
Government Job News: যারা দীর্ঘদিন ধরে চাকরির জন্য হন্যে হয়ে ঘুরছেন তাদের জন্য রয়েছে সুবর্ণ সুযোগ। এবার কাজের সুযোগ মিলবে সরকারি ব্যাঙ্ক এসবিআই-তে। রাষ্ট্রায়ত্ত এই সংস্থায় প্রচুর শূন্য পদে চলছে কর্মী নিয়োগ। সরকারি ব্যাঙ্কে প্রশিক্ষণের পাশাপাশি কাজের সুযোগ। এই বিষয়ে বিস্তারিত তথ্য জানিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সরকারি এই ব্যাঙ্ক।
বিজ্ঞপ্তিতে প্রকাশিত তথ্য থেকে জানা গিয়েছে যে, শিক্ষানবিশ আইন ১৯৬১-এর নিয়ম অনুযায়ী শিক্ষানবিশ নিয়োগ করা হবে। বাংলা, পাঞ্জাব, উত্তরপ্রদেশ সহ দেশের একাধিক রাজ্যে নিয়োগ করা হবে। মোট ৭,১০৫ পদে নিয়োগ করা হবে। এর মধ্যে পশ্চিমবঙ্গ থেকে নেওয়া হবে ৪৬০ জনকে। অনলাইন পরীক্ষা ও অন্য পদ্ধতিতে কর্মী বাছাই করা হবে। নিযুক্তদের প্রতি মাসে স্টাইপেন্ড দেওয়া হবে ১৫ হাজার টাকা। প্রশিক্ষণের মেয়াদ এক বছরের। আবেদনের জন্য কোনও প্রতিষ্ঠান থেকে স্নাতক উত্তীর্ণ হওয়ার পাশাপাশি ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ প্রমোশন স্কিম অথবা ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং স্কিম-এ নাম নথিভুক্ত থাকতে হবে। বয়স ২০ থেকে ২৮ বছরের মধ্যে হওয়া চাই। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নেওয়া যেতে পারে।
আবেদনের শেষ তারিখ:-
অনলাইনেই আবেদন জানানো যাবে। আবেদনের শেষ তারিখ ৮ জুন ২০২৬। বিজ্ঞপ্তিতে প্রকাশিত তথ্য থেকে জানা গিয়েছে, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ওয়েবসাইটে (https://sbi.bank.in/) গিয়ে নির্দিষ্ট ডকুমেন্টস দিয়ে আবেদন জানানো যাবে।
অন্যদিকে, চাকরি প্রার্থীদের জন্য দারুণ খবর। বিশেষ করে যারা সরকারি চাকরির খোঁজ করছেন, আর ব্যাঙ্কে কাজ করতে চান, তারা পেতে চলেছেন বিশাল সুযোগ। এবার পাঁচ হাজার শিক্ষানবিশ নেবে ব্যাঙ্ক অফ বরোদা। এই মর্মে প্রকাশ্যে এল বিজ্ঞপ্তি। শিক্ষানবিশ আইন ১৯৬১-র নিয়ম অনুসারে হবে নিয়োগ। পশ্চিমবঙ্গ, পঞ্জাব, উত্তরপ্রদেশ-সহ দেশ জুড়ে হবে নিয়োগ। নিয়োগ হবে ৫ হাজার জন। এর মধ্যে পশ্চিমবঙ্গ থেকেই নেওয়া হবে ১৯৪ জন। জেনে নিন কারা করতে পারবেন আবেদন। শীঘ্রই হবে নিয়োগ।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।