসা বিজ্ঞপ্তি দেখে নিন।

নিয়োগ পদ্ধতি

এই সকল কাজে আগ্রহী হলে দেরি না করে আবেদন করুন। লিকিত পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়াই হবে নিয়োগ। প্রার্থীদের যোগ্যতার ওপর ভিত্তি করে তালিকা প্রস্তুত করা হবে। এই তালিকায় যাদের নাম থাকবে তাদের সরাসরি মেডিকেল ফিটনেস পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হবে।

আবেদন পদ্ধতি

ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেডে আবেদন করতে হলে প্রথমে আইওসিএল-র অফিসিয়াল ওয়েবসাইটে যান। সেখানে বিজ্ঞপ্তি খুঁজে দেখুন। এবার রেজিস্ট্রেশন করে নিন। তারপর সকল প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করুন। ২ মার্চ থেকে শুরু হয়েছে আবেদন পদ্ধতি। তা চলবে ৯ মার্চ পর্যন্ত। তাই কাজে আগ্রহী হলে দেরি না করে আবেদন করুন। শীঘ্রই হবে নিয়োগ। 

 

PREV
Career News (কেরিয়ারের খবর): Get latest Career News in Bangla.Stay updated about Latest Employment News, State & Central Governmaent Job News , Banking jobs and all other at Asianet Bangla News.
Read more Articles on
click me!

Recommended Stories

Bank Job: ব্যাঙ্ক অফ বরোদায় কর্মী নিয়োগ, দেখে নিন কারা আবেদনযোগ্য, কীভাবে করবেন আবেদন?
Central Bank Recruitment: সেন্ট্রাল ব্যাঙ্কে স্পেশালিস্ট অফিসার পদে বড় নিয়োগ, আগ্রহী প্রার্থীরা অনলাইনে করুন আবেদন