Bank Job News: কানাড়া ব্যাঙ্কে চাকরিতে সুবর্ণ সুযোগ, কারা আবেদন জানাতে পারবেন?

Published : Oct 20, 2026, 09:51 AM IST
Bank job

সংক্ষিপ্ত

Bank Job News: উৎসবের মরশুমে চাকরি প্রার্থীদের জন্য রয়েছে দারুণ সুখবর। ব্যাঙ্কে প্রচুর শূন্য পডে চলছে কর্মী নিয়োগ। কীভাবে আবেদন জানাবেন? বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন।।

Bank Job News: উৎসবের মরশুমে চাকরি প্রার্থীদের জন্য দারুণ সুখবর। এবার কানাড়া ব্যাঙ্কে চলছে অ্যাপ্রেন্টিস রিক্রুটমেন্ট নিয়োগ। এই বিষয়ে বিস্তারিত তথ্য জানিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কানাড়া ব্যাঙ্ক। জানা গিয়েছে বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রায় দেড়হাজার শিক্ষাণবিশ নিয়োগ করা হবে। আবেদনের শেষ তারিখ ২১ অক্টোবর।

কোন কোন পদে নিয়োগ করা হবে?

বিজ্ঞপ্তিতে প্রকাশিত তথ্যানুযায়ী নিয়োগ হবে- অ্যাপ্রেন্টিস পদে। সংশ্লিষ্ট পোস্টে চাকরির আবেদন করার জন্য প্রার্থীদের ভারত সরকার স্বীকৃত যে কোনও বিশ্ববিদ্যালয় থেকে যে কোনও বিষয়ে স্নাতক ডিগ্রি পাশ হতে হবে অথবা কেন্দ্রীয় সরকার স্বীকৃত কোন সমতুল্য যোগ্যতা থাকতে হবে। নির্ধারিত যোগ্যতার তারিখ অনুযায়ী প্রার্থীর বয়স হতে হবে ২০ থেকে ২৮ বছরের মধ্যে। অর্থাৎ, আবেদনকারীর জন্ম ২ সেপ্টেম্বর ১৯৯৮ থেকে ১ সেপ্টেম্বর ২০০৬-এর মধ্যে হতে হবে।

আবেদনের জন্য কত টাকা লাগবে?

সংশ্লিষ্ট পোস্টে চাকরির আবেদন করার জন্য প্রার্থীদের আবেদন ফি দিতে হবে ৫০০ টাকা। যদিও তফসিলি জাতি, উপজাতি ও সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের কোনও আবেদন মূল্য দিতে লাগবে না।

জানা গিয়েছে যে, নির্বাচিত শিক্ষানবিশেরা প্রতি মাসে মোট ১৬,৬৫০ টাকা স্টাইপেন্ড পাবেন, যার মধ্যে সরকারি ভর্তুকিও অন্তর্ভুক্ত রয়েছে। এর মধ্যে কানাড়া ব্যাঙ্ক প্রতি মাসে ১০,৫০০ টাকা সরাসরি শিক্ষানবিশের অ্যাকাউন্টে দেবে। বাকি ৬,১৫০ টাকা সরকারি অংশ হিসাবে নির্ধারিত নির্দেশিকা অনুযায়ী ডিরেক্ট বেনেফিট ট্রান্সফার (ডিবিটি)-এর মাধ্যমে শিক্ষানবিশের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হবে।

কীভাবে আবেদন জানাবেন?

প্রথমে কানাড়া ব্যাঙ্ক-এর নিজস্ব ওয়েবসাইটে গিয়ে রিক্রুটমেন্ট বিভাগে যেতে হবে। এরপর অ্যাপ্রেন্টিস (শিক্ষানবিশ) রিক্রুটমেন্ট-এর রেজিস্ট্রেশন লিঙ্কে ক্লিক করে প্রয়োজনীয় তথ্য দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। এরপর লগইন করা জন্য প্রয়োজনীয় তথ্য দিতে হবে। তারপর আবেদনপত্রের তথ্য পূরণ করে নির্ধারিত ফি জমা দিয়ে ফর্ম সাবমিট করতে হবে। আবেদন সম্পূর্ণ হওয়ার পর নিশ্চিতপত্রটি ডাউনলোড করে ভবিষ্যতের জন্য প্রিন্টআউট রেখে দিতে হবে।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Career News (কেরিয়ারের খবর): Get latest Career News in Bangla.Stay updated about Latest Employment News, State & Central Governmaent Job News , Banking jobs and all other at Asianet Bangla News.
Read more Articles on
click me!

Recommended Stories

Supreme Court Recruitment 2026: সুপ্রিম কোর্টে দশম পাসে সরকারি চাকরি! সুযোগ হাতছাড়া করবেন না, রইল বিস্তারিত তথ্য
IIT Tirupati: কানাডার সংস্থার সঙ্গে চুক্তি, জিও এআই গবেষণায় জোর আইআইটি তিরুপতির