Job News: আইআইটি খড়গপুরে চাকরিতে সুবর্ণ সুযোগ, কারা আবেদন জানাতে পারবেন?

Published : Oct 23, 2026, 09:33 AM IST
Highest Paying Jobs in India 2027

সংক্ষিপ্ত

Job News: লক্ষ্মীপুজোর আগেই সরকারি চাকরিতে দারুণ সুযোগ। খড়গপুর আইআইটি-তে চলছে একাধিক পদে কর্মী নিয়োগ। কারা আবেদন জানাতে পারবেন? বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন।।

Job News: উৎসবের মরশুমের মধ্যেই সরকারি চাকরিতে দারুণ সুযোগ রয়েছে। প্রচুর ফাঁকা পদে কর্মী নিয়োগ চলছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি বা আইআইটি খড়গপুরে। এই বিষয়ে বিশদ তথ্য জানিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি প্রতিষ্ঠানের তরফে। বিজ্ঞপ্তিতে প্রকাশিত তথ্য থেকে জানা গিয়েছে যে, প্রতিষ্ঠানের অ্যালামনাই অ্যাফেয়ার্স অ্যান্ড ইন্টারন্যাশনাল রিলেশনস-এর তরফে একটি গবেষণা প্রকল্পে কাজ করতে হবে। নেটওয়ার্কিং এগ্‌জ়িকিউটিভ নেওয়া হবে।

মোট শূন্যপদের সংখ্যা কত?

বিজ্ঞপ্তি থেকে জানা গিয়েছে যে, মোট শূন্যপদের সংখ্যা দুটি। নিযুক্তদের প্রতি মাসে ৫০ হাজার টাকা করে সাম্মানিক দেওয়া হবে। আবেদনের জন্য যে কোনও বিষয়ে স্নাতক ডিগ্রি এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বিক্রয় ও বিপণনে অভিজ্ঞদের অগ্রাধিকার দেওয়া হবে। প্রার্থীর বয়স ৩৫ বছরের মধ্যে হওয়া বাধ্যতামূলক বলেও জানানো হয়েছে।

চাকরির জন্য কীভাবে আবেদন করবেন?

উল্লিখিত পোস্টে চাকরির আবেদনের জন্য আইআইটি খড়্গপুরের ওয়েবসাইটে ‘হোমপেজ’ থেকে ‘জবস’-এ যেতে হবে। সেখান থেকে যেতে হবে ‘টেম্পোরারি পজ়িশন’-এ। ওই বিভাগে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি দেখা যাবে। বিজ্ঞপ্তি থেকে সরাসরি অনলাইনে আবেদনপ্রক্রিয়া সম্পন্ন করতে হবে। বিজ্ঞপ্তি থেকেই এই সংক্রান্ত সবিস্তার তথ্য জানা যাবে।

অন্যদিকে, স্নাতক পাশ করে সরকারি চাকরির খোঁজ করছেন? রেলে চাকরির প্রস্তুতি নেওয়া প্রার্থীদের জন্য রয়েছে নিয়োগের সুযোগ। রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের (RRB) CEN 06/2026 বিজ্ঞপ্তি অনুযায়ী, গ্র্যাজুয়েট স্তরের নন-টেকনিক্যাল পপুলার ক্যাটেগরিজ (NTPC) পদে মোট ৩,৫৪৮ জনকে নিয়োগ করা হবে। আবেদন করার আগে জেনে নিন শূন্যপদ, শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা ও আবেদনের নিয়ম।

রেলে কোন পদে কত নিয়োগ?

এই নিয়োগে চার ধরনের পদ রয়েছে। গুডস ট্রেন ম্যানেজার পদে সবচেয়ে বেশি, মোট ২,৭৫০টি শূন্যপদ রয়েছে। সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট পদে ৩৭১ জন, জুনিয়র অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট পদে ৩০০ জন এবং চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার পদে ১২৭ জন নিয়োগ করা হবে। সব মিলিয়ে শূন্যপদের সংখ্যা ৩,৫৪৮।

কী যোগ্যতা প্রয়োজন?

আবেদনকারীদের স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি থাকতে হবে। বয়স হতে হবে ১৮ থেকে ৩৩ বছরের মধ্যে, ১ জানুয়ারি ২০২৭ তারিখের হিসাবে। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন। টাইপিং দক্ষতা-সহ পদভিত্তিক অতিরিক্ত যোগ্যতার শর্ত মূল বিজ্ঞপ্তি থেকে যাচাই করে নেওয়া জরুরি।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Career News (কেরিয়ারের খবর): Get latest Career News in Bangla.Stay updated about Latest Employment News, State & Central Governmaent Job News , Banking jobs and all other at Asianet Bangla News.
Read more Articles on
click me!

Recommended Stories

স্নাতক পাশেই রেলে ৩,৫৪৮ পদে নিয়োগ! কোন পদে কত শূন্যপদ, যোগ্যতা ও আবেদনের শেষ তারিখ জানুন
RBI-তে কর্মী নিয়োগ, কারা করতে পারবেন আবেদন? এক ক্লিকে জেনে নিন বিস্তারিত