
চাকরি প্রার্থীদের জন্য দারুণ খবর। এবার নিয়োগ হবে পাওয়ারগ্রিডে। অফিসার ট্রেনি পদে হবে নিয়োগ। আবেদনের জন্য বয়স হতে হবে ৩৩-র মধ্যে। জেনে নিন কীভাবে আবেদন করবেন রাষ্ট্রায়ত্ত সংস্থা পাওয়ারগ্রিড কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডে। জেনে নিন কারা করতে পারবেন আবেদন। কীভাবে হবে নিয়োগ। শূন্যপদই বা আছে কয়টি। রইল রাষ্ট্রায়ত্ত সংস্থা পাওয়ারগ্রিড কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডে চাকরি সংক্রান্ত বিস্তারিত তথ্য।
শূন্যপদ
এবার শীঘ্রই নিয়োগ হবে রাষ্ট্রায়ত্ত সংস্থা পাওয়ারগ্রিড কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডে। সদ্য এই মর্মে প্রকাশ্যে এল বিজ্ঞপ্তি। কোম্পানি সেক্রেটারি বিভাগ কাজ করতে হবে। শূন্যপদ একটি। প্রতি মাসে বেসিক পে হবে ৪০ হাজার টাকা। প্রথমে ট্রেনি অবস্থায় কাজ করবেন প্রার্থীরা। তারপর তিন বছরের কাজের মেয়াদ। আবেদনের জন্য অ্যাসোসিয়েট মেম্বার অফ ইনস্টিটিউট অফ কোম্পানি সেক্রেটারিজ অফ ইন্ডিয়ার সদস্য হতে হবে। অনলাইনে করতে পারবেন আবেদন। শীঘ্রই মিলবে রাষ্ট্রায়ত্ত সংস্থা পাওয়ারগ্রিড কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডে কাজের সুযোগ।
বয়সের সীমা
কোম্পানি সেক্রেটারি বিভাগ হবে নিয়োগ। রাষ্ট্রায়ত্ত সংস্থা পাওয়ারগ্রিড কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডে আবেদন করতে হলে বয়স হতে হবে ৩৩ বছরের মধ্যে। যদিও সংরক্ষিত বিভাগের প্রার্থীদের জন্য আছে বয়সের ছাড়। আগ্রহী হলে দেরি না করে আজই আবেদন করুন। চলছে প্রক্রিয়া। অনলাইনে করতে পারেন আবেদন। ঘরে বসে চাকরির চেষ্টা করুন।
কীভাবে করবেন আবেদন
পাওয়ারগ্রিড কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড-র ওয়েবসাইটে যান। গুগলে লিখুন https://www.powergrid.in সেখানে গিয়ে হোমপেডে যান। সেখান থেকে বিজ্ঞপ্তিটি দেখতে পাওয়া যাবে। সেখানে দেওয়া তথ্য অনুসারে আবেদনপত্র জমা দিতে হবে। পাশাপাশি জমা দিতে হবে আবেদনমূল্য। ১৯ মে আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন। এই সংক্রান্ত বিস্তারিত জানতে প্রকাশ্যে আসা বিজ্ঞপ্তি দেখে নিন।