জেলা স্বাস্থ্য বিভাগে ১০৮ জন কর্মী নিয়োগ, জেনে নিন কারা করতে পারবেন আবেদন?

Published : Nov 21, 2026, 10:02 AM ISTUpdated : Nov 21, 2026, 10:24 AM IST
Bank job

সংক্ষিপ্ত

জাতীয় স্বাস্থ্য মিশনের অধীনে পুরুলিয়া জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতিতে ১০৮ জন কর্মী নিয়োগ করা হবে। অয়ুষ মেডিক্যাল অফিসার, ফার্মাসিস্ট এবং স্টাফ নার্স পদে চুক্তির ভিত্তিতে এই নিয়োগ হবে।

চাকরি প্রার্থীদের জন্য দারুণ খবর। জেলা স্বাস্থ্য বিভাগে ১০৮ জন কর্মী নিয়োগ হবে। জাতীয় স্বাস্থ্য মিশনের অধীনে পুরুলিয়া জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতিতে একাধিক পদে কর্মী নিয়োগ হবে। এই মর্মে প্রকাশ্যে এল বিজ্ঞপ্তি। বিজ্ঞপ্তি জারি করল জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দফতর।

শূন্যপদ

জেলা স্বাস্থ্য বিভাগে ১০৮ জন কর্মী নিয়োগ হবে। জাতীয় স্বাস্থ্য মিশনের অধীনে পুরুলিয়া জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতিতে হবে নিয়োগ। বিজ্ঞপ্তি অনুযায়ী, অয়ুষ মেডিক্যাল অফিসার, ফার্মাসিস্ট এবং স্টাফ নার্স পদে মোট ১০৮ জনকে চুক্তির ভিত্তিতে নিয়োগ করা হবে।

বেতন

আয়ুষ মেডিক্যাল অফিসার (পুরুষ)- শূন্যপদ ৩৬টি। স্বীকৃত প্রতিষ্ঠান থেকে বিএইচএমএস, বিএএমএস অথবা বিএইউএমএস ডিগ্রি থাকলে আবেদন করতে পারেন আয়ুষ মেডিক্যাল অফিসার (পুরুষ) পদে। মাসিক বেতন ৩২ হাজার টাকা।

আয়ুষ মেডিক্যাল অফিসার (মহিলা)- শূন্যপদ ৩২টি। শিক্ষাগত যোগ্যতা পুরুষ প্রার্থীদের পদের মতোই। মাসিক বেতন ৩২ হাজার টাকা।

ফার্মাসিস্ট- মোট শূন্যপদ ৩৮টি। পিসিআই বা এআইসিসিটিই অনুমোদিত প্রতিষ্ঠান থেকে অ্যালোপ্যাথিক ফার্মাসিতে ২ বছরের ডিপ্লোমা (ডি-ফার্মা) থাকতে হবে। পাশাপাশি ওয়েস্ট বেঙ্গল ফার্মাসি কাউন্সিলের রেজিস্ট্রেশন বাধ্যতামূলক। তবে, আবেদন করতে হলে নূন্যতম বয়স ১৮ হতে হবে।

স্টাফ নার্স (আরবিএসকে)- মোট শূন্যপদ ২টি। ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল স্বীকৃত প্রতিষ্ঠান থেকে জিএনএম প্রশিক্ষণ সম্পূর্ণ করতে হবে। থাকতে হবে ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলের রেজিস্ট্রেশনও। এই পদে মাসিক বেতন হবে ২৫ হাজার।

আবেদন পদ্ধতি

আগ্রহী প্রার্থীদের রাজ্য স্বাস্থ্য দফতরের সরকারি ওয়েবসাইট থেকে করতে হবে আবেদন। www.wbhealth.gov.in এ গিয়ে আবেদন করুন। অনলাইনে রেজিস্ট্রেশন করি নিন ২ ডিসেম্বরের মধ্যে। এখান থেকেই করতে পারবেন আবেদন আরও জানতে প্রকাশ্যে আসা বিজ্ঞপ্তি দেখে নিন। সেখানেই সমস্ত শর্ত ও বিস্তারিত তথ্য মিলবে।

সব মিলিয়ে শীঘ্রই হবে নিয়োগ। জাতীয় স্বাস্থ্য মিশনের অধীনে পুরুলিয়া জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতিতে ১০৮ জন কর্মী নিয়োগ করা হবে। অয়ুষ মেডিক্যাল অফিসার, ফার্মাসিস্ট এবং স্টাফ নার্স পদে চুক্তির ভিত্তিতে এই নিয়োগ হবে।

PREV
Career News (কেরিয়ারের খবর): Get latest Career News in Bangla.Stay updated about Latest Employment News, State & Central Governmaent Job News , Banking jobs and all other at Asianet Bangla News.
Read more Articles on
click me!

Recommended Stories

ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি খড়গপুরে নিয়োগ, কারা করতে পারবেন আবেদন?
Madhyamik & HS routine: মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক এর নতুন সূচি, কবে থেকে শুরু আর কবে শেষ পরীক্ষা