যাদবপুর বিশ্ববিদ্যালয়ে চাকরির সুযোগ, পরিবেশবিদ্যা বিভাগে গবেষক নিয়োগ, কারা করতে পারবেন আবেদন?

Published : Nov 12, 2026, 09:59 AM IST
Jadavpur University

সংক্ষিপ্ত

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পরিবেশবিদ্যা বিভাগে জুনিয়র রিসার্চ ফেলো (JRF) পদে নিয়োগ করা হচ্ছে। শিশুদের রক্তে সিসার উৎস খোঁজার এই মার্কিন অর্থপুষ্ট গবেষণায় ৩ বছরের চুক্তিতে কাজ করার সুযোগ রয়েছে। যোগ্য প্রার্থীরা ২২ নভেম্বরের মধ্যে আবেদন করতে পারবেন।

এবার মিলবে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গবেষণার সুযোগ। শীঘ্রই যাদবপুর বিশ্ববিদ্যায়ে কর্মী নিয়োগ, পরিবেশবিদ্যা বিভাগে গবেষক নিয়োগ। বিশ্ববিদ্যালয়ের এনভায়রনমেন্টাল স্টাডিজ বিভাগের তরফে প্রকাশ্যে এল বিজ্ঞপ্তি। নিয়োগ হবে জুনিয়র রির্সাচ পদে।

শূন্যপদ ও বেতন

নিয়োগ হবে জুনিয়র রির্সাচ পদে। চুক্তি ভিত্তিতে হবে নিয়োগ। তিন বছরের জন্য হবে নিয়োগ। প্রথম ও দ্বিতীয় বছর নির্বাচিত গবেষক প্রতি মাসে ৩৭,০০০ টাকা করে ফেলোশিপ পাবেন। তৃতীয় বছর প্রতি মাসে মিলবে ৪২ হাজার টাকা। আমেরিকাভিত্তিক সংস্থা কোএফিসিয়েন্ট গিভিং-র আর্থিক অনুদানে পরিচালিত আইসোটোপিক সোর্স ‘অ্যাপোরশনমেন্ট স্টাডি অফ ব্লাড লেড লেভেলস ইন ইন্ডিয়ার চিলড্রেন’ শীর্ষক গবেষণা প্রকল্পে কাজের জন্য এই নিয়োগ। অর্থাৎ শিশুদের রক্তে যে সিসা (লিড) পাওয়া যাচ্ছে। তা কোথা থেকে আসছে অর্থাৎ দূষণের সম্ভাব্য উৎস কী, তা আইসোটোপ বিশ্লেষণের মাধ্যমে চিহ্নিত করার গবেষণার কাজের জন্য হবে নিয়োগ।

যোগ্যতা

এবার নিয়োগ হবে জুনিয়র রির্সাচ পদে। চুক্তি ভিত্তিতে হবে নিয়োগ। তিন বছরের জন্য হবে নিয়োগ। এই পদে আবেদনের জন্য প্রার্থীদের পরিবেশ বিজ্ঞান, রসায়ন, পরিবেশগত রসায়ন, ভূতত্ব, ভূবিজ্ঞান, বায়োটেকনোলজি অথবা বায়োকেমিস্ট্রিতে এমএসসি বা এমটিক ডিগ্রি থাকতে হবে। নেট অথবা গেট উত্তীর্ণ হওয়া প্রয়োজন। আবেদনকারীর বয়স হতে হবে ৩০ বছরের মধ্যে।

আবেদন পদ্ধতি

আগ্রহী প্রার্থীরা প্রথমে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে যান। সেখানে হোমপেজ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তি দেখতে পাবেন। সেখানে দেওয়া তথ্য অনুসারে আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি জমা দিতে হবে। আবেদনের শেষ দিন হল ২২ নভেম্বর।

প্রসঙ্গত, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পরিবেশবিদ্যা বিভাগে জুনিয়র রিসার্চ ফেলো (JRF) পদে নিয়োগ করা হচ্ছে। শিশুদের রক্তে সিসার উৎস খোঁজার এই মার্কিন অর্থপুষ্ট গবেষণায় ৩ বছরের চুক্তিতে কাজ করার সুযোগ রয়েছে। যোগ্য প্রার্থীরা ২২ নভেম্বরের মধ্যে আবেদন করতে পারবেন।

PREV
Career News (কেরিয়ারের খবর): Get latest Career News in Bangla.Stay updated about Latest Employment News, State & Central Governmaent Job News , Banking jobs and all other at Asianet Bangla News.
Read more Articles on
click me!

Recommended Stories

Vacancy: রাজ্যের স্বাস্থ্য বিভাগে স্টাফ নার্স নিয়োগ, কারা করতে পারবেন আবেদন?
ICSE ও ISC 2027 পরীক্ষার দিন ঘোষণা, ১৫ ফেব্রুয়ারি ১০শ্রেণি ও ৯ ফেব্রুয়ারি ১২ শ্রেণির পরীক্ষা শুরু