ওয়াক ইন ইন্টারভিউয়ের মাধ্যমে সরকারি স্কুলে শিক্ষক নিয়োগ, দেখে নিন কারা আবেদনযোগ্য

Published : Feb 17, 2025, 09:54 AM IST
Madhya Pradesh all teachers leave cancelled

সংক্ষিপ্ত

বাঁকুড়ার ইন্দপুর গভর্নমেন্ট মডেল স্কুলে শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ২১ ফেব্রুয়ারি ওয়াক ইন ইন্টারভিউয়ের মাধ্যমে অবসরপ্রাপ্ত কর্মীদের মধ্যে থেকে এই নিয়োগ করা হবে।

চাকরি প্রার্থীদের জন্য সুখবর। শীঘ্রই নিয়োগ হবে সরকারি স্কুলে। প্রকাশ্যে এল এমন বিজ্ঞপ্তি। সম্প্রতি জেলার প্রশাসনিক ওয়েবসাইটে এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। জানানো হয়েছে, এই নিয়োগ হবে ইন্টারভিউয়ের মাধ্যমে।

শিক্ষক এবং শিক্ষাকর্মী নিয়োগ করা হবে বাঁকুড়ার ইন্দপুর গভর্নমেন্ট মডেল স্কুলের জন্য। অফিস অফ দ্য সাব ডিভিশন্যাল অফিসারের তরফে চুক্তির ভিত্তিতে এই নিয়োগ হবে বলে জানা গিয়েছে।

শূন্যপদ

অফিস অফ দ্য সাব ডিভিশন্যাল অফিসারের তরফে চুক্তির ভিত্তিতে হবে এই নিয়োগ। বাংলা, ইংরেজি, গণিত, পদার্থবিদ্যা, জীবনবিজ্ঞান, ইতিহাস এবং ভূগোল পড়াতে হবে। প্রতিটি বিষয়ের জন্য একজন করে শিক্ষক নিয়োগ হবে। দুজনকে গ্রুপ সি ও গ্রুপ ডি বিভাগে শিক্ষাকর্মী হিসেবে নিয়োগ হবে।

যোগ্যতা

অফিস অফ দ্য সাব ডিভিশন্যাল অফিসারের তরফে চুক্তির ভিত্তিতে হবে শিক্ষর নিয়োগ। এই পদে আবেদন করতে পারবেন শুধুমাত্র অবসরপ্রাপ্ত কর্মীরা। তবে, আবেদনকারীর কোনও সরকারি বা বেসরকারি স্কুলে শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে। বিস্তারিত জানতে প্রকাশ্যে আসা মূল বিজ্ঞপ্তিটি দেখে নিন।

নিয়োগ পদ্ধতি

ওয়াক ইন ইন্টারভিউয়ের দ্বারা হবে নিয়োগ। ২১ ফেব্রুয়ারি হবে ইন্টারভিউ। বেলা ১১টার মধ্যে আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি সঙ্গে নিয়ে বিজ্ঞপ্তিতে দেওয়া ঠিকানায় পৌঁছে যান।

গুরুত্বপূর্ণ নথি

শীঘ্রই হবে শিক্ষক নিয়োগ। জেলার প্রশাসনিক ওয়েবসাইটে এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ২১ ফেব্রুয়ারি ওয়াক ইন ইন্টারভিউয়ের মাধ্যমে হবে নিয়োগ। কী কী নথি নিয়ে যেতে হবে তা জানতে প্রকাশ্যে আসা বিজ্ঞপ্তি দেখে নিন। জেলার প্রশাসনিক ওয়েবসাইটে যান। সেখানে হোমপেজ থেকে রিক্রুটমেন্ট এ গেলে দেখতে পাবেন সংশ্লিষ্ট বিজ্ঞপ্তি। তা থেকেই নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য পাবেন।

এই সকল পদে চাকরিতে আগ্রহী হলে দেরি না করে আবেদন করুন। শীঘ্রই হবে বিপুল পরিমাণে শিক্ষক নিয়োগ। জেলার প্রশাসনিক ওয়েবসাইটে হবে নিয়োগ। তাই দেরি না করে দ্রুত আবেদন করুন। 

PREV
Education News(পড়াশোনার খবর, এডুকেশন নিউজ) : Read all the latest news on Exam Results CBSE & Board Exam Result, School & College News in West Bengal, College Admission and all other Education News in Bangla on Asianet Bangla News.
click me!

Recommended Stories

BSNL Recruitment 2026: বিএসএনএল-এ চাকরির সুবর্ণ সুযোগ! আগ্রহী প্রার্থীরা দ্রুত আবেদন করুন, রইল বিস্তারিত তথ্য
Madhyamik 2026: মাধ্যমিকের জন্য হেল্পলাইন চালু পুলিশ ও পর্ষদের, রাস্তায় থাকবে অতিরিক্ত বাস-অ্যাম্বুলান্স