BSNL-এ চাকরির সুযোগ, কোন কোন পদে হবে নিয়োগ? জেনে নিন কীভাবে করবেন আবেদন

Published : Mar 24, 2026, 09:18 AM IST
BSNL

সংক্ষিপ্ত

ভারত সঞ্চার নিগম লিমিটেড (BSNL) টেলিকম অপারেশনস এবং ফিন্যান্স বিভাগে সিনিয়র এক্সিকিউটিভ ট্রেনি পদে প্রায় ১২০ জন কর্মী নিয়োগ করছে। এই পদের জন্য আবেদনের সময়সীমা বাড়ানো হয়েছে। নির্বাচিত প্রার্থীরা মাসে ৫০ হাজার টাকা পর্যন্ত বেতন পেতে পারেন।

সরকারি চাকরিপ্রার্থীদের জন্য দারুণ খবর। এবার এল বড় সুযোগ। এবার নিয়োগ হবে BSNL-এ। সংস্থার পক্ষ থেকে আগেই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এবার আবেদনকারীদের সুবিধার্থে বাড়িয়ে দেওয়া হল সময়সীমা। জেনে নিন কীভাবে আবেদন করবেন BSNL-এ চাকরির জন্য।

শূন্যপদ

প্রায় ১২০ জন কর্মী নিয়োগ করবে BSNL। নিয়োগের মাধ্যমে টেলিকম অপারেশনস এবং ফিন্যান্স বিভাগে সিনিয়র এক্সিকিউটিভ ট্রেনি পদে মোট ১২০ জন নিয়োগ করা হবে।

বেতন

টেলিকম অপারেশনস এবং ফিন্যান্স বিভাগে সিনিয়র এক্সিকিউটিভ ট্রেনি পদে হবে নিয়োগ। এবার নির্বাচিত প্রার্থীদের মাসে ২৪,৯০০ টাকা থেকে ৫০ হাজার ৫০০ টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে। সংস্থার এই পদগুলো দক্ষ ও যোগ্য প্রার্থীদের জন্য আকর্ষণীয় সুযোগ দিচ্ছে।

যোগ্যতা

টেলিকম অপারেশনস এবং ফিন্যান্স বিভাগে সিনিয়র এক্সিকিউটিভ ট্রেনি পদে হবে নিয়োগ। প্রার্থীদের কম্পিউটার সায়েন্স, ইনফরমেশন টেকনোলজি, ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন বিষয় ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে। আবার ফিন্যান্স ডিপার্টমেন্টে আবেদন করতে হলে চাটার্ড অ্যাকাউন্ট্যান্ট হওয়া আবশ্য়ক।

বয়সের সীমা

BSNL টেলিকম অপারেশনস এবং ফিন্যান্স বিভাগে সিনিয়র এক্সিকিউটিভ ট্রেনি পদে করবে নিয়োগ। এই দুই পদে আবেদন করতে হলে আপনার বয়স হতে হবে ২১ থেকে ৩০-র মধ্যে।

আবেদন পদ্ধতি

শীঘ্রই কর্মী নিয়োগ করবে BSNL। দুটি পদে মোট ১২০ জন নিয়োগ করবে এই সংস্থা। টেলিকম অপারেশনস এবং ফিন্যান্স বিভাগে সিনিয়র এক্সিকিউটিভ ট্রেনি পদে হবে নিয়োগ। অনলাইনে ফর্ম ফিলআপ করতে হবে আবেদন করতে হলে। সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিতে সমস্ত নির্দেশিকা দেওয়া আছে। তাই সবার আগে বিজ্ঞপ্তি দেখে নিন। আবেদনের শেষ দিন ১৬ এপ্রিল। তাই এই সংস্থায় কাজে আগ্রহী হলে সবার আগে প্রকাশ্যে আসা বিজ্ঞপ্তি দেখে নিন। সংস্থায়র ওয়েসাইটে গিয়ে প্রকাশ্যে আসা বিজ্ঞপ্তি দেখে নিন। সেখান থেকে মিলবে সমস্ত তথ্য। তাই দেরি না করে আবেদন করুন।

 

PREV
Career News (কেরিয়ারের খবর): Get latest Career News in Bangla.Stay updated about Latest Employment News, State & Central Governmaent Job News , Banking jobs and all other at Asianet Bangla News.
Read more Articles on
click me!

Recommended Stories

শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্টে কর্মী নিয়োগ, কারা আবেদনযোগ্য? জেনে নিন কীভাবে করবেন আবেদন
স্বাস্থ্য দফতরে বড় নিয়োগ! ফাঁকা রয়েছে একাধিক পদ, কারা, কখন আবেদন করতে পারবেন?