Madhyamik Exam 2027 Routine: ২০২৭ সালের মাধ্যমিক পরীক্ষার সূচি ঘোষণা, জানুন কবে কোন পরীক্ষা?

Published : Jul 13, 2026, 05:19 PM ISTUpdated : Jul 13, 2026, 05:30 PM IST
Madhyamik Exam 2027 Routine Board of Secondary Education has released the schedule for the 2027 Madhyamik examination

সংক্ষিপ্ত

আগামী বছরের মাধ্যমিক পরীক্ষার রুটিন প্রকাশ করল মধ্যশিক্ষা পর্ষদ। ২০২৭ সালের ১৫ ফেব্রুয়ারি থেকে শুরু হবে পরীক্ষা। পরীক্ষা শেষ হবে ২৫ ফেব্রুয়ারি। সকাল ১০টা ৪৫ মিনিট থেকে ২টো পর্যন্ত চলবে পরীক্ষা। প্রথম ১৫ মিনিট পরীক্ষার্থীদের প্রশ্নপত্র পড়ার জন্য দেওয়া হবে। সকাল ১১টা থেকে লেখা শুরু করতে হবে।

আগামী বছরের মাধ্যমিক পরীক্ষার রুটিন প্রকাশ করল মধ্যশিক্ষা পর্ষদ। ২০২৭ সালের ১৫ ফেব্রুয়ারি থেকে শুরু হবে পরীক্ষা। পরীক্ষা শেষ হবে ২৫ ফেব্রুয়ারি। সকাল ১০টা ৪৫ মিনিট থেকে ২টো পর্যন্ত চলবে পরীক্ষা। প্রথম ১৫ মিনিট পরীক্ষার্থীদের প্রশ্নপত্র পড়ার জন্য দেওয়া হবে। সকাল ১১টা থেকে লেখা শুরু করতে হবে।

পরীক্ষার সূচি

  • ১৫ ফেব্রুয়ারি, ২০২৭ (সোমবার) – প্রথম ভাষা
  • ১৬ ফেব্রুয়ারি, ২০২৭ (মঙ্গলবার)- দ্বিতীয় ভাষা
  • ১৮ ফেব্রুয়ারি, ২০২৭ (বৃহস্পতিবার)- ইতিহাস
  • ১৯ ফেব্রুয়ারি, ২০২৭ (শুক্রবার)- ভুগোল
  • ২২ ফেব্রুয়ারি, ২০২৭ (সোমবার)- অঙ্ক
  • ২৩ ফেব্রুয়ারি, ২০২৭ (মঙ্গলবার)- ভৌতবিজ্ঞান
  • ২৪ ফেব্রুয়ারি, ২০২৭ (বুধবার)- জীবনবিজ্ঞান
  • ২৫ ফেব্রুয়ারি, ২০২৭ (বৃহস্পতিবার)– ঐচ্ছিক বিষয়

প্রথম ভাষা

বাংলা, ইংরেজি, গুজরাটি, হিন্দি, আধুনিক তিব্বতি, নেপালি, ওড়িয়া, গুরুমুখী (পাঞ্জাবি), তেলুগু, তামিল, উর্দু এবং সাঁওতালি।

দ্বিতীয় ভাষা

প্রথম ভাষা ইংরেজি না হলে দ্বিতীয় ভাষা হবে ইংরেজি।

প্রথম ভাষা ইংরেজি হলে দ্বিতীয় ভাষা হবে বাংলা বা নেপালি।

সেলাই ও সূচিশিল্প: সকাল ১০:৪৫ – দুপুর ৩:০০

সংগীত (কণ্ঠ ও যন্ত্র): সকাল ১০:৪৫ – দুপুর ১:০০ (পরীক্ষার স্থান, তারিখ ও সময় পরে জানানো হবে)

কম্পিউটার অ্যাপ্লিকেশন: সকাল ১০:৪৫ – দুপুর ১:৩০ (প্র্যাকটিক্যাল পরীক্ষা সংশ্লিষ্ট বিদ্যালয় নেবে)

সমস্ত বৃত্তিমূলক ঐচ্ছিক বিষয়: সকাল ১০:৪৫ – দুপুর ১২:৩০ (প্র্যাকটিক্যাল পরীক্ষা সেক্টর স্কিল কাউন্সিল বা সংশ্লিষ্ট বিদ্যালয় নেবে)

অন্যান্য ঐচ্ছিক বিষয়: সকাল ১০:৪৫ – দুপুর ২:০০

  • শারীরশিক্ষা ও সমাজসেবা: পরীক্ষার তারিখ পরে জানানো হবে।
  • কর্মশিক্ষা: পরীক্ষার তারিখ পরে জানানো হবে।

চলতি বছর ২ ফেব্রুয়ারি থেকে শুরু হয় মাধ্যমিক। পরীক্ষা শেষ হয় ১২ ফেরুয়ারি। পরীক্ষা শেষের ৮০ দিনের মাথায় গত ৮ মে পরীক্ষার ফল ঘোষণা করা হয়। এ বছর মোট পরীক্ষার্থী ছিল ৯,১০,৫৯৮ জন। এর মধ্যে ছাত্রের সংখ্যা ৪,০৩,৯০০ জন এবং ছাত্রী সংখ্যা ৫,০৮,৬৯৮। উত্তীর্ণ পরীক্ষার্থীর সংখ্যা ৭,৬৫,২৫২ জন। পরীক্ষার্থীদের পাসের হার ছিল ৮৬.৮৩ শতাংশ ৷ ২০২৫ সালে পাসের হার ছিল ৮৬.৫৩ শতাংশ ৷ মানে গতবারের চেয়ে এবারে পাসের হার সামান্য বৃদ্ধি পেয়েছিল ৷ সাধাণত ফলপ্রকাশের দিন পরের বছরের পরীক্ষাসূচি বলে দেয় পর্ষদ তবে এবার তার ব‍্যতিক্রম ঘটে।

PREV
Career News (কেরিয়ারের খবর): Get latest Career News in Bangla.Stay updated about Latest Employment News, State & Central Governmaent Job News , Banking jobs and all other at Asianet Bangla News.
Read more Articles on
click me!

Recommended Stories

RRB JE CBT-2: আরআরবি জেই সিবিটি ২-এর প্রকাশিত হয়েছে উত্তরপত্র! ১৭ জুলাই পর্যন্ত মিলবে স্কোর গণনার সুযোগ
Indian Navy Recruitment 2026: ভারতীয় নৌবাহিনীতে নিয়োগের বিজ্ঞপ্তি জারি! জানুন আবেদনের পদ্ধতি-সহ বিস্তারিত