ইঞ্জিনিয়ারিংয়ের গণ্ডি পেরিয়ে এবার চিকিৎসাশিক্ষার জগতে নতুন অধ্যায় শুরু করল IIT খড়গপুর। দেশের প্রথম IIT হিসেবে স্নাতকোত্তর মেডিক্যাল ডিগ্রি বা MD কোর্স চালু করতে চলেছে এই প্রতিষ্ঠান।
ইঞ্জিনিয়ারিংয়ের গণ্ডি পেরিয়ে এবার চিকিৎসাশিক্ষার জগতে নতুন অধ্যায় শুরু করল IIT খড়গপুর। দেশের প্রথম IIT হিসেবে স্নাতকোত্তর মেডিক্যাল ডিগ্রি বা MD কোর্স চালু করতে চলেছে এই প্রতিষ্ঠান। ২০২৬-২৭ শিক্ষাবর্ষ থেকেই শুরু হচ্ছে ছয়টি বিশেষ বিষয়ে MD পাঠক্রম। সব মিলিয়ে প্রথম বছরে ভর্তি নেওয়া হবে ১২ জন পড়ুয়াকে। IIT খড়গপুরের এই উদ্যোগ উচ্চশিক্ষা ও চিকিৎসাবিজ্ঞানের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। ন্যাশনাল মেডিক্যাল কমিশন (NMC)-এর স্বীকৃতি পাওয়া এই কোর্সগুলিতে ভর্তির সুযোগ পাবেন NEET-PG উত্তীর্ণ যোগ্য প্রার্থীরা।
25
কোন কোন বিষয়ে MD কোর্স চালু হচ্ছে?
IIT খড়গপুরের Dr B C Roy Multi Speciality Medical Research Centre-এ শুরু হচ্ছে এই ছয়টি বিশেষ বিষয়ের স্নাতকোত্তর পাঠক্রম।
জেনারেল মেডিসিন -২ আসন
রেডিওলজি-২ আসন
ফিজিওলজি-২ আসন
প্যাথলজি-২ আসন
কমিউনিটি মেডিসিন-২ আসন
বায়োকেমিস্ট্রি-২ আসন
35
কীভাবে হবে ভর্তি?
২০২৬-২৭ শিক্ষাবর্ষে NEET-PG 2026-এর অনলাইন কাউন্সেলিংয়ের মাধ্যমে ভর্তি নেওয়া হবে। মেডিক্যাল কাউন্সেলিং কমিটি (MCC)-র কাউন্সেলিং প্রক্রিয়ায় এই আসনগুলি অন্তর্ভুক্ত করা হয়েছে। দ্বিতীয় রাউন্ডের কাউন্সেলিংয়ে যোগ্য প্রার্থীরা এই কোর্সগুলির জন্য পছন্দ দিতে পারবেন। তবে আসন, যোগ্যতা ও কাউন্সেলিংয়ের সময়সূচি অনুযায়ী ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হবে। ভর্তি সংক্রান্ত আপডেট এবং আসন বিষয়ক বিস্তারিত তথ্য ‘মেডিকেল কাউন্সেলিং কমিটি’ (MCC) এবং আইআইটি খড়গপুরের ওয়েবসাইটে পাওয়া যাবে। আসন সংখ্যা, পছন্দ নির্বাচন (choice filling), যোগ্যতার মানদণ্ড, কাউন্সেলিংয়ের তারিখ এবং ভর্তি প্রক্রিয়া সম্পর্কে সর্বশেষ তথ্যের জন্য প্রার্থীদের এমসিসি (MCC) পোর্টাল নিয়মিত যাচাই করার পরামর্শ দেওয়া হচ্ছে।
45
চিকিৎসাশিক্ষায় প্রযুক্তির মেলবন্ধন
১৯৫১ সালে প্রতিষ্ঠিত IIT খড়গপুর দেশের প্রথম IIT। এতদিন মূলত ইঞ্জিনিয়ারিং, প্রযুক্তি ও গবেষণার জন্য পরিচিত এই প্রতিষ্ঠান এবার চিকিৎসাশিক্ষাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলেছে। এই উদ্যোগের অন্যতম লক্ষ্য চিকিৎসাবিজ্ঞান, কৃত্রিম বুদ্ধিমত্তা (AI), বায়োমেডিক্যাল সায়েন্স এবং ইঞ্জিনিয়ারিং গবেষণার মধ্যে সমন্বয় তৈরি করা। এর ফলে ভবিষ্যতে চিকিৎসাক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার এবং নতুন গবেষণার সুযোগ আরও বাড়তে পারে।
55
IIT খড়গপুরের অধিকর্তা সুমন চক্রবর্তীর বক্তব্য, শুধু দক্ষ চিকিৎসক তৈরি করাই নয়, প্রযুক্তি ও গবেষণার মাধ্যমে স্বাস্থ্য পরিষেবার নতুন সমস্যার সমাধান খুঁজে বের করাও এই উদ্যোগের লক্ষ্য। দেশের প্রথম IIT-তে MD পড়ার সুযোগ তৈরি হওয়ায় চিকিৎসাশিক্ষার ক্ষেত্রে নতুন দিগন্ত খুলতে চলেছে। তিনি আরও বলেন, তাদের লক্ষ্য কেবল দক্ষ চিকিৎসা বিশেষজ্ঞ তৈরি করাই নয়, বরং এমন উদ্ভাবক গড়ে তোলা, যারা স্বাস্থ্যসেবার বড় বড় চ্যালেঞ্জ মোকাবিলায় সক্ষম হবেন।
Career News (কেরিয়ারের খবর): Get latest Career News in Bangla.Stay updated about Latest Employment News, State & Central Governmaent Job News , Banking jobs and all other at Asianet Bangla News.