Madhyamik Result: মাধ্যমিকের রেজাল্ট কবে বেরোবে? মধ্যশিক্ষা পর্ষদের সভাপতিই জানিয়ে দিলেন

Published : Feb 08, 2026, 11:37 AM IST
madhyamik exam 2026

সংক্ষিপ্ত

মাধ্যমিক পরীক্ষা চলছে। শনিবার ছিল ভূগোল পরীক্ষা। আগামী ১২ তারিখ পর্যন্ত মাধ্যমিক পরীক্ষা চলবে। প্রতিদিন সকাল ১০টা ৪৫ মিনিটে পরীক্ষা শুরু হয়ে চলবে দুপুর ২টো পর্যন্ত।

মাধ্যমিক পরীক্ষা চলছে। শনিবার ছিল ভূগোল পরীক্ষা। আগামী ১২ তারিখ পর্যন্ত মাধ্যমিক পরীক্ষা চলবে। প্রতিদিন সকাল ১০টা ৪৫ মিনিটে পরীক্ষা শুরু হয়ে চলবে দুপুর ২টো পর্যন্ত। পরীক্ষা শেষ হওয়ার পরে পরীক্ষার্থীদের মনে আসে ফলাফলের বিষয়টি। কবে মাধ্য়মিক পরীক্ষার ফল ঘোষণা হবে তা জানতে উৎসুক থাকেন বাবা মায়েরাও। মাধ্যমিকের ফল প্রকাশ সাধারণ পরীক্ষা শেষের ৯০ দিনের মধ্যেই হয়। এবারও ৯০ দিনের মধ্যেই ফল প্রকাশ করা হবে বলে জানিয়ে দিলেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়। শনিবার মাধ্যমিক পরীক্ষার চতুর্থ দিনে ভূগোল পরীক্ষা শুরুর আগে বোলপুরের শ্রীনন্দা উচ্চ বিদ্যালয়ের পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন তিনি। সেখানেই সাংবাদিকদের প্রশ্নের উত্তরে একথা জানান পর্ষদ সভাপতি।

এদিকে, জানা যাচ্ছে, আগামী শিক্ষাবর্ষ থেকে মাধ্যমিকের সিলেবাসে বদল আসতে চলেছে। বাংলা, বিজ্ঞানের মতো বিষয়গুলিতে আসছে উল্লেখযোগ্য পরিবর্তন। সেই সঙ্গে কর্মশিক্ষার বর্তমান সিলেবাসে সময়োপযোগী বিষয় ঢোকানো হবে। এছাড়াও, অন্তর্ভুক্ত করা হচ্ছে মহাভারতও। সিলেবাস কমিটির চেয়ারপার্সন অদিতি নাগ চৌধুরী জানিয়েছেন, ২০২৭ সালেই সংশোধিত সিলেবাস চালু করে দিতে পারা যাব বলে আশা করা হচ্ছে।

সিলেবাস ভিডিও দেখার উপরে জোর দেওয়া হচ্ছে। চলতি বছরেই শিক্ষা দফতর বইগুলির সঙ্গে কিউআর কোড দিয়েছে। সেটি স্ক্যান করে অনলাইনে প্রতিটি অধ্যায়ের ভিডিও দেখে নিতে পারছে পড়ুয়ারা। সূত্রের খবর, এবার নতুন বইয়ে নির্দিষ্ট কোনও বিষয়ের আকর্ষণীয় ভিডিও কোথায় মিলবে, তা বলা থাকবে। বাংলা সিলেবাসে মহাভারতের অংশবিশেষ তুলে আনা হতে পারে। ইংরেজির ক্ষেত্রেও ক্লাস ভেদে কমবেশি পরিবর্তন হচ্ছে সিলেবাস। কর্মশিক্ষার ক্ষেত্রে বাদ দেওয়া হচ্ছে কিছু পুরানো বিষয়। ধূপকাঠি, মোমবাতি, ফিনাইল বা সাবান তৈরি বাদ যেতে পারে। আর্ট এডুকেশন, কম্পিউটারে জোর দেওয়া হবে।

PREV
Career News (কেরিয়ারের খবর): Get latest Career News in Bangla.Stay updated about Latest Employment News, State & Central Governmaent Job News , Banking jobs and all other at Asianet Bangla News.
Read more Articles on
click me!

Recommended Stories

মাধ্যমিক পাস করলেই ভারতীয় রেলে চাকরির সুযোগ, শূন্যপদ ৫৩৮০টি, কীভাবে করবেন আবেদন?
সেন্ট জেভিয়ার্স ইউনিভার্সিটিতে প্রচুর শূন্যপদে কর্মী নিয়োগ, জানুন আবেদনের শেষ তারিখ