Job News: ব্যাঙ্ক অফ বরোদায় চাকরিতে দুর্দান্ত সুযোগ, স্নাতক পাশ হলেই করা যাবে আবেদন

Published : Sep 01, 2026, 07:29 AM IST
bank of baroda data leak dark web customer data security

সংক্ষিপ্ত

Job News: ব্যাঙ্কে চাকরিতে সুবর্ণ সুযোগ। সরকারি ব্যাঙ্কে একাধিক পোস্টে প্রচুর কর্মী নিয়োগ করা হবে। এই বিষয়ে বিস্তারিত তথ্য জানিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে ব্যাঙ্কের ওয়েবসাইটে। কারা আবেদন জানাতে পারবেন? কোন কোন পদে নিয়োগ হবে? বিস্তারিত তথ্য জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন।।

Job News: যারা দীর্ঘদিন ধরে সরকারি চাকরির জন্য হন্যে হয়ে ঘুরছেন তাদের জন্য রয়েছে সুবর্ণ সুযোগ। একাধিক শূন্যপদে কর্মী নিয়োগ চলছে সরকারি ব্যাঙ্কে। এই বিষয়ে বিস্তারিত তথ্য জানিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রাষ্ট্রায়ত্ত সংস্থা ব্যাঙ্ক অফ বরোদা। দেশের বিভিন্ন রাজ্যে প্রচুর শূন্য পদে কর্মী নিয়োগ করবে এই ব্যাঙ্ক। শুধু তাই নয়, আগ্রহী প্রার্থীরা অনলাইনেই আবেদন জানাতে পারবেন বলে জানানো হয়েছে।

কী বলা হয়েছে বিজ্ঞপ্তিতে?

বিজ্ঞপ্তিতে প্রকাশিত তথ্য থেকে জানা গিয়েছে, ব্যাঙ্ক অফ বরোদায় নিয়োগ হবে লোকাল ব্যাঙ্ক অফিসার। মোট শূন্যপদের সংখ্যা ২,৪৮২ টি। দেশের একাধিক রাজ্যে চলছে এই নিয়োগ প্রক্রিয়া। জানা গিয়েছে যে, সংশ্লিষ্ট পদে নিযুক্তদের প্রথমে এক বছর ‘প্রবেশন’-এ রাখা হবে। নিযুক্তদের বেতন কাঠামো হবে মাসে ৪৮,৪৮০ থেকে ৮৫,৯২০ টাকা। এছাড়াও মিলবে অন্যান্য সুযোগ সুবিধা।

কীভাবে আবেদন জানাবেন?

সংশ্লিষ্ট পোস্টে চাকরির জন্য আগ্রহী প্রার্থীরা ব্যাঙ্কের ওয়েবসাইটে (https://bankofbaroda.bank.in/career) গিয়ে সমস্ত নথি-সহ আবেদন জানাতে পারবেন। সংরক্ষিত এবং অসংরক্ষিতদের জন্য আবেদনমূল্যের পরিমাণ যথাক্রমে ১৭৫ এবং ৮৫০ টাকা। আগামী ৭ সেপ্টেম্বর আবেদনের শেষ তারিখ। এর পর অনলাইন পরীক্ষা, সাইকোমেট্রিক টেস্ট, গ্রুপ ডিসকাশন বা ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করে সংশ্লিষ্ট পদে কর্মী নিয়োগ করা হবে।

শিক্ষাগত যোগ্যতা:-

লোকাল ব্যাঙ্ক অফিসার পদে নিয়োগের জন্য আগ্রহী প্রার্থীদের ভারতের যে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনও বিষয়ে স্নাতক হতে হবে। আবেদনের নির্ধারিত সময়সীমা (১ অগাস্ট ২০২৬) অনুযায়ী রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার দ্বিতীয় তফসিলে তালিকাভুক্ত যে কোনও শিডিউল্ড কমার্শিয়াল ব্যাঙ্কে অফিসার পদে অন্তত এক বছরের কাজের অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক। এ ছাড়া, প্রার্থী যে রাজ্যের জন্য আবেদন করবেন, সেখানকার স্থানীয় ভাষা লিখতে, পড়তে ও বলতে পারদর্শী হতে হবে। এবং তাদের বয়স হতে হবে ২১ থেকে ৪০ বছরের মধ্যে।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Career News (কেরিয়ারের খবর): Get latest Career News in Bangla.Stay updated about Latest Employment News, State & Central Governmaent Job News , Banking jobs and all other at Asianet Bangla News.
Read more Articles on
click me!

Recommended Stories

No Bag Day: মাসে একদিন ব্যাগ ছাড়াই যেতে হবে স্কুলে! এই রাজ্যে চালু হল নতুন নিয়ম
SBI Recruitment 2026 : স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে পরীক্ষা ছাড়াই অফিসার পদে চাকরির সুযোগ! অনলাইনে করুন আবেদন