চলতি বছরের মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট কবে বের হচ্ছে? জানা গেল সম্ভাব্য তারিখ

Published : Apr 09, 2024, 03:33 PM IST
exam result

সংক্ষিপ্ত

পরীক্ষার ফল প্রকাশের সময় পর্ষদকে মাথায় রাখতে হচ্ছে লোকসভা নির্বাচনের বিষয়টি। মাধ্যমিক শেষ হওয়ার ৭৫ দিনের মাথায় গত বছর প্রকাশিত হয় ফল। এবার কী হতে চলেছে, তা নিয়ে উদ্বেগ রয়েছে পরীক্ষার্থী থেকে অভিভাবকদের মধ্যে।

সারা দেশে লোকসভা নির্বাচন শুরু হচ্ছে আগামী ১৯ এপ্রিল থেকে। তারপর পশ্চিমবঙ্গে ভোটগ্রহণ রয়েছে ২৬ এপ্রিল, ৭ মে, ১৩ মে, ২০ মে, ২৫ মে এবং ১ জুন। ভোট গণনা হবে ৪ জুন। প্রথম দুদফার মধ্যেই মাধ্যমিকের ফল প্রকাশ হতে পারে বলে সংশ্লিষ্ট মহল মনে করছে।

এবার নম্বর জমা দেওয়ার প্রক্রিয়া অনলাইনে হওয়ায় রেজাল্ট প্রকাশের সময়সীমা কম হতে পারে বলে খবর। লোকসভা নির্বাচনের জন্য চলতি বছর এগিয়ে নিয়ে আসা হয়েছিল মাধ্যমিক পরীক্ষা। আবার পরীক্ষার ফল প্রকাশের সময় পর্ষদকে মাথায় রাখতে হচ্ছে লোকসভা নির্বাচনের বিষয়টি। মাধ্যমিক শেষ হওয়ার ৭৫ দিনের মাথায় গত বছর প্রকাশিত হয় ফল। এবার কী হতে চলেছে, তা নিয়ে উদ্বেগ রয়েছে পরীক্ষার্থী থেকে অভিভাবকদের মধ্যে। তার প্রধান কারণ সামনে ভোট।

মাধ্যমিকের ফল অনুষ্ঠানিকভাবে প্রকাশিত হওয়ার পর পরীক্ষার্থীরা অনলাইনে রেজাল্ট দেখতে পাবেন। অনলাইনে রেজাল্ট দেখার জন্য ভিজিট করতে হবে wbresults.nic.in -এ। এরপর হোমপেজে ক্লিক করতে হবে 'West Bengal Board of Secondary Exam Results 2024' অপশনে। নতুন পেজ খুলে গেলে নির্দিষ্ট জায়গায় দিতে হবে রোল নম্বর ও জন্ম তারিখ। এরপর ক্লিক করতে হবে সাবমিট বটনে।

বিশেষ সূত্রের খবর প্রথম দুদফার মধ্যেই মাধ্যমিকের ফল প্রকাশ হতে পারে। তবে সরকারিভাবে দিনক্ষণ এখনও জানানো হয়নি। প্রশ্ন উঠছে ২০২৪ সালের মাধ্যমিকের ফল কি প্রকাশিত হতে চলেছে আগামী ২০ এপ্রিল? এই প্রশ্ন নিয়ে আপাতত আলোচনা তুঙ্গে। মধ্যশিক্ষা পর্ষদ অবশ্য এই বিষয়ে সরকারিভাবে কিছু জানায়নি। যা খবর আসছে তার পুরোটাই কানাঘুষোর পর্যায়ে। তবে যদি ২০ এপ্রিল মাধ্যমিকের ফল প্রকাশিত হয় তাহলে পরীক্ষা শেষ হওয়ার ৬৮ দিনের মাথায় পরীক্ষার্থীরা রেজাল্ট জানতে পারবেন।

আরও খবরের জন্য এশিয়ানেট নিউজ বাংলা হোয়াটসঅ্যাপ চ্যানেলে চোখ রাখুন, এখানে ক্লিক করুন।

PREV
Education News(পড়াশোনার খবর, এডুকেশন নিউজ) : Read all the latest news on Exam Results CBSE & Board Exam Result, School & College News in West Bengal, College Admission and all other Education News in Bangla on Asianet Bangla News.
click me!

Recommended Stories

Madhyamik Result: মাধ্যমিকের রেজাল্ট কবে বেরোবে? মধ্যশিক্ষা পর্ষদের সভাপতিই জানিয়ে দিলেন
PNB Recruitment 2026: পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি! আগ্রহী প্রার্থীরা দ্রুত আবেদন করুন