লিখিত পরীক্ষা ছাড়াই কেন্দ্র সরকারি চাকরি, শূন্যপদ ৯৫১টি, জেনে নিন কীভাবে করবেন আবেদন

Published : Jun 16, 2026, 09:45 AM IST
job vacancy

সংক্ষিপ্ত

কেন্দ্রীয় সরকারের ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রকের অধীনস্থ সংস্থা C-DAC, লিখিত পরীক্ষা ছাড়াই ৯৫১টি পদে কর্মী নিয়োগ করছে। প্রজেক্ট ইঞ্জিনিয়ার এবং সিনিয়র প্রজেক্ট ইঞ্জিনিয়ার পদে কলকাতা-সহ সারা দেশে নিয়োগ করা হবে।

চাকরি প্রার্থীদের জন্য দারুণ খবর। বিশেষ করে যারা সরকারি চাকরির চেষ্টা করছেন। এবার তারা পাবেন দারুন সুযোগ। লিখিত পরীক্ষা ছাড়াই কেন্দ্র সরকারি সংস্থায় মিলবে চাকরি। ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রকের অধীনস্থ সংস্থা C- DAC একসঙ্গে ৯৫১টি শূন্যপদে নিয়োগ করবে। এই মর্মে প্রকাশ্যে এল বিজ্ঞপ্তি। দেখে নিন কারা করতে পারবেন আবেদন।

শূন্যপদ

ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রকের অধীনস্থ সংস্থা C- DAC -এ হবে নিয়োগ। নিয়োগ হবে ৯৫১টি পদে। প্রজেক্ট ইঞ্জিনিয়ার এবং সিনিয়র প্রজেক্ট ইঞ্জিনিয়ার পদে কর্মী নিয়োগ হবে। কলকাতা-সহ দেশের বিভিন্ন প্রান্তে হবে নিয়োগ। ফ্রেশারদের পাশাপাশি অভিজ্ঞ প্রার্থীরাও করতে পারেন আবেদন।

ফ্রেশার প্রজেক্ট ইঞ্জিনিয়ারদের জন্য কোয়ান্টাম কম্পিউটিং, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), সাইবার সিকিউরিটি, সাইবার ফরেনসিক, ডিজিটাল টুইনিং, ইন্ডাস্ট্রি ৪.০ এবং এমবেডড সিস্টেমের মতো বিভাগে হবে নিয়োগ।

অভিজ্ঞ প্রার্থীদের সফটওয়্যার ডেভেলপমেন্ট, ওয়েব ডেভেলপমেন্ট, ইউআই-ইউএস ডিজাইন, আইওটি, রোবোটিক অটোমেশন, হেলথ ইনফরমেটিক্স-সহ বিভিন্ন প্রযুক্তিগত বিভাগে হবে নিয়োগ।

যোগ্যতা

প্রার্থীদের AICTE বা UGC স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট বিষয় ন্যূনতম ৬০ শতাংশ নম্বর নিয়ে BE, BTech, ME, MTech পাশ করতে পারবেন। ফাইনাল সেমিস্টার চলাকালীনও আবেদন করতে পারেন। তবে, নিয়োগের আগে পাশ সার্টিফিকেট জমা দিতে হবে।

বয়সের সীমা

প্রজেক্ট ইঞ্জিনিয়ার এবং সিনিয়র প্রজেক্ট ইঞ্জিনিয়ার পদে কর্মী নিয়োগ হবে। কলকাতা-সহ দেশের বিভিন্ন প্রান্তে হবে নিয়োগ। ফ্রেশারদের পাশাপাশি অভিজ্ঞ প্রার্থীরাও করতে পারেন আবেদন। প্রজেক্ট ইঞ্জিনিয়ার পদে আবেদন করতে হলে সর্বোচ্চ ৩০ থেকে ৪৫ বছরের মধ্যে বয়স হতে হবে। সিনিয়র প্রজেক্ট ইঞ্জিনিয়ার পদে আবেদন করতে হলে বয়সের সীমা ৪০-র মধ্যে হতে হবে।

বেতন

প্রজেক্ট ইঞ্জিনিয়ার-দের বেতন হবে ৩৯,১০০ থেকে ৫০ হাজারা। সিনিয়র প্রজেক্ট ইঞ্জিনিয়ার পদে বেতন হবে ৬০ হাজার থেকে ৭৫ হাজার টাকা পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে করতে পারেন আবেদন। এই সংস্থার ওয়েবসাইটে দেখুন। মিলবে বিজ্ঞপ্তি। সেই অনুসারে করে নিন আবেদন। ইতিমধ্যে চলছে আবেদন প্রক্রিয়া। ২০ জুন আবেদনের শেষ দিন।

 

PREV
Career News (কেরিয়ারের খবর): Get latest Career News in Bangla.Stay updated about Latest Employment News, State & Central Governmaent Job News , Banking jobs and all other at Asianet Bangla News.
Read more Articles on
click me!

Recommended Stories

AIIMS Recruitment 2026: এইমস-এর ১৪৮৪ টি শূণ্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি! আগ্রহী প্রার্থীরা দ্রুত আবেদন করুন
Job News: মাধ্যমিক পাস করলেই চাকরি! ভারতীয় রেলে সাড়ে ৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ