কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের অধীনে কাজের সুযোগ, জেনে নিন কীভাবে করবেন আবেদন, কারা যোগ্য?

Published : May 06, 2026, 09:48 AM IST
Job vacancy

সংক্ষিপ্ত

কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের অধীনে ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি-র দিল্লি, কেরল ও কালিকট দফতরে অধিকর্তা পদে নিয়োগ হবে। পিএইচডি ডিগ্রি এবং ১৫ বছরের অভিজ্ঞতা সহ যোগ্য প্রার্থীরা ২৯ মে পর্যন্ত nitcouncil.org.in ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে পারবেন।

চাকরি প্রার্থীদের জন্য দারুণ খবর। এবার নিয়োগ হবে সরকারি সংস্থায়। কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের অধীনে মিলবে কাজের সুযোগ। এবার অধিকর্তা পদে হবে নিয়োগ। জানানো হয়েছে, ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি-র এনআইটি দিল্লি, কেরল ও কালিকট দফতরে হবে নিয়োগ। এর জন্য যোগ্য ব্যক্তিদের থেকে আবেদন চাওয়া হয়েছে। তাই আগ্রহী প্রার্থী হলে আজই আবেদন করুন।

বেতন

কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের অধীনে মিলবে কাজের সুযোগ। ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি-র এনআইটি- তে এবার অধিকর্তা পদে হবে নিয়োগ। এনআইটি-র শিক্ষা এবং প্রশাসনিক প্রধান হিসেবে কাজ করতে হবে নিযুক্ত অধিকর্তাদের। প্রার্থীর শিক্ষকতা, গবেষণা এবং প্রশাসনিক দক্ষতা থাকা প্রয়োজন। পিএইচডি স্তরে গবেষণা করানোর অভিজ্ঞতা থাকা দরকার। তেমনই ইঞ্জিনিয়ারিং বা প্রযুক্তিবিদ্যায় স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে প্রথম শ্রেণিতে উত্তীর্ণ হতে হবে। থাকতে হবে পিএইচডি। শিক্ষকতা, গবেষণা বা শিল্পক্ষেত্রে অন্তত ১৫ বছর কাজের অভিজ্ঞতা থাকা দরকার। এর মধ্যে অন্তত ৭ বছর কোনও নামী প্রতিষ্ঠানে কাজ করতে হবে।

বয়সের সীমা

ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি-র এনআইটি দিল্লি, কেরল ও কালিকট দফতরে হবে নিয়োগ। কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের অধীনে মিলবে কাজের সুযোগ। এবার অধিকর্তা পদে হবে নিয়োগ। এবার অনূর্ধ্ব ৬৫ বছর।

কীভাবে আবেদন করবেন

ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি-র এনআইটি দিল্লি, কেরল ও কালিকট দফতরে হবে নিয়োগ। আবেদন করতে পারেন অনলাইনে। সবার আগে nitcouncil.org.in ওয়েবসাইটে যান। ৩০ এপ্রিল থেকে ২৯ মে পর্যন্ত আবেদন করতে পারবেন। আবেদন পোর্টালে স্নাতক, স্নাতকোত্তর এবং পিএইচডি ডিগ্রির প্রমাণপত্র আপলোড করতে হবে। আবেদনকারীদের অবশ্যই ১৫ জবনের মধ্যে এই পোর্টালে নো অবজেকশন সার্টিফিকেট জমা দিতে হবে। আগ্রহী হলে দেরি না করে আজই আবেদন করুন।

 

PREV
Career News (কেরিয়ারের খবর): Get latest Career News in Bangla.Stay updated about Latest Employment News, State & Central Governmaent Job News , Banking jobs and all other at Asianet Bangla News.
Read more Articles on
click me!

Recommended Stories

ন্যাশনাল ফিল্ম ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড-এ নিয়োগ, কীভাবে করবেন আবেদন
Union Bank of India Recruitment 2026: ইউনিয়ন ব্যাঙ্কে ১৮৬৫ শূন্যপদ স্নাতকদের স্বপ্নপূরণের বিশেষ সুযোগ