
চাকরি প্রার্থীদের জন্য দারুণ খবর। এবার নিয়োগ হবে ভারতীয় রেলে। সদ্য প্রকাশ্যে এল বিজ্ঞপ্তি। ইন্ডিয়ান রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের পক্ষ থেকে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সদ্য একটি নির্দেশিতা প্রকাশ করা হয়েছে। সেখানে জানানো হয়েছে ৬৫৬৫ টি শূন্যপদে হবে নিয়োগ। দেখে নিন কারা কারা করতে পারবেন আবেদন। কীভাবে হবে নিয়োগ।
শূন্যপদ-
ভারতীয় রেলের তরফ থেকে যে নির্দেশিকা জারি করা হয়েছে, তাতে বলা হচ্ছে ৬৫৬৫ টি শূন্যপদে হবে নিয়োগ।
দক্ষিণ রেলওয়েতে শূন্যপদ- ৭৮৫ টি
মধ্য রেলওয়েতে শূন্যপদ- ৮৭০ টি
উত্তর রেলওয়েতে শূন্যপদ- ৫৪৮ টি
দক্ষিণ-মধ্য রেলওয়েতে শূন্যপদ- ৩৬৮ টি
উত্তর- মধ্য রেলওয়েতে শূন্যপদ- ২৬৮টি
পশ্চিম- মধ্য রেলওয়েতে শূন্যপদ- ২৩১টি
উত্তর- পশ্চিম রেলে শূন্যপদ- ১৯৯টি
পূর্ব উপকূলীয় রেলে শূন্যপদ- ১৬৯টি
উত্তর - পশ্চিম সীমান্ত রেলে শূন্যপদ- ৭০১টি
পূর্ব রেলওয়েতে শূন্যপদ- ২৯১টি
পশ্চিম রেলে শূন্যপদ- ৫৪৪ টি
দক্ষিণ-পূর্ব রেলে শূন্যপদ- ৫৭৬ টি
দক্ষিণ- পূর্ব মধ্যে রেলে শূন্যপদ- ৯০টি
উত্তর- পূর্ব রেলে শূন্যপদ- ১৬৯ টি
পূর্ব- মধ্য রেলে শূন্যপদ- ১৮৬টি
ইন্টিগ্রাস কোট ফ্যাক্টরিতে শূন্যপদ- ২৩৬টি
শীঘ্রই ভারতীয় রেলে হবে নিয়োগ। রেলের পক্ষ থেকে জানানো হয়েছে যে ৩৯টি আলাদা আলাদা দেশে হবে নিয়োগ। উপরে উল্লিখিত সকল পদে নিয়োগ করবে ভারতীয় রেল। প্রতিটি আঞ্চলিক রেলওয়ে জোনে হবে নিয়োগ। সদ্য জারি হল বিজ্ঞপ্তি।
যোগ্যতা
রেলের টেকনিশিয়ান পদে আবেদন করতে হলে প্রথমে প্রার্থীদের মাধ্যমিক পাস করতে হবে। থাকতে হবে আইটিআই ডিগ্রি। এছাড়া ডিপ্লোমা থাকলেও করতে পারেন আবেদন। এর সঙ্গে প্রযুক্তিগত যোগ্যতা থাকা দরকার। ১১ হাজারের বেশি এএলপি পদের পর এই সাড়ে ৬ হাজারের বেশি টেকনিশিয়ান পদে নিয়োগ হবে সারাদেশে। এই সকল পদে কাজে আগ্রহী হলে দেরি না করে আজই আবেদন করুন। মিলবে কাজের সুযোগ। দেরি না করে আবেদন করুন। বিস্তারিত জানতে প্রকাশ্যে আসা বিজ্ঞপ্তি দেখে নিন।