ল্যাবরেটরি অ্যানালিস্ট নিয়োগ করবে যাদবপুর বিশ্ববিদ্যালয়, কারা করবেন আবেদন

Published : Jun 24, 2026, 09:50 AM ISTUpdated : Jun 24, 2026, 10:24 AM IST
Jadavpur University

সংক্ষিপ্ত

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের স্কুল অফ এনভায়রনমেন্টাল স্টাডিজ বিভাগে ল্যাবরেটরি অ্যানালিস্ট পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই পদের জন্য একটি শূন্যপদ রয়েছে এবং নির্বাচিত প্রার্থীকে প্রতি মাসে ১৫ হাজার টাকা সাম্মানিক দেওয়া হবে। 

প্রকাশ্যে এল চাকরি সংক্রান্ত বিজ্ঞপ্তি। এবার নিয়োগ করবে যাদবপুর বিশ্ববিদ্যালয়। নিয়োগ হবে ল্যাবরেটরি অ্যানালিস্ট পদে। সদ্য এই প্রতিষ্ঠানের পক্ষ থেকে জারি করা হল বিজ্ঞপ্তি। প্রতিষ্ঠানের স্কুল অফ এনভায়রনমেন্টাল স্টাডিজ বিভাগের তরফে প্রকাশ করা হয়েছে বিজ্ঞপ্তি। জেনে নিন কারা করতে পারবেন আবেদন। রইল বিস্তারিত। 

শূন্যপদ

এবার নিয়োগ করবে যাদবপুর বিশ্ববিদ্যালয়। নিয়োগ হবে ল্যাবরেটরি অ্যানালিস্ট পদে। শূন্যপদ আছে একটি। প্রতি মাসে ১৫ হাজার টাকা করে মিলবে সাম্মানিক। সিঙ্গাপুরের নানইয়াং টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি-র অর্থানুকূল্যে চালিত প্রকল্পের কাজ করতে হবে। এই কাজে আগ্রহী হলে দ্রুত করুন আবেদন। শীঘ্রই হবে নিয়োগ।  

যোগ্যতা

ল্যাবরেটরি অ্যানালিস্ট পদে আবেদন করতে হলে নির্দিষ্ট যোগ্যতা থাকা দরকার। আবেদনের জন্য কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে পরিবেশবিজ্ঞান অথবা কৃষিবিদ্যা বিষয় স্নাতকোত্তর হতে হবে। সংশ্লিষ্ট বিভাগে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। তাই আগ্রহী প্রার্থীরা দেরি না করে আবেদন করে নিন। 

বয়সের সীমা

ল্যাবরেটরি অ্যানালিস্ট পদে আবেদন করতে পারেন। প্রার্থীর বয়স ৩০ বছরের মধ্যে হতে হবে। তপশিলি জাতি, তপশিলি উপজাতি, ওবিসি-দের জন্য রয়েছে বয়সের ছাড়। আপনার বয়সের সীমা এর মধ্যে হলে করতে পারবেন আবেদন। 

আবেদন পদ্ধতি

ল্যাবরেটরি অ্যানালিস্ট পদে শীঘ্রই নিয়োগ। আবেদন করতে পারেন অনলাইনে। সবার আগে প্রতিষ্ঠানের স্কুল অফ এনভায়রনমেন্টাল স্টাডিজ বিভাগের ওয়েবসাইটে যান। গুগলে টাইপ করুন jadavpuruniversity.com সেখান থেকে দেখতে পারবেন বিজ্ঞপ্তি। এবার সংশ্লিষ্ট বিজ্ঞপ্তি খুঁজে নিন। সেখানে গিয়ে করুন আবেদন। বিস্তারিত জানতে পারবেন এই বিজ্ঞপ্তি থেকে। এবার কাজের সুযোগ মিলবে যাদবপুর বিশ্ববিদ্যালয়। শূন্যপদ আছে একটি। প্রতি মাসে ১৫ হাজার টাকা করে মিলবে সাম্মানিক। সিঙ্গাপুরের নানইয়াং টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি-র অর্থানুকূল্যে চালিত প্রকল্পের কাজের সুযোগ পাবেন। প্রার্থীর বয়স ৩০ বছরের মধ্যে হলে আজই করুন আবেদন। চলছে নিয়োগ প্রক্রিয়া। সদ্য এই প্রতিষ্ঠানের পক্ষ থেকে জারি করা হল নিয়োগ সংক্রান্ত এই বিজ্ঞপ্তি।

PREV
Career News (কেরিয়ারের খবর): Get latest Career News in Bangla.Stay updated about Latest Employment News, State & Central Governmaent Job News , Banking jobs and all other at Asianet Bangla News.
Read more Articles on
click me!

Recommended Stories

Supreme Court Recruitment 2026: সুপ্রিম কোর্ট জুনিয়র কোর্ট অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগের বিজ্ঞপ্তি! দ্রুত আবেদন করুন
Railway Apprentice Recruitment 2026: মাধ্যমিক পাশ হলেই বিনা পরীক্ষায় রেলওয়েতে কাজের সুযোগ মিলতে পারে! অনলাইনে করুন আবেদন!