Job News: বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ে চাকরিতে সুবর্ণ সুযোগ, জানুন কারা আবেদন করতে পারবেন

Published : Aug 21, 2026, 09:40 AM IST
Banaras Hindu University (BHU)

সংক্ষিপ্ত

Job News: বেনারস হিন্দু ইউনিভার্সিটিতে চাকরিতে সুবর্ণ সুযোগ। গবেষণা মূলক প্রকল্পে কাজের জন্য কর্মী নিয়োগ করা হচ্ছে। কারা আবেদন জানাতে পারবেন? বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন।।

Job News: যারা দীর্ঘদিন ধরে চাকরির জন্য হন্যে হয়ে ঘুরছেন তাদের জন্য সুবর্ণ সুযোগ। বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ে গবেষণা প্রকল্পে কাজের সুযোগ। এই মর্মে বিস্তারিত তথ্য জানিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের তরফে। বিজ্ঞপ্তিতে প্রকাশিত তথ্য থেকে জানা গিয়েছে যে, আগ্রহী প্রার্থীদের ডিপার্টমেন্ট অফ বায়োটেকনোলজি-এর অর্থানুকূল্যে চালিত প্রকল্পে কাজ করতে হবে।

বিজ্ঞপ্তিতে প্রকাশিত তথ্য থেকে জানা গিয়েছে যে, বেনারস হিন্দু ইউনিভার্সিটিতে প্রাণীবিদ্য বিভাগের তরফে এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। জানা গিয়েছে, জুনিয়র রিসার্চ ফেলো নিয়োগ করা হবে। প্রতি মাসে ৩৭ হাজার টাকা বৃত্তি দেওয়া হবে। আবেদনের জন্য কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে জ়ুলজি, লাইফ সায়েন্সেস, বায়োকেমিস্ট্রি বা বায়োটেকনোলজি বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট অথবা গ্র্যাজুয়েট অ্যাপ্টিটিউড টেস্ট উত্তীর্ণ হওয়া চাই। প্রার্থীর বয়স ২৮ বছরের মধ্যে হতে হবে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিতে নজর রাখতে বলা হয়েছে।

আবেদন জানানোর শেষ তারিখ:-

সংশ্লিষ্ট পোস্টে চাকরির আবেদনের জন্য আগ্রহী প্রার্থীদের বেনারস হিন্দু ইউনিভার্সিটির ওয়েবসাইটে গিয়ে সেখান থেকে হোম পেজে গিয়ে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিতে ক্লিক করে আবেদন জানাতে হবে। আবেদন জানানোর শেষ তারিখ ৯ সেপ্টেম্বর। এছাড়াও বিশদ তথ্যের জন্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে নজর রাখতে বলা হয়েছে।

অন্যদিকে, চাকরি প্রার্থীদের জন্য সুখবর। এবার নিয়োগ হবে ভারতীয় রেলে। ভারতীয় রেলে প্রায় ৪ হাজারের বেশি শূন্যপদে হবে নিয়োগ। শুরুতেই বেতন মিলবে ৩৫,৪০০ টাকা। যারা দীর্ঘদিন ধরে রেলের চাকরির জন্য চেষ্টা করে চলেছেন, তাদের জন্য এল সুখবর। জেনে নিন কোন কোন বিভাগে হবে নিয়োগ। কারা করতে পারবেন আবেদন। সদ্য জারি হল বিজ্ঞপ্তি। ভারতীয় রেলে প্রায় ৪ হাজারের বেশি শূন্যপদে হবে নিয়োগ। জানা গিয়েছে, নিয়োগ হবে জুনিয়র ইঞ্জিনিয়ার, ডিপো মেটেরিয়াল সুপারিনটেনডেন্ট, কেমিক্যাল এবং মেটালার্জিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদ। মোট শূন্যপদ ৪০২৯টি।

এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে নির্দিষ্ট বিভাগে পদার্থবিদ্যা এবং রসায়ন-সহ বিএসসি ডিগ্রি থাকতে হবে। তবে নূন্যতম ৪৫ শতাংশ নম্বর থাকলে করতে পারবেন আবেদন। এবার জুনিয়র ইঞ্জিনিয়ার, ডিপো মেটেরিয়াল সুপারিনটেনডেন্ট, কেমিক্যাল এবং মেটালার্জিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে হবে নিয়োগ। মোট শূন্যপদ ৪০২৯টি। এই সকল পদে আবেদন করতে হলে বয়স হতে হবে ১৮ থেকে ৩৩ বছরের মধ্যে। সেক্ষেত্রে বয়স হিসা করতে হবে ১.১.২০২৭ তারিখ অনুসারে। এর পাশাপাশি সরকারি নিয়ম অনুসারে ছাড় আছে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের ক্ষেত্রে।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Career News (কেরিয়ারের খবর): Get latest Career News in Bangla.Stay updated about Latest Employment News, State & Central Governmaent Job News , Banking jobs and all other at Asianet Bangla News.
Read more Articles on
click me!

Recommended Stories

Mega-Earth: পৃথিবীর চেয়ে ২৩ গুণ ভারী পাথুরে গ্রহের খোঁজ, এই বিষয়ে নতুন গ্রহ মানছে না বিজ্ঞানের সংজ্ঞা
Vacancy: ভারতীয় রেলে ৪ হাজারের বেশি শূন্যপদ, দেখে নিন কারা করতে পারবেন আবেদন