
চাকরি প্রার্থীদের জন্য দারুণ খবর। যারা দীর্ঘদিন ধরে সরকারি চাকরির জন্য অপেক্ষা করে আছেন তারা পাবেন কাজের সুযোগ। এবার কাজের সুযোগ মিলবে বামার লরি অ্যান্ড কোম্পানি লিমিটেডে। এই রাষ্ট্রায়ত্ত সংস্থায় একাধিক পদে হবে নিয়োগ। এই মর্মে প্রকাশ্যে এল বিজ্ঞপ্তি। জেনে নিন বিস্তারিত। জেনে নিন কয়টি শূন্যপদ আছে। তেমনই জেনে নিন কারা কারা করতে পারবেন আবেদন।
শূন্যপদ
শীঘ্রই কাজের সুযোগ মিলবে বামার লরি অ্যান্ড কোম্পানি লিমিটেডে। এই রাষ্ট্রায়ত্ত সংস্থায় একাধিক পদে হবে নিয়োগ। অফিসার (অপারেশনস) এবং জুনিয়র অফিসার (ট্রাভেল) পদে হবে নিয়োগ। মোট শূন্যপদ আছে তিনটি। দিল্লিতে হবে কর্মস্থল। কাজের মেয়াদ তিন বছরের। যদিও প্রয়োজন অনুসারে বাড়তে পারে এই মেয়াদ। বিস্তারিত জানতে প্রকাশ্যে আসা বিজ্ঞপ্তি দেখে নিন।
যোগ্যতা ও বয়সের সীমা
আবেদনের জন্য কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে যে কোনও বিষয় স্নাতক হতে হবে। প্রার্থীদের বয়স ৩০ বছরের মধ্যে হতে হবে। অফিসার পদে আবেদনের জন্য সংশ্লিষ্ট বিভাগে ২ বছরের কাজের অভিজ্ঞতা থাকা চাই। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে। তাই দেরি না করে দ্রুত আবেদন করুন। আরও জানতে হলে বিজ্ঞপ্তি দেখে নিন। সেখানে পাবেন সকল তথ্য।
আবেদন পদ্ধতি
প্রার্থীকে প্রথমে বামার লরি অ্যান্ড কোম্পানি লিমিটেডে-র ওয়েবসাইটে যান। সেখানে দেখতে পাবেন বিজ্ঞপ্তি। হোমপেজ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিতে যাওয়া প্রয়োজন। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। ৫ জুন আবেদনপত্র জনা দেওয়ার শেষ দিন। বাছাই প্রার্থীদের ইন্টারভিউ অথবা পরীক্ষার মাধ্যমে সমস্ত পদে হবে নিয়োগ। তাই আগ্রহী প্রার্থীরা দেরি না করে আবেদন করুন। বর্তমানে চলছে নিয়োগ প্রক্রিয়া। তাই আগ্রহী প্রার্থী হলে দেরি না করে আবেদন করুন। এবার হবে নিয়োগ। নিয়োগ হবে বামার লরি অ্যান্ড কোম্পানি লিমিটেডে। মোট তিনটি পদে নিয়োগ করবে এই সংস্থা।