Job News: কেন্দ্রীয় সরকারি চাকরিতে সুবর্ণ সুযোগ, জানুন কীভাবে আবেদন জানাবেন?

Published : May 14, 2026, 09:30 AM IST
job interview

সংক্ষিপ্ত

Job News: সরকারি চাকরিতে সুবর্ণ সুযোগ। কেন্দ্রীয় সরকার অধীনস্থ সংস্থায় মিলবে কাজের সুযোগ। কীভাবে আবেদন জানাবেন? বিশদ তথ্যের জন্য পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…

Job News: যারা দীর্ঘদিন ধরে সরকারি চাকরির জন্য হন্যে হয়ে ঘুরছেন তাদের জন্য চাকরিতে সুবর্ণ সুযোগ। ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালট্যান্টস ইন্ডিয়া লিমিটেডে প্রচুর শূন্যপদে কর্মী নিয়োগ চলছে। এই মর্মে বিস্তারিত তথ্য জানিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দিল্লি মেট্রো ইন্টারন্যাশনাল লিমিটেড। কীভাবে আবেদন জানাবেন? বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন।

কোন কোন পদে কর্মী নিয়োগ করা হবে?

বিজ্ঞপ্তিতে প্রকাশিত তথ্য থেকে জানা গিয়েছে, সংস্থায় নিয়োগ হবে-ম্যানেজার অথবা অ্যাডমিন পদে। উল্লিখিত পোস্টে চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ করা হবে। নিযুক্ত প্রার্থীদের প্রথমে একবছরের মেয়াদে চাকরি করতে হবে। পরে অভিজ্ঞতার ভিত্তিতে সেই মেয়াদ বাড়ানো হতে পারে বলে জানা গিয়েছে। এছাড়াও আগ্রহী প্রার্থীদের বেতন হবে প্রতিমাসে ৯৬ হাজার ৬০০ টাকা করে।

শিক্ষাগত যোগ্যতা:-

সংশ্লিষ্ট পোস্টে চাকরির আবেদনের জন্য ইচ্ছুক প্রার্থীদের যে কোনও শিক্ষাপ্রতিষ্ঠান থেকে স্নাতক পাশ হতে হবে। অফিস অ্যাডমিনিস্ট্রেটিভ কাজে ১৫ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। প্রার্থীর বয়স ৫০ বছরের মধ্যে হতে হবে। এবং বিস্তারিত তথ্যের জন্য মূল বিজ্ঞপ্তিতে নজর রাখতে বলা হয়েছে।

কীভাবে আবেদন জানাবেন?

সংশ্লিষ্ট পোস্টে চাকরির আবেদনের জন্য আগ্রহী প্রার্থীদের ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালট্যান্টস ইন্ডিয়া লিমিটেড-এর ওয়েবসাইটে (https://www.becil.com/) গিয়ে সেখান থেকে হোমপেজে যেতে হবে। তারপর কেরিয়ার অপশনে গিয়ে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তি দেখতে পারবেন। আবেদনের শেষ তারিখ ১৫ মে। আরও বিশদ তথ্যের জন্য মূল বিজ্ঞপ্তিতে নজর রাখতে বলা হয়েছে।

অন্যদিকে, ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের জন্য একটি বড় সুযোগ এসেছে। কোল ইন্ডিয়া লিমিটেড ৬৬০টি ম্যানেজমেন্ট ট্রেইনি পদের জন্য একটি বিজ্ঞপ্তি জারি করেছে। এই নিয়োগটি দেশের অন্যতম বৃহত্তম সরকারি সংস্থায় অনুষ্ঠিত হচ্ছে। এতে বিভিন্ন কারিগরি এবং অ-কারিগরি ক্ষেত্রের পদ অন্তর্ভুক্ত রয়েছে। আবেদন প্রক্রিয়া ১২ মে সকাল ১০:০০ টায় শুরু হবে এবং ১১ জুন, ২০২৬, সন্ধ্যা ৬:০০ টা পর্যন্ত চলবে।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Career News (কেরিয়ারের খবর): Get latest Career News in Bangla.Stay updated about Latest Employment News, State & Central Governmaent Job News , Banking jobs and all other at Asianet Bangla News.
Read more Articles on
click me!

Recommended Stories

Summer Vacation: স্কুলে গরমের ছুটি বাড়াল সরকার, এই দিন আবার শুরু হবে ক্লাস
HS Exam 2026 Result: কাল উচ্চ মাধ্যমিকের রেজাল্ট, অনলাইনে কটা থেকে-কোথায় মার্কশিট দেখবেন?