Madhyamik 2026: মাধ্যমিকের জন্য হেল্পলাইন চালু পুলিশ ও পর্ষদের, রাস্তায় থাকবে অতিরিক্ত বাস-অ্যাম্বুলান্স

Published : Feb 02, 2026, 09:31 AM IST
Madhyamik 2026

সংক্ষিপ্ত

আজ ২ ফেব্রুয়ারি থেকে শুরু ২০২৬ সালের মাধ্যমিক পরীক্ষা। পরীক্ষা চলবে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত। পরীক্ষায় বসতে চলেছে ৯,৭১,৩৪০ জন পরীক্ষার্থী। এর মধ্যে ৪,২৬,৭৩৩ জন ছাত্র, ৫,৪৪,৬০৬ জন ছাত্রী এবং একজন তৃতীয় লিঙ্গের পরীক্ষার্থী রয়েছে।

আজ ২ ফেব্রুয়ারি থেকে শুরু ২০২৬ সালের মাধ্যমিক পরীক্ষা। পরীক্ষা চলবে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত। পরীক্ষায় বসতে চলেছে ৯,৭১,৩৪০ জন পরীক্ষার্থী। এর মধ্যে ৪,২৬,৭৩৩ জন ছাত্র, ৫,৪৪,৬০৬ জন ছাত্রী এবং একজন তৃতীয় লিঙ্গের পরীক্ষার্থী রয়েছে। রাজ্যজুড়ে মাধ্যমিক পরীক্ষা কেন্দ্র রয়েছে মোট ২,৬৮২টি। এর মধ্যে ৯৪৫ টি হচ্ছে প্রধান পরীক্ষাকেন্দ্র। পরীক্ষার্থীদের সুবিধার্থে একাধিক পদক্ষেপ করেছে মধ্যশিক্ষা পর্ষদ থেকে শুরু রাজ্য প্রশাসন। কলকাতা পুলিশের তরফে তাদের জন্য চালু করা হয়েছে হেল্পলাইন নম্বর। কোনও সমস্যায় পড়লে বা জরুরি সহায়তা দরকার হলে সরাসরি এই নম্বরে ফোন করলেই দ্রুত সাহায্য মিলবে বলে জানানো হয়েছে। পরীক্ষার্থীদের কথা ভেবে রাস্তায় নামানো হচ্ছে অতিরিক্ত সরকারি বাস। অপ্রীতিকর ঘটনার ক্ষেত্রে তৈরি থাকছে হাসপাতালগুলিও।

হেল্পলাইন

কলকাতা পুলিশ জানিয়েছে, পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে কোনও সমস্যায় পড়লে পরীক্ষার্থীরা হেল্পলাইন নম্বর- ৯৪৩২৬১০০৩৯-এ ফোন করতে পারবেন। প্রয়োজনে পুলিশকর্মীরা সরাসরি সাহায্যে এগিয়ে আসবেন। পরীক্ষার্থী যদি বাড়িতে অ্যাডমিট কার্ড ফেলে আসেন বা দেরিতে পরীক্ষা কেন্দ্রে পৌঁছনোর আশঙ্কা থাকে, সে ক্ষেত্রেও সাহায্য মিলবে।

হেল্পলাইন নম্বর চালু করেছে মধ্যশিক্ষা পর্ষদও। সেন্ট্রাল কন্ট্রোল রুম- ০৩৩ ২৩২১ ৩৮১৩, ০৩৩ ২৩৫৯ ২২৭৭ এবং ০৩৩ ২৩৩৭ ২২৮২। কলকাতার আঞ্চলিক অফিসের নম্বর ০৩৩ ২৩২১ ৩৮১১, বর্ধমানের আঞ্চলিক অফিসে ০৩৪ ২২৬৬ ২৩৭৭, মেদিনীপুরের আঞ্চলিক অফিসে ০৩২ ২২২৭ ৫৫২৪ এবং উত্তরবঙ্গের আঞ্চলিক অফিসে ০৩৫ ৩২৯৯ ৯৬৭৭ নম্বরের মাধ্যমে যোগাযোগ করা যাবে। জরুরি প্রয়োজনে ফোন করার জন্য আরও ৩টি নম্বর দিয়েছে পর্ষদ। সেগুলি হল-০৩৩ ২৩২১ ৩০৮৯, ০৩৩ ২৩২১ ৩৮১৬, ০৩৩ ২৩২১ ৩২১৬। এই নম্বরগুলিতে ডায়াল করে সভাপতি, সচিব ও অতিরিক্ত সচিবের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারেন পরীক্ষার্থী, শিক্ষক-শিক্ষিকা এবং অভিভাবকরা।

অরিরিক্ত বাস, অ্যাম্বুলান্স

পরীক্ষার সময় কোনও পরীক্ষার্থী অসুস্থ হয়ে পড়লে দ্রুত হাসপাতালে পৌঁছে দেওয়ার জন্য শহরের গুরুত্বপূর্ণ রাস্তাগুলিতে অ্যাম্বুলান্স মোতায়েন থাকবে। রাজ্য সরকারও মাধ্যমিক পরীক্ষার সময় পরিষেবা জোরদার করেছে। কলকাতা ও পার্শ্ববর্তী জেলাগুলিতে পরীক্ষার আট দিনের জন্য ১৫টি রুটে অন্তত ২০টি অতিরিক্ত বাস চালানো হচ্ছে। সকালে পরীক্ষা শুরু হওয়ার আগে এবং দুপুরে পরীক্ষার শেষে এই আরও বেশি সংখ্যায় বাস চলবে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

India Post Recruitment: পরীক্ষা ছাড়াই মিলবে চাকরি? ইন্ডিয়া পোস্টে শুরু বিরাট নিয়োগ, কীভাবে আবেদন করবেন?
মাধ্যমিকের অ্যাডমিট কার্ডের জন্য পড়ুয়াদের কাছ থেকে বাড়তি টাকা দাবি, ধূপগুড়িতে উত্তেজনা