Job Vacancy: ডিজিটাল ইন্ডিয়ায় চাকরিতে সুবর্ণ সুযোগ, জানুন কারা আবেদন করতে পারবেন?

Published : Sep 29, 2026, 09:42 AM IST
job interview

সংক্ষিপ্ত

Job Vacancy: কেন্দ্র অধীনস্থ সংস্থায় সরকারি চাকরিতে সুবর্ণ সুযোগ। ডিজিটাল ইন্ডিয়া কর্পোরেশনে প্রচুর শূন্যপদে চলছে কর্মী নিয়োগ। কারা আবেদন জানাতে পারবেন? বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন।।

Job Vacancy: দুর্গাপুজো শুরুর আগেই চাকরি প্রার্থীদের জন্য রয়েছে দারুণ সুখবর। এবার কর্মী নিয়োগ চলছে কেন্দ্র অধীনস্থ সংস্থা ডিজিটাল ইন্ডিয়া কর্পোরেশনে। সংস্থায় প্রচুর শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। এই সম্পর্কে বিস্তারিত তথ্য জানিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ডিজিটাল ইন্ডিয়া কর্পোরেশন। জানা গিয়েছে, সংস্থায় নিয়োগ করা হবে- বিজনেস অ্যানালিস্ট পদে। এই বিষয়ে তাদের ওয়েবসাইটে বিজ্ঞপ্তি দিয়েছে এই সংস্থা।

কোন কোন পদে কর্মী নিয়োগ করা হবে?

কেন্দ্র অধীনস্থ তথ্য প্রযুক্তি এই সংস্থার তরফে প্রকাশিত বিজ্ঞপ্তি থেকে জানা গিয়েছে যে, সংস্থায় বিজনেস অ্যানালিস্ট পদে কর্মী নিয়োগ করা হবে। আগ্রী প্রার্থীরা যে কোনও প্রতিষ্ঠান থেকে যে কোনও বিষয়ে স্নাতক হলেই আবেদন জানাতে পারবেন। তবে, কম্পিউটার সায়েন্স অথবা ইনফরমেশন টেকনোলজি বিষয়ে স্নাতক অথবা স্নাতকোত্তর হলে অগ্রাধিকার মিলবে। সংশ্লিষ্ট বিভাগে আট বছর কাজের অভিজ্ঞতা থাকা চাই। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিতে নজর রাখতে বলা হয়েছে।

কীভাবে আবেদন করবেন?

উল্লিখিত পোস্টে চাকরির আবেদনের জন্য ডিজিটাল ইন্ডিয়ার https://dic.gov.in/ ওয়েবসাইটে গিয়ে আবেদন জানাতে হবে। সংশ্লিষ্ট ওয়েবসাইটের হোমপেজ থেকে কেরিয়ার অপশনে গিয়ে ক্লিক করলেই উল্লিখিত বিজ্ঞপ্তিটি দেখা যাবে। এরপর তথ্য অনুযায়ী প্রয়োজনীয় ডকুমেন্টস দিয়ে আবেদন করতে পারবেন। আবেদন জানানোর শেষ তারিখ ৬ অক্টোবর। এছাড়াও বিশদ তথ্যের জন্য মূল বিজ্ঞপ্তিতে নজর রাখতে বলা হয়েছে।

অন্যদিকে, রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড (RRB) এনটিপিসি আন্ডারগ্র্যাজুয়েট রিক্রুটমেন্ট ২০২৬-এর জন্য একটি সংক্ষিপ্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে বিভিন্ন জোনে নন-টেকনিক্যাল পপুলার ক্যাটাগরিতে স্নাতক স্তরের ১,৬৮৮টি পদ পূরণ করা হবে। এই পদগুলির জন্য আবেদন প্রক্রিয়া ১৫ অক্টোবর থেকে শুরু হবে এবং প্রার্থীরা ১৩ নভেম্বর রাত ১১:৫৯ মিনিট পর্যন্ত ফর্ম পূরণ করতে পারবেন। এই নিয়োগটি CEN 07/206-এর অধীনে পরিচালিত হচ্ছে। রেলওয়ের পক্ষ থেকে ১৪ই অক্টোবর একটি বিস্তারিত বিজ্ঞপ্তি জারি করা হবে।

এই পদগুলির জন্য নিয়োগ

RRB এনটিপিসি ইউজি নিয়োগ প্রক্রিয়ায় চারটি বিভাগ রয়েছে: ট্রেনস ক্লার্কের জন্য ১৮৮টি, কমার্শিয়াল কাম টিকেট ক্লার্কের জন্য ৭০০টি, অ্যাকাউন্টস ক্লার্ক কাম টাইপিস্টের জন্য ২০০টি এবং জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্টের জন্য ৬০০টি। এই মোট শূন্যপদের সংখ্যা ১,৬৮৮। কমার্শিয়াল কাম টিকেট ক্লার্ক পদের জন্য প্রারম্ভিক বেতন ২১,৭০০ টাকা, যেখানে ট্রেনস ক্লার্ক, অ্যাকাউন্টস ক্লার্ক কাম টাইপিস্ট এবং জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট পদের জন্য প্রারম্ভিক বেতন ১৯,৯০০ টাকা। এই পদগুলিতে ৭ম কেন্দ্রীয় বেতন কমিশন অনুযায়ী বেতন এবং প্রযোজ্য ভাতা প্রদান করা হবে।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Career News (কেরিয়ারের খবর): Get latest Career News in Bangla.Stay updated about Latest Employment News, State & Central Governmaent Job News , Banking jobs and all other at Asianet Bangla News.
Read more Articles on
click me!

Recommended Stories

IGNOU Recruitment 2026: ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটিতে নিয়োগের বিজ্ঞপ্তি! আগ্রহী প্রার্থীরা দ্রুত আবেদন করুন
Hardest Languages To Learn: বিশ্বের সবচেয়ে কঠিন ১০টি ভাষা, শিখতে গেলে ঘাম ছুটবে!