
Govt Job News: পুজোর আগে সরকারি চাকরিতে দারুণ সুযোগ। প্রচুর শূন্য পদে নিয়োগ চলছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে। এই মর্মে বিস্তারিত তথ্য জানিয়ে বিজ্ঞপ্রি প্রকাশ করা হয়েছে এই ব্যাঙ্কের তরফে। জানা গিয়েছে, সংশ্লিষ্ট পোস্টে চাকরির আবেদনের জন্য আগ্রহী প্রার্থীরা আবেদন জানাতে পারবেন রিজার্ভ ব্যাঙ্কের ওয়েবসাইটে গিয়ে। এবং আগ্রহী প্রার্থীদের কর্মস্থল হবে গোয়া।
এই বিষয়ে বিজ্ঞপ্তিতে প্রকাশিত তথ্য থেকে জানা গিয়েছে যে, চুক্তির ভিত্তিতে কাজ করতে হবে এই পদে। প্রথমে তিন বছরের জন্য নিয়োগ করা হবে। পরে প্রয়োজন অনুযায়ী মেয়াদ বাড়ানো হতে পারে। জানা গিয়েছে, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে মেডিক্যাল কনসালট্যান্ট নেওয়া হবে। মোট শূন্যপদের সংখ্যা একটি। ঘণ্টা প্রতি ১ হাজার টাকা করে পারিশ্রমিক দেওয়া হবে নিযুক্তদের। আবেদনের জন্য প্রার্থীদের মেডিক্যাল কাউন্সিল অফ ইন্ডিয়া কর্তৃক স্বীকৃত প্রতিষ্ঠান থেকে এমবিবিএস ডিগ্রি থাকতে হবে। যদি কারও জেনারেল মেডিসিনে স্নাতকোত্তর যোগ্যতা থাকে, তা হলেও আবেদন করা যাবে। তবে সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত দু’বছরের কাজের অভিজ্ঞতা থাকা দরকার। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিতে নজর রাখতে বলা হয়েছে।
আগ্রহী প্রার্থীরা সংশ্লিষ্ট পোস্টে চাকরির আবেদনের জন্য রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ওয়েবসাইটে গিয়ে অনলাইনে সমস্ত ডকুমেন্টস দিয়ে আবেদন জানাতে পারবেন। এই ক্ষেত্রে আবেদন জানানোর শেষ তারিখ ১৬ সেপ্টেম্বর। বিশদ তথ্যের জন্য মূল বিজ্ঞপ্তিতে নজর রাখতে বলা হয়েছে।
অন্যদিকে, ব্যাঙ্ক অফ বরোদার একটি সহযোগী প্রতিষ্ঠান, বরোদা গ্লোবাল শেয়ার্ড সার্ভিসেস লিমিটেড (বিজিএসএসএল), বিভিন্ন পদে নিয়োগের জন্য একটি বিজ্ঞপ্তি জারি করেছে। এই নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে দেশজুড়ে মোট ২,০৪৯টি পদ পূরণ করা হবে। বিভিন্ন বিভাগে বিস্তৃত এই নিয়োগগুলি নতুন এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞ, উভয় ধরনের প্রার্থীদের জন্যই সুযোগ করে দিচ্ছে। বিজিএসএসএল কর্তৃক জারি করা সংক্ষিপ্ত বিজ্ঞপ্তি অনুসারে, এই নিয়োগে কালেকশন, ডিজিটাল ব্যাঙ্কিং, গ্লোবাল ট্রেড সার্ভিসেস, রিটেল সেলস, হিউম্যান রিসোর্সেস, ইনফরমেশন টেকনোলজি, ফিল্ড কালেকশন, ডিজিটাল অনবোর্ডিং এবং আধার অপারেশনস-সহ বিভিন্ন বিভাগ অন্তর্ভুক্ত রয়েছে। এই পদগুলির জন্য আবেদন প্রক্রিয়া গতকাল, ১লা সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে।
অ্যাপ্রেন্টিস (টেলি কলিং) - ১৫০টি পদ।
টেলি কালেকশন এজেন্ট (ঋণ আদায়কারী এজেন্ট) - ১০০টি পদ