ব্যাঙ্ক অফ বরোদায় কর্মী নিয়োগ, নেওয়া হবে ৫ হাজার শিক্ষানবিশ, কারা করবেন আবেদন?

Published : Jun 02, 2026, 09:59 AM IST
bank of baroda

সংক্ষিপ্ত

ব্যাঙ্ক অফ বরোদা ৫ হাজার শিক্ষানবিশ পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে। স্নাতক উত্তীর্ণ প্রার্থীরা, যাদের বয়স ২০ থেকে ২৮ বছরের মধ্যে, তারা অনলাইন পরীক্ষা ও ইন্টারভিউয়ের মাধ্যমে এই পদের জন্য আবেদন করতে পারবেন। 

চাকরি প্রার্থীদের জন্য দারুণ খবর। বিশেষ করে যারা ব্যাঙ্কিং সেক্টরে কাজে আগ্রহী তারা পাবেন বিস্তর সুযোগ। শীঘ্রই কাজের সুযোগ মিলবে কেন্দ্রীয় সরকার অধীনস্থ ব্যাঙ্কে মিলবে কাজের সুযোগ। শুধু চাকরি নয়, মিলবে প্রশিক্ষণও। সদ্য ব্যাঙ্ক অফ বরোদার পক্ষ থেকে জারি করা হল বিজ্ঞপ্তি। সংস্থার ওয়েবসাইটে মিলবে বিজ্ঞপ্তি। সেখান থেকে জানতে পারেন বিস্তারিত তথ্য। জেনে নিন কারা করতে পারবেন আবেদন। কীভাবে হবে শূন্যপদে। জেনে নিন বিস্তারিত। 

শূন্যপদ

ব্যাঙ্ক অফ বরোদায় নিয়োগ হবে ৫ হাজার পদে। এর মধ্যে পশ্চিমবঙ্গ থেকে নেওয়া হবে ১৯৪ জনকে। শিক্ষানবিশ আইন ১৯৬১-র নিয়ম অনুসারে শিক্ষানবিশ নিয়োগ করা হবে। অনলাইন পরীক্ষা ও ইন্টারভিউ-র মাধ্যমে হবে নিয়োগ। প্রতি মাসে নিযুক্তদের ১৫ হাজার টাকা দেওয়া হবে। তাই আগ্রহী প্রার্থী হলে আজই করুন আবেদন। বর্তমানে চলছে আবেদন প্রক্রিয়া। 

যোগ্যতা ও বয়সের সীমা

আবেদনের জন্য কোনও প্রতিষ্ঠান থেকে স্নাতক উত্তীর্ণ হওয়ার পাশাপাশি ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ প্রমোশন স্কিম অথবা ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং স্কিম-এ নাম নথিভুক্ত থাকতে হবে। বয়স হতে হবে ২০ থেকে ২৮ বছরের মধ্যে হতে হবে। আরও জানতে হলে প্রকাশ্যে আসা বিজ্ঞপ্তি দেখে নিন।

আবেদন পদ্ধতি

অ্যাপ্রেন্টিসশিপ নিয়োগ হবে ব্যাঙ্ক অফ বরোদাতে। আবেদন করতে হলে সবার আগে যান https://bankofbaroda.bank.in/ এ। সেখানে দেওয়া তথ্য অনুসারে আবেদন করুন। আপনার সকল জরুরি তথ্য জমা দিন। ফর্ম ফিলআপের পর আবেদনমূল্য জমা দিন। আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন ৮ জুন ২০২৬।

 

PREV
Career News (কেরিয়ারের খবর): Get latest Career News in Bangla.Stay updated about Latest Employment News, State & Central Governmaent Job News , Banking jobs and all other at Asianet Bangla News.
Read more Articles on
click me!

Recommended Stories

BSNL Recruitment 2026: ভারত সঞ্চার নিগম লিমিটেডে নিয়োগের বিজ্ঞপ্তি জারি! দ্রুত আবেদন করুন, রইল বিস্তারিত
CBSE Controversy: ‘দেশবিরোধী সোরোসের এজেন্ট’, পড়ুয়াদের পাশে দাঁড়িয়ে বিজেপিকে তোপ রাহুলের