
চাকরি প্রার্থীদের জন্য দারুণ খবর। এবার নিয়োগ হবে ডিজিটাল ইন্ডিয়া কর্পোরেশনে। সদ্য ডিজিটাল ইন্ডিয়া কর্পোরেশনের ওয়েব সাইটে প্রকাশ্যে এল বিজ্ঞপ্তি। এবার প্রজেক্ট এগজিকিউটিভ নিয়োগ করবে এই সংস্থা। জেনে নিন এই পদে আবেদন করতে হলে কী কী যোগ্যতা থাকা দরকার।
শূন্যপদ
ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রক অধীনস্থ সংস্থা ডিজিটাল ইন্ডিয়া কর্পোরেশন প্রকাশ করেছে বিজ্ঞপ্তি। এবার প্রজেক্ট এগজিকিউটিভ নিয়োগ করবে এই সংস্থা। নিযুক্তদের কর্মস্থল হবে দিল্লি। যদিও পরে তা পরিবর্তন হতে পারে। শূন্যপদ একটি। এই পদে কার পেলে বার্ষিক বেতন ৬ লক্ষ থেকে ১০ লক্ষ টাকা হতে পারে।
যোগ্যতা
প্রজেক্ট এগজিকিউটিভ নিয়োগ করবে ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রক অধীনস্থ সংস্থা ডিজিটাল ইন্ডিয়া কর্পোরেশন। আবেদনের জন্য যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে স্নাতক হতে হবে। পাশাপাশি, রাষ্ট্রায়ত্ত সংস্থা, তথ্যপ্রযুক্তি বা পরামর্শদাতা প্রতিষ্ঠানে মানবসম্পদ অথবা প্রশাসন সংক্রান্ত কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এমবিএ থাকলে অগ্রাধিকার পাবেন। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিন।
আবেদন পদ্ধতি
ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রক অধীনস্থ সংস্থা ডিজিটাল ইন্ডিয়া কর্পোরেশনে শীঘ্রই কর্মী নিয়োগ হবে। এই সংস্থায় কাজের জন্য আবেদন করতে হলে সবার আগে সংস্থার হোম পেজে যান। সেখানে গিয়ে কেরিয়ার অপশন সিলেক্ট করুন। তাতে দেওয়া তথ্য অনুসারে অনলাইনে করতে পারেন আবেদন। আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন ১৭ অগস্ট। এই সংক্রান্ত আরও তথ্য জানতে হলে প্রকাশ্যে আসা বিজ্ঞপ্তি দেখে নিন।
ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রক অধীনস্থ সংস্থা ডিজিটাল ইন্ডিয়া কর্পোরেশনে চাকরির বড় সুযোগ, প্রজেক্ট এগজিকিউটিভ নিয়োগ করবে এই সংস্থা। ১৭ অগস্ট আবেদনের শেষ দিন। এই সংক্রান্ত সবিস্তার জানতে পারবেন বিজ্ঞপ্তিতে। যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে স্নাতক হলে করতে পারেন আবেদন। পাশাপাশি, রাষ্ট্রায়ত্ত সংস্থা, তথ্যপ্রযুক্তি বা পরামর্শদাতা প্রতিষ্ঠানে মানবসম্পদ অথবা প্রশাসন সংক্রান্ত কাজের অভিজ্ঞতা থাকলে দ্রুত আবেদন করুন।
এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়া-তে কর্মী নিয়োগ, শূন্যপদ ১৪০টি, কারা আবেদনযোগ্য?