
Job News: কেন্দ্রীয় সরকারি চাকরিতে সুবর্ণ সুযোগ। এই মর্মে বিস্তারিত তথ্য জানিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ডিজিটাল ইন্ডিয়া কর্পোরেশন। সংস্থায় প্রচুর শূন্যপদে নিয়োগ করা হবে। অনলাইনে আবেদন জানাতে পারবেন আগ্রহী প্রার্থীরা। নিযুক্তদের কর্মস্থল হবে দিল্লিতে।
ডিজিটাল ইন্ডিয়া কর্পোরেশনে বিজনেস অ্যানালিস্ট পদে কর্মী নিয়োগ করা হবে। মোট শূন্য পদের সংখ্যা দুটি। আগ্রহী প্রার্থীদের চুক্তির ভিত্তিতে নিয়োগ করা হবে। আবেদনের জন্য আগ্রহী প্রার্থীদের যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ইঞ্জিঞ্জিয়ারিং, ইনফরমেশন টেকনোলজি অথবা কম্পিউটার সায়েন্স বিষয়ে স্নাতক যোগ্যতা থাকা প্রয়োজন। এছাড়াও মাস্টার অফ অ্যাডমিনিস্ট্রেশন ডিগ্রি থাকলে মিলবে বিশেষ অগ্রাধিকার।
বিজ্ঞপ্তিতে প্রকাশিত তথ্য থেকে জানা গিয়েছে, সংশ্লিষ্ট পোস্টে চাকরির জন্য আবেদনের ক্ষেত্রে আবেদনকারীদের কম্পিউটারে দক্ষতা থাকলে বিশেষ অগ্রাধিকার দেওয়া হবে। ডিজিটাল ইন্ডিয়া কর্পোরেশনের ওয়েবসাইটে হোমপেজ থেকে কেরিয়ার-এ গেলে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি দেখতে পাওয়া যাবে। উল্লিখিত পোস্টে দেওয়া বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট আবেদন দেখতে পারবেন আগ্রহী প্রার্থীরা। আবেদন পত্র জমা দেওয়ার শেষ তারিখ ১২ মে।
অন্যদিকে, চাকরি প্রার্থীদের জন্য দারুণ খবর। ন্যাশনাল কো অপারেটিভ ডেভেলপমেন্ট কর্পোরেশনে হবে নিয়োগ। সদ্য সংস্থার তরফে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। জেনে নিন কারা আবেদন করতে পারবেন ন্যাশনাল কো অপারেটিভ ডেভেলপমেন্ট কর্পোরেশনে কাজের জন্য। এই সংস্থায় আবেদন করতে কী কী যোগ্যতা প্রয়োজন তা জেনে নিন। সঙ্গে তথ্য রইল আবেদন পদ্ধতি নিয়ে। জেনে নিন কীভাবে আবেদন করবেন।
ন্যাশনাল কো অপারেটিভ ডেভেলপমেন্ট কর্পোরেশনে হবে নিয়োগ। শিক্ষানবিশ নিয়োগ করা হবে। চুক্তি ভিত্তিতে হবে নিয়োগ। প্রথমে তিন বছর কাজের মেয়াদ থাকবে। পরে প্রয়োজন অনুসারে, আরও এক বছর পর্যন্ত সেই মেয়াদ বাড়তে পারে। শূন্যপদ আছে মোট পাঁচটি। এই পদে কাজ পেলে কর্মস্থল পশ্চিমবঙ্গ, কর্নাটক, অন্ধ্রপ্রদেশ, ওড়িশা এবং তামিলনাড়ুতে হতে পারে।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।