
Government Job: যারা চাকরির জন্য হন্যে হয়ে ঘুরছেন তাদের জন্য বেনারস হিন্দু ইউনিভার্সিটিতে চাকরিতে সুবর্ণ সুযোগ। বারাণসীর এই প্রাচীন বিশ্ববিদ্যালয়ে চলছে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট পদে কর্মী নিয়োগ। যোগ্য আবেদনকারীরা শ্রীঘ্রই আবেদন জানাতে পারবেন। এই বিষয়ে বিস্তারিত তথ্য জানিয়ে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আবেদনের শেষ তারিখ ২৫ জুলাই। অফলাইন ও অনলাইনে আবেদন জানাতে পারবেন যোগ্য প্রার্থীরা।
বিজ্ঞপ্তিতে প্রকাশিত তথ্য থেকে জানা গিয়েছে যে, বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট পদে কর্মী নিয়োগ করা হবে। মোট শূন্য পদের সংখ্যা একটি। রিসার্চ অ্যাসিস্ট্যান্ট পদে কর্মী নিয়োগ করা হবে। এই বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রাণীনবিদ্যা বিভাগের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। আগ্রহী প্রার্থীদের যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে প্রাণিবিদ্যা, লাইফ সায়েন্সেস (অ্যানিম্যাল সায়েন্সেস), বায়োকেমিস্ট্রি অথবা বায়োটেকনোলজি বিষয়ে ৫৫ শতাংশ নম্বর-সহ মাস্টার অফ সায়েন্স ডিগ্রি থাকতে হবে। তবে সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের ক্ষেত্রে বয়সের ছাড় রয়েছে।
বেতন:-
আগ্রহী প্রার্থীদের বেতন হিসেবে প্রতিমাসে মিলবে ২৫ হাজার টাকা সাম্মানিক। এছাড়াও সংশ্লিষ্ট বিভাগে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার মিলবে। এবং আবেদনকারী প্রার্থীদের বয়স ৪০ বছরের কম হতে হবে। বাকি বিশদ তথ্যের জন্য মূল বিজ্ঞপ্তিতে নজর রাখতে বলা হয়েছে।
আবেদন জানানোর জন্য আগ্রহী প্রার্থীদের বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গিয়ে সেখান থেকে (https://www.bhu.ac.in/) যেতে হবে। হোমপেজ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিতে যাওয়া প্রয়োজন। এবং সমস্ত ডকুমেন্টস সহ অনলাইনেই করা যাবে আবেদন। অফলাইনেও আবেদন জানাতে পারবেন আগ্রহী প্রার্থীরা। আবেদনের শেষ তারিখ ২৫ জুলাই। শর্তাবলি প্রযোজ্য।
এদিকে, চাকরি মিলবে এবার চিফ ইনফরমেশন সিকিউরিটি অফিসার পদে ন্যাশনাল ইনশিয়োরেন্স কোম্পানি লিমিটেডে। এই রাষ্ট্রায়ত্ত সংস্থার দফতর কলকাতাতেই মিলবে চাকরির সুযোগ। এই বিষয়ে বিস্তারিত তথ্য জানিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে চিফ ইনফরমেশন সিকিউরিটি অফিসার পদে ন্যাশনাল ইনশিয়োরেন্স কোম্পানি লিমিটেড সংস্থাটি। বিজ্ঞপ্তিতে প্রকাশিত তথ্য থেকে জানা গিয়েছে, সংস্থায় চুক্তি ভিত্তিক কর্মী নিয়োগ করা হবে। মোট তিন বছরের চুক্তিতে এই নিয়োগ প্রক্রিয়া হবে।
জানা গিয়েছে, সংস্থায় নিয়োগ হবে- আধিকারিক পোস্টে। এই জন্য আবেদনকারীদের শিক্ষাগত যোগ্যতা হিসেবে থাকতে হবে ইঞ্জিনিয়ারিং শাখার যে কোনও বিষয় কিংবা কম্পিউটার অ্যাপ্লিকেশনে স্নাতকোত্তর ডিগ্রি। এবং প্রার্থীদের অবশ্যই ক্লাউড সিকিউরিটি, এথিক্যাল হ্যাকার, ইনফরমেশন সিস্টেমস সিকিউরিটি প্রফেশনালস, ইনফরমেশন সিকিউরিটি ম্যানেজার, ইনফরমেশন সিস্টেমস অডিটর বিষয়ে স্বীকৃত সংস্থা থেকে কাজের অনুমোদন থাকা প্রয়োজন। এছাড়াও নেটওয়ার্ক ও সাইবার সুরক্ষা সম্পর্কে অন্তত ১৫ বছরের জ্ঞান-অভিজ্ঞতা থাকা আবশ্যক।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।