স্নাতক বা দ্বাদশোত্তীর্ণ হলেই চাকরির সুযোগ, নিয়োগ হবে ব্যাঙ্ক অফ বরোদায়, কীভাবে করবেন আবেদন?

Published : Mar 17, 2026, 09:33 AM IST
bank of baroda

সংক্ষিপ্ত

ব্যাঙ্ক অফ বরোদা তাদের ক্যাপিটাল মার্কেটিং বিভাগে ১০৬ জন বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার নিয়োগ করছে। পশ্চিমবঙ্গ সহ একাধিক রাজ্যে এই নিয়োগ হবে, যেখানে স্নাতক বা দ্বাদশ উত্তীর্ণরা আবেদন করতে পারবেন।

চাকরি প্রার্থীদের জন্য দারুণ খবর। বিশেষ করে যারা ব্যাঙ্কে কাজ করতে চান, এবার মিলবে কাজের সুযোগ। সদ্য প্রকাশ্যে এল বিজ্ঞপ্তি। এবার নিয়োগ হবে ব্যাঙ্ক অফ বরোদায়। নিয়োগ হবে ব্যাঙ্কের বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার পদে। দেখে নিন কারা করবনে আবেদন। কীভাবে করবেন আবেদন। 

শূন্যপদ

শীঘ্রই নিয়োগ হবে ব্যাঙ্ক অফ বরোদায়। নিয়োগ হবে ব্যাঙ্কের বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার পদে। ব্যাঙ্কের ক্যাপিটাল মার্কেটিং বিভাগে প্রায় ১০৬ জনকে নিয়োগ করা হবে। তাদের পশ্চিমবঙ্গ, গুজরাত, মহারাষ্ট্র, ঝাড়খণ্ড, ওড়িশা, তামিলনাড়ু, দিল্লি, রাজস্থান, কেরল, তেলঙ্গানা এবং লখনউয়ের বিভিন্ন দফতরে পোস্টিং দেওয়া হবে। এরমধ্যে কলকাতায় আছে পাঁচটি শূন্যপদ। এই কাজে আগ্রহী হলে দেরি না করে আজই আবেদন করুন। চলছে আবেদন প্রক্রিয়া।

যোগ্যতা

চাকরির সুযোগ দিচ্ছে ব্যাঙ্ক অফ বরোদায়। নিয়োগ হবে ব্যাঙ্কের বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার পদে। এই পদে আবেদন করতে হলে যে কোনও বিষয় স্নাতক হলেই হবে। এছাড়াও দ্বাদশ উত্তীর্ণরা আবেদন করতে পারেন। তবে, ক্যাপিটাল মার্কেট, ডিম্যাট, ট্রেডিং অ্যাকাউন্ট নিয়ে ছয় মাসে কাজের পূর্ব অভিজ্ঞতা থাকা জরুরি। এছাড়াও আছে অন্যান্য শর্ত।

আবেদন পদ্ধতি

এবার বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার পদে, ব্যাঙ্কের ক্যাপিটাল মার্কেটিং বিভাগে প্রায় ১০৬ জনকে নিয়োগ করা হবে। তাদের পশ্চিমবঙ্গ, গুজরাত, মহারাষ্ট্র, ঝাড়খণ্ড, ওড়িশা, তামিলনাড়ু, দিল্লি, রাজস্থান, কেরল, তেলঙ্গানা এবং লখনউয়ের বিভিন্ন দফতরে পোস্টিং দেওয়া হবে। এই পদে আবেদন করতে পারবেন অনলাইনে। প্রার্থীদের আবেদনপত্র বিজ্ঞপ্তিতে উল্লেখিত ই মেলে পাঠাতে হবে। আবেদনের শেষ দিন ৩১ মার্চ। তাই এই পদে কাজে আগ্রহী হলে দেরি না করে আজই আবেদন করুন। শীঘ্রই হবে নিয়োগ। কলকাতা ছাড়াও অন্যান্য শহরে হবে পোস্টিং। এই কাজে আগ্রহী হলে আজই করুন আবেদন। 

 

PREV
Career News (কেরিয়ারের খবর): Get latest Career News in Bangla.Stay updated about Latest Employment News, State & Central Governmaent Job News , Banking jobs and all other at Asianet Bangla News.
Read more Articles on
click me!

Recommended Stories

IDBI Bank Recruitment 2026: আইডিবিআই ব্যাঙ্কে ১৩০০ শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি, স্নাতকদের জন্য বিরাট সুযোগ
Hindustan Petroleum Recruitment 2026: হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশনে স্বপ্নের চাকরি! মিলবে ৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতনের প্যাকেজ