Vacancy: সরকারি ব্যাঙ্কে কর্মী নিয়োগ, দেশ জুড়ে শূন্যপদ ২৪৮২ জন, কারা করতে পারবেন আবেদন?

Published : Aug 29, 2026, 09:52 AM IST
bank job

সংক্ষিপ্ত

ব্যাঙ্ক অফ বরোদা সারা দেশে ২,৪৮২টি লোকাল ব্যাঙ্ক অফিসার (LBO) পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে, যার মধ্যে পশ্চিমবঙ্গে ৪২টি শূন্যপদ রয়েছে। স্নাতক এবং অভিজ্ঞ প্রার্থীরা নির্দিষ্ট যোগ্যতার ভিত্তিতে আবেদন করতে পারবেন।

পুজোর মুখে চাকরি প্রার্থীদের জন্য ব্যাপক খবর। এবার নিয়োগ হবে সরকারি ব্যাঙ্কে। সদ্য প্রকাশ্যে এল সরকারি ব্যাঙ্কে চাকরির বিজ্ঞপ্তি। একাধিক শূন্যপদে হবে নিয়োগ। এবার নিয়োগ হবে ব্যাঙ্ক অফ বরোদাতে। দেশের বিভিন্ন রাজ্যে হবে কর্মস্থল। সদ্য এই মর্মে জারি হল বিজ্ঞপ্তি।

শূন্যপদ

ব্যাঙ্কে নিয়োগ হবে লোকাল ব্যাঙ্ক অফিসার (এলবিও) পদে। শূন্যপদের সংখ্যা ২,৪৮২। বিভিন্ন রাজ্যের পাশাপাশি পশ্চিমবঙ্গেও রয়েছে ৪২টি শূন্যপদ। সংশ্লিষ্ট পদে নিযুক্তদের প্রথমে এক বছরের প্রবেশন-এ রাখা হবে। নিযুক্তদের বেতন কাঠামো হবে মাসে ৪৮,৪৮০ থেকে ৮৫,৯২০ টাকা।

বয়সের সীমা ও যোগ্যতা

সদ্য প্রকাশ্যে এল সরকারি ব্যাঙ্কে চাকরির বিজ্ঞপ্তি। একাধিক শূন্যপদে হবে নিয়োগ। এবার নিয়োগ হবে ব্যাঙ্ক অফ বরোদাতে। এই ব্যাঙ্কে কাজের জন্য আবেদন করতে হলে আবেদনকারীর বয়স ২১ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিতদের জন্য আছে ছাড়। আবেদনকারীকে ভারতের যে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনও বিষয় স্নাতক হতে হবে। আবেদনের নির্ধারিত সময়সীমা অনুসারে, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার দ্বিতীয় তফসিলে তালিকাভুক্ত যে কোনও শিডিউল্ড কমার্শিয়াল ব্যাঙ্ক অফিসার পদে অন্তত এক বছরের কাজের অভিজ্ঞতা থাকা বাধ্য়তামূলক। এছাড়া, প্রার্থী যে রাজ্যের জন্য আবেদন করবেন, সেখানকার স্থানীয় ভাষা লিখতে, পড়তে ও বলতে পারদর্শী হতে হবে।

আবেদন পদ্ধতি

একাধিক শূন্যপদে হবে নিয়োগ। এবার নিয়োগ হবে ব্যাঙ্ক অফ বরোদাতে। আগ্রহী প্রার্থীরা আবেদন করতে হলে প্রথমে https://bankofbaroda.bank.in/career এ যান। সেখানে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন জানাতে হবে। সংরক্ষিত এবং অসংরক্ষিতদের জন্য আবেদনমূল্যের পরিমাণ যথাক্রমে ১৭৫ এবং ৮৫০ টাকা। আগামী ৭ সেপ্টেম্বর আবেদনের শেষ দিন। এরপর অনলাইন পরীক্ষা, সাইকোমেট্রিক টেস্ট, গ্রুপ ডিসকাশন এবং ইন্টারভিউ-র মাধ্যমে যোগ্যতা যাচাই করে তবে হবে নিয়োগ। এই বিষয় আরও তথ্য জানতে প্রকাশ্যে আসা বিজ্ঞপ্তি দেখে নিন।

PREV
Career News (কেরিয়ারের খবর): Get latest Career News in Bangla.Stay updated about Latest Employment News, State & Central Governmaent Job News , Banking jobs and all other at Asianet Bangla News.
Read more Articles on
click me!

Recommended Stories

Exam Reform: সরকারি পরীক্ষা ব্যবস্থায় সংস্কার, নন্দন নিলেকানির নেতৃত্বে টাস্ক ফোর্স গড়ল কেন্দ্র
Post Office Job News: ভারতীয় ডাক বিভাগে চাকরিতে সুবর্ণ সুযোগ, জানুন আবেদনের শেষ তারিখ