IITS Job News: ১৫০-রও বেশি চাকরির অফার বাতিল! ২২ সংস্থাকে দু-বছরের জন্য 'ব্যান' করল IIT

Published : Sep 26, 2026, 11:37 AM IST
Job Offer Letter Controversy

সংক্ষিপ্ত

IITS Job News: বি.টেক, এম.টেক শেষ করে আইটি সেক্টরে ক্যাম্পাসিংয়ের মাধ্যমে চাকরি পাওয়ার আশায় কার্যত দুই বছরের জন্য জল ঢালল ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি। কিন্তু হঠাৎ কেন এি সিদ্ধান্ত? বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন।।

IITS Job News: বি.টেক, এম.টেক, ইঞ্জিনিয়ারিং অথবা আইআইটি-তে পড়াশোনা করে আমাদের দেশের হাজার হাজার পড়ুয়া স্বপ্ন দেখেন নামী তথ্যপ্রযুক্তি সংস্থায় কাজে যোগ দেবেন। দেশের বড় বড় আইটি কোম্পানিতে (IT Sector Job) চাকরি করবেন। ভালো বেতন উপার্জন করবেন। কিন্তু সেসব আশায় আপাতত দুবছরের জন্য সেগুঁড়ে বালি! কারণ, আগামী দুই বছরের জন্য আইআইটি থেকে স্নাতক (B.Tech/BE) পড়ুয়াদের ক্যাম্পাসিংয়ের মাধ্যমে এন্ট্রি লেভেলে বা ফ্রেশারস হিসেবে চাকরির সুযোগ করে দেওয়া স্থগিত রাখল ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (IIT)। IIT- এই সিদ্ধান্তের ফলে ক্যাম্পাসিংয়ের মাধ্যমে ভালো চাকরি পাওয়ার নিশ্চয়তা কার্যত অন্ধকারে।

কেন হঠাৎ এই সিদ্ধান্ত নিলো ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি?

গত কয়েক বছরে ভারতে যেভাবে বিভিন্ন আইটি সেক্টর বা তথ্য প্রযুক্তি সংস্থা থেকে কর্মী ছাঁটাই চলছে তাতে All IITs Placement Committee (AIPC) দেশের একাধিক IIT-তে ক্যাম্পাস প্লেসমেন্ট দিতে না পারায় বা দায়িত্ব সঠিক ভাবে পালন করতে পারেনি। যারফলে ২২টি সংস্থার সঙ্গে আগামী দুই প্লেসমেন্ট মরশুমে সহযোগিতা না করার সিদ্ধান্ত নিয়েছে IIT-গুলি। এই তালিকায় Oracle-এর মতো বিখ্যাত তথ্য প্রযুক্তি সংস্থার নামও রয়েছে বলে রিপোর্টে দাবি করা হয়েছে।

এই বিষয়ে রিপোর্টে আরও বলা হয়েছে যে, চলতি বছরে ২৩টি IIT-তে ২০২৬ সালে স্নাতক হওয়া পড়ুয়াদের জন্য বিভিন্ন সংস্থা চাকরির অফার দিয়েছিল। পরে সেই অফারগুলির একটি বড় অংশ প্রত্যাহার করা হয় বা নির্ধারিত সময়ে পড়ুয়াদের কাজে যোগ দেওয়ানো হয়নি। সব মিলিয়ে এমন অফারের সংখ্যা ১৫০-র বেশি। কিছু সংস্থা ১০ থেকে ১৫টি পর্যন্ত অফার প্রত্যাহার করেছে বলে AIPC-এর তরফে জানানো হয়েছে।

এই পরিস্থিতিতেই IIT-গুলির প্লেসমেন্ট প্রক্রিয়ার সমন্বয়কারী সংস্থা AIPC ২২টি সংস্থার সঙ্গে আগামী দুই প্লেসমেন্ট মরশুমে ‘non-cooperation’ করার সিদ্ধান্ত নিয়েছে। উল্লেখযোগ্যভাবে, এই পদক্ষেপকে ‘blacklisting’ বলা হচ্ছে না। IIT কর্তৃপক্ষ ‘non-cooperation’ শব্দটিই ব্যবহার করবে বলে জানানো হয়েছে।

Oracle-এর বিরুদ্ধে কী অভিযোগ?

একাধিক রিপোর্টে বলা হয়েছে, সফটওয়্যার সংস্থা Oracle প্রায় ৪০টি চাকরির অফার কার্যকর করেনি। এই কারণেই আগামী দুই বছর IIT ক্যাম্পাস প্লেসমেন্টে সংস্থাটির সঙ্গে সহযোগিতা না করার সিদ্ধান্তের আওতায় Oracle-ও রয়েছে বলে জানা গিয়েছে। জানা গিয়েছে, AIPC এখনও ২২টি সংস্থার পূর্ণ তালিকা প্রকাশ করেনি। আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে সেই তালিকা চূড়ান্ত করে সংস্থাগুলির কাছে মেইল পাঠিয়ে দেওয়া হবে বলে জানানো হয়েছে।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Career News (কেরিয়ারের খবর): Get latest Career News in Bangla.Stay updated about Latest Employment News, State & Central Governmaent Job News , Banking jobs and all other at Asianet Bangla News.
Read more Articles on
click me!

Recommended Stories

NHM Recruitment 2026: NHM-এ ৪৭২৪ নার্স নিয়োগ! পরীক্ষা ছাড়াই কীভাবে চাকরি পাবেন?
Job News: ন্যাশনাল বুক ট্রাস্টে চাকরিতে সুবর্ণ সুযোগ, কারা আবেদন জানাতে পারবেন?