ব্যারাকপুর কেন্দ্রীয় বিদ্যালয়ে কর্মী নিয়োগ, কাজের সুযোগ মিলবে একাধিক পদে

Published : Feb 17, 2026, 09:41 AM IST
Bihar Teacher Recruitment 2026

সংক্ষিপ্ত

ব্যারাকপুর এয়ারফোর্স স্টেশন (এএফএস)-র কেন্দ্রীয় বিদ্যালয়ে শিক্ষক ও অন্যান্য পদে আংশিক সময়ের জন্য চুক্তির ভিত্তিতে কর্মী নিয়োগ করা হচ্ছে। এই পদগুলির মধ্যে রয়েছে পিজিটি, টিজিটি, পিআরটি, স্পেশ্যাল এডুকেটর, নার্স, চিকিৎসক ইত্যাদি। 

চাকরি প্রার্থীদের জন্য দারুণ সুযোগ। এবার মিলবে সরকারি চাকরির সুযোগ। ব্যারাকপুর এয়ারফোর্স স্টেশন (এএফএস)-র কেন্দ্রীয় বিদ্যালয়ে শিক্ষকতার সুযোগ মিলবে। একই সঙ্গে অন্য পদেও কর্মী নিয়োগ করা হবে। আংশিক সময়ের জন্য চুক্তির ভিত্তিতে হবে নিয়োগ। এই মর্মে প্রকাশ্যে এল বিজ্ঞপ্তি। আগ্রহী প্রার্থীরা আজই আবেদন করুন। জেনে নিন কীভাবে করবেন আবেদন, আর নিয়োগ হবে কোন কোন পদে।

শূন্য়পদ

ব্যারাকপুর এয়ারফোর্স স্টেশন (এএফএস)-র কেন্দ্রীয় বিদ্যালয়ে হবে নিয়োগ। বিদ্যালয়ে পোস্ট গ্র্যাজুয়েট শিক্ষক (পিজিটি), প্রশিক্ষণপ্রাপ্ত গ্র্যাজুয়েট শিক্ষক (টিজিটি), প্রাথমিক শিক্ষক (পিআরটি), বালবাটিকা শিক্ষক, নাচ এবং যোগ প্রশিক্ষক, স্পোর্টস কোচ, চিকিৎসক, নার্স, স্পেশ্যাল এডুকেটর, কম্পিউটার প্রশিক্ষক, বৃত্তিমূলক বিষয় প্রশিক্ষক এবং এডুকেশন কাউন্সেলর পদে কর্মী নিয়োগ করবে। তবে, এখনও শূন্যপদের উল্লেখ করা হয়নি। তাঁদের ২০২৬-২৭ শিক্ষাবর্ষে বিদ্যালয়ে কাজের সুযোগ মিলবে।

যোগ্যতা

ব্যারাকপুর এয়ারফোর্স স্টেশন (এএফএস)-র কেন্দ্রীয় বিদ্যালয়ে হবে নিয়োগ। স্পেশ্যাল এডুকেটর পদের জন্য প্রার্থীদের কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনও বিষয় স্নাতক হওয়ার পর স্পেশ্যাল এডুকেশনে বিএড থাকলে আবেদন করতে পারেন। বাকি পদগুলোর আছে আলাদা যোগ্যতা। তাই আগ্রহী প্রার্থী হলে দেরি না করে আবেদন করুন। শীঘ্রই শুরু হবে নিয়োগ পদ্ধতি। মিলবে কাজের সুযোগ।

নিয়োগ

ব্যারাকপুর এয়ারফোর্স স্টেশন (এএফএস)-র কেন্দ্রীয় বিদ্যালয়ে কাজের সুযোগ মিলবে বিভিন্ন পদে। আগামী ২১ ফেব্রুয়ারি বিদ্যালয়ে সকাল ১০টা থেকে নিয়োগের ইন্টাভিউয়ের আয়োজন করা হবে। ওই দিন আবেদনপত্র-সহ গুরুত্বপূর্ণ নথি নিয়ে সেখানে সকাল সাড়ে ৮টা থেকে ১১টার মধ্যে পৌঁছাতে হবে প্রার্থীদের। তাই এই পদে কাজে আগ্রহী হলে প্রকাশ্যে আসা বিজ্ঞপ্তি দেখে নিন। সেই অনুসারে আবেদন করতে পারবেন।

 

PREV
Career News (কেরিয়ারের খবর): Get latest Career News in Bangla.Stay updated about Latest Employment News, State & Central Governmaent Job News , Banking jobs and all other at Asianet Bangla News.
Read more Articles on
click me!

Recommended Stories

NTPC Executive Trainee Vacancy: ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশনে বিরাট নিয়োগ! পরীক্ষা ছাড়াই মিলবে চাকরি
WB Teachers Recruitment: বিরাট সুখবর! মার্চেই শিক্ষক নিয়োগ শুরু, চাকরি পাবেন সাড়ে ১২ হাজার